News Flash

  • Home
  • ত্রিপুরা
  • কলেজছাত্রীকে গণধর্ষণ, পুলিশ হেডকোয়ার্টারে ধর্না নারী সমিতির
Image

কলেজছাত্রীকে গণধর্ষণ, পুলিশ হেডকোয়ার্টারে ধর্না নারী সমিতির


নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১১ মে৷৷ বৃহস্পতিবার গণতান্ত্রিক নারী সমিতি, এস এফ আই এবং ডি ওয়াই এফ আই যৌথভাবে পুলিশের সদর কার্যালয়ের সামনে গিয়ে বিক্ষোভে সামিল হয়৷ গণধর্ষণের ঘটনার জন্য বাম সংগঠনগুলি সরাসরি পুলিশের ব্যর্থতার অভিযোগ তুলেছে৷ গণতান্ত্রিক নারী সমিতির নেত্রী রমা দাস এদিন সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে প্রতিবাদের ভাষা উগড়ে দেন৷ তিনি বলেন, গত সোমবার রাম ঠাকুর কলেজের ছাত্রীকে গাড়িতে তুলে নিয়ে চারজন মিলে গণধর্ষণ করা হয়েছে৷ এ ঘটনা সংঘটিত হয়েছে আগরতলা বাইপাসে৷ এই ঘটনার নিন্দা জানানোর ভাষা নেই৷ তিনি বর্তমান সরকারের জামানার তীব্র নিন্দা করে বলেন ২০১৮ সাল থেকে ২০২৩ সাল পর্যন্ত শত শত নারী ইজ্জত সম্মান ত্রিপুরা রাজ্যে ন্ট্রিত হয়েছে৷  উল্লেখ্য, গাড়িতে গণধর্ষণের শিকার হয়ে স্মৃতিশক্তি হারালো কলেজ পড়ুয়া, চিকিৎসাধীন হাসপাতালে৷ ঘটনায় গ্রেপ্তার মূল অভিযুক্ত গৌতম শর্মা৷  জানা যায়, গত সোমবার রামঠাকুর কলেজ থেকে বাড়ি ফেরার সময় দাসপাড়া এলাকার গৌতম শর্মা নামে এক যুবক এই ছাত্রীকে গাড়িতে তুলে নিয়ে যায়৷ তারপর রাত সাড়ে এগারোটা পর্যন্ত পরিবারের লোকজনেরা বহু খুঁজাখুঁজি করলেও তার কোন সন্ধান পায়নি৷ পৌনে বারোটা নাগাদ আহত ছাত্রীর বান্ধবী ফোন করে পরিবারের লোকজনদের জানিয়েছে তাকে পাওয়া গেছে৷ খবর পেয়ে তারা যথারীতি বাইপাস এলাকায় গিয়ে পরিত্যক্ত অবস্থায় পায় তাদের মেয়েকে৷ স্মৃতিশক্তি হারিয়ে বর্তমানে জিবি হাসপাতালে চিকিৎসাধীন শারীরিকভাবে নির্যাতনের শিকার হওয়া ছাত্রী৷ গণধর্ষণের শিকার হওয়া ছাত্রীর বক্তব্য তাকে এদিন বিকাল বেলা কলেজের সামনে থেকে গাড়িতে তুলে তার বোনের প্রেমিক গৌতম শর্মা নিয়ে যায়৷ পরবর্তী সময় তিনজন যুবক গাড়িতে তাকে মারধর করে ট্যাবলেট খাইয়ে দেয়৷ তারপর তারা তাকে গণধর্ষণ করে৷ তৎপর হয় আমতলী থানার পুলিশ৷ এই ঘটনায় মূল অভিযুক্ত যুবক গৌতম শর্মাকে মহেশখলা এলাকা থেকে আটক করে আমতলী থানার পুলিশ৷ আমতলী তথা সদরের ভারপ্রাপ্ত এস ডি পি ও-  আশিস দাশগুপ্ত জানান ঘটনাটি নিয়ে পরিবারের তরফে বুধবার বিকেলে একটি লিখিত অভিযোগ জানানো হয়েছে৷
বুধবার রাতেই মুখ্যমন্ত্রীর নির্দেশে জিবিতে ছুটে যান বিজেপির রাজ্য সাধারণ সম্পাদিকা পাপিয়া দত্ত৷ একইসঙ্গে মুখ্যমন্ত্রীর নির্দেশ পেয়ে জিবি হাসপাতালে যান মহিলা মোর্চার সভানেত্রী ঝর্ণা দেববর্মা,  ডেপুটি মেয়র মনিকা দাস দত্ত ও অন্যান্য নেত্রীরা৷ বিজেপি-র সাধারণ সম্পাদিকা পাপিয়া দত্ত জানান মুখ্যমন্ত্রী মহিলাদের উপর সংগঠিত ঘটনার বিষয়ে আপোষহীন ভাবে কাজ করছেন৷ সরাসরি ঘটনার তদারকি করছেন৷ পশ্চিম জেলার পুলিশ সুপারকে কড়া পদক্ষেপ গ্রহনের নির্দেশ দিয়েছে৷ এই ঘটনার সাথে যারাই জড়িত তাদের অবিলম্বে প্রশাসন গ্রেপ্তার করে শাস্তি প্রদান করবে বলবে আশা ব্যক্ত করেন  মহিলা মোর্চার সভানেত্রী ঝর্ণা দেববর্মা৷ একই সঙ্গে দৃষ্টান্ত মূলক শাস্তির দাবী জানান তিনি৷
পাশবিক লালসার শিকার হওয়া ছাত্রীর বাড়ি কাঁঠালতলী এলাকায়৷ ধর্ষণের অভিযোগ প্রকাশ্যে এলে চাঞ্চল্য ছাড়ায় শহরের অভিভাবক মহল সহ রাজধানীবাসীর মনে৷

