News Flash

  • Home
  • বিদেশ
  • গাজার ওপর হামলা অব্যাহত ইজরায়েলের, প্রাণ হারালেন অন্ততপক্ষে ২১ জন
Image

গাজার ওপর হামলা অব্যাহত ইজরায়েলের, প্রাণ হারালেন অন্ততপক্ষে ২১ জন

জেরুজালেম, ১১ মে (হি.স.): প্যালেস্তানী গোষ্ঠীর রকেট হামলার প্রতিবাদে ইজরায়েল গাজার ওপর হামলা অব্যাহত রাখায় ২১ জনের মৃত্যু হয়েছে। গাজায় ইজরায়েল সেনার আক্রমণে প্যালেস্তানী জঙ্গি গোষ্ঠীর তিন নেতা এবং শিশু ও মহিলা সহ ১০ প্যালেস্তানীয়র মৃত্যুর পরই পরিস্থিতি অশান্ত হয়ে ওঠে। জানা গেছে, যে চারজন গতকাল প্রাণ হারিয়েছেন, তারা প্যালেস্তানের পপুলার ফ্রন্ট ফর লিবারেশনের যোদ্ধা।

প্যালেস্তাইনের গাজায় হামলার পরিমান ক্রমশ বাড়াচ্ছে ইজরাইল। মৃত্যুর সংখ্যা বেড়ে দাড়াল ২১। এর পাশাপাশি এই ঘটনার জেরে আহত হয়েছেন ৬৪ প্যালেস্তাইন নাগরিক বলে জানিয়েছে স্বাস্থ্য মন্ত্রক। ইসলামিক জিহাদ গ্রুপের ৩ সদস্য তাদের স্ত্রী, পুত্ররাও রয়েছে মৃতদের মধ্যে। গত সপ্তাহে ইজরাইলে জেলের মধ্যে অনশনে মারা যায় ১ প্যালেস্তানীয় বন্দি। যার জেরে গাজা থেকে রকেটের মাধ্যমে হামলা করা হয় ইজরাইলের বুকে। এর পাল্টা হিসেবে ইজরাইলের তরফে অপারেশন শিল্ড এন্ড অ্যারো নামে অভিযান চালানো হয়। এখনও পর্যন্ত ১৩০ জন প্যালেস্তানীয় নাগরিক এই যুদ্ধে মারা গেছেন এই বছরে বলে জানা গেছে। একই সময়ে ১৯ জন ইজরাইয়েলি নাগরিক প্রাণ হারিয়েছেন দুই পক্ষের মধ্যে চলা সংঘর্ষে।

Releated Posts

ময়মনসিংহে ভাসমান ড্রামের ভিতর হিন্দু ব্যক্তির দেহ উদ্ধার

ঢাকা, ২৬ সেপ্টেম্বর (আইএএনএস): বাংলাদেশের ময়মনসিংহ জেলার বেগুনবাড়ি এলাকায় একটি স্লুইস গেটের কাছে জলে ভাসতে থাকা ড্রামের ভিতর…

ByByNews Desk Sep 26, 2026

বাংলাদেশে শিশুদের নিরাপত্তা নিয়ে বাড়ছে উদ্বেগ, নিখোঁজ ও হত্যার ঘটনায় আতঙ্ক

ঢাকা, ২৬ সেপ্টেম্বর (আইএএনএস): বাংলাদেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির অভিযোগের মধ্যে শিশুদের হত্যা, নিখোঁজ হওয়া এবং যৌন নির্যাতনের একাধিক…

ByByNews Desk Sep 26, 2026

রাষ্ট্রসংঘে পাকিস্তানের প্রধানমন্ত্রীর বক্তব্যের জবাব ভারতের, তীব্র আক্রমণ গাহলটের

রাষ্ট্রসংঘ, ২৬ সেপ্টেম্বর (আইএএনএস): রাষ্ট্রসংঘের সাধারণ পরিষদে পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফের বক্তব্যের জবাবে ভারত পাকিস্তানের সামরিক প্রভাব, সন্ত্রাসবাদ…

ByByNews Desk Sep 26, 2026

সিন্ধু জলবণ্টন নিয়ে ভারতকে যুদ্ধের হুঁশিয়ারি শেহবাজ শরিফের

রাষ্ট্রসংঘ, ২৬ সেপ্টেম্বর (আইএএনএস): রাষ্ট্রসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ ভারতকে সতর্ক করে বলেছেন, সিন্ধু নদের…

ByByNews Desk Sep 26, 2026
Scroll to Top