Releated Posts

দাঁড়িয়ে থাকা লরির পিছনে বাইকের সজোরে ধাক্কা, মৃত ১, গুরুতর আহত ১

তেলিয়ামুড়া, ১১ আগস্ট: রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা লরির পিছনে বাইকের সজোরে ধাক্কায় মৃত্যু হল এক যুবকের। দুর্ঘটনায় গুরুতর…

ByByReshmi Debnath Aug 11, 2026

একগুচ্ছ সমস্যায় রামকৃষ্ণ মহাবিদ্যালয়, বিক্ষোভে এবিভিপি

কৈলাসহর, ১১ আগস্ট: পানীয় জল থেকে শুরু করে নিরাপত্তা, একাধিক সমস্যায় জর্জরিত কৈলাসহরের রামকৃষ্ণ মহাবিদ্যালয়। দীর্ঘদিন ধরে কলেজের…

ByByTaniya Chakraborty Aug 11, 2026

চার মাস ধরে জলে ডুবে একমাত্র যাতায়াতের রাস্তা, দুর্ভোগে দুরাই শিববাড়ির ছয় পরিবার

আগরতলা, ১১ আগস্ট: বাড়িঘরে যাতায়াতের একমাত্র রাস্তা দীর্ঘদিন ধরে জলের নিচে থাকায় চরম দুর্ভোগে পড়েছেন দুরাই শিববাড়ি পঞ্চায়েত…

ByByReshmi Debnath Aug 11, 2026

রাজনৈতিক স্বার্থে ছাত্রদের ব্যবহার করছে কংগ্রেস : সুশান্ত চৌধুরী

আগরতলা, ১১ আগস্ট: রাজনৈতিক স্বার্থে ছাত্রদের ব্যবহার করছে কংগ্রেস। কারণ, দিল্লিতে ছাত্র আন্দোলনকে একভাবে দেখা হলেও ঝাড়খণ্ডে একই…

ByByTaniya Chakraborty Aug 11, 2026
Scroll to Top