News Flash

  • Home
  • খেলা
  • আইপিএলের মাঝপথে হঠাৎ বিপাকে রোহিতরা!
Image

আইপিএলের মাঝপথে হঠাৎ বিপাকে রোহিতরা!

মুম্বাই, ১০ মে (হি.স.):চোটের জন্য আইপিএল থেকে ছিটকে গেলেন মুম্বাই ইন্ডিয়ান্সেয় আরও এক ক্রিকেটার। আর প্রতিযোগিতার গুরুত্বপূর্ণ সময়েই সমস্যায় পড়ল রোহিতের মুম্বই ইন্ডিয়ান্স। বদলি ক্রিকেটারের নামও জানিয়ে দিয়েছে আইপিএলের মুম্বই ফ্র্যাঞ্চাইজ়ি।চোটের জন্য এ বারের আইপিএল থেকে সরে দাঁড়ালেন ইংল্যান্ডের জোরে বোলার জোফ্রা আর্চার। তিনি দেশে ফিরে গেছেন চিকিৎসার জন্য। তাঁর পরিবর্ত হিসাবে মুম্বাই দলে নিয়েছে ইংল্যান্ডেরই আর এক জোরে বোলার ক্রিস জর্ডনকে।গত ৩০ এপ্রিল জর্ডন মুম্বই শিবিরে যোগ দিয়েছিলেন। সে খবর ফ্র্যাঞ্চাইজ়িটির পক্ষ থেকে জানানো হয়নি। মঙ্গলবার তা জানাল মুম্বই ইন্ডিয়ান্স। বলা হল চিকিৎসার জন্য আর্চার দেশে ফিরে গেছেন, তার জায়গায় আনা হয়েছে জর্ডনকে। দু’জনেই খেলেন চেতেশ্বর পুজারার সাসেক্সের হয়ে।জোরে বোলিং আক্রমণকে শক্তিশালী করার জন্য গত বছর নিলামে যশপ্রীত বুমরা এবং জোফ্রা আর্চারকে কিনেছিল মুম্বই। আইপিএলের সব থেকে ভয়ঙ্কর জোরে বোলিং জুটি তৈরি করাই ছিল লক্ষ্য। কিন্তু, কার্যত দেখা গেল বুমরা-আর্চার হীন হয়ে গেল মুম্বাই ইন্ডিয়ান্স। আগেই ইনজিওরড হওয়ার জন্য আইপিএল থেকে ছিটকে গিয়ে ছিলেন বুমরা। আর

আইপিএলের গুরুত্বপূর্ণ সময়ে মুম্বাই হয়ে গেল আর্চারহীন। সতীর্থ জডন এলেও আর্চারের অভাব কতটুকু পূরণ তিনি করতে পারবেন সোটা দেখার। তবে যাই হোক আপাততরোহিতরা সঙ্কটে পড়ে গেল।

Releated Posts

খেলাধুলায় বাড়ছে মহিলাদের অংশগ্রহণ: রাজনাথ সিং

লখনউ, ১৩ এপ্রিল (আইএএনএস): দেশে খেলাধুলায় মহিলাদের অংশগ্রহণ ক্রমশ বাড়ছে বলে জানালেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। সোমবার লখনউয়ে ‘এমপি…

ByByNews Desk Apr 13, 2026

আর্জেন্টিনা সফরে যাচ্ছে ভারতীয় মহিলা হকি দল, ১৩-১৭ এপ্রিল চার ম্যাচের সিরিজ

নয়াদিল্লি, ৭ এপ্রিল (আইএএনএস): চার ম্যাচের একটি গুরুত্বপূর্ণ সিরিজ খেলতে আর্জেন্টিনা সফরে যাচ্ছে ভারতীয় সিনিয়র মহিলা হকি দল।…

ByByNews Desk Apr 7, 2026

আদিবাসী প্রতিভা বিকাশে জোর, বিশ্ব ক্রীড়াশক্তি হওয়ার লক্ষ্য: রাষ্ট্রপতির ভাবনা তুলে ধরলেন ক্রীড়ামন্ত্রী

নয়াদিল্লি, ৩ এপ্রিল(আইএএনএস): আদিবাসী ক্রীড়াবিদদের ধারাবাহিক সমর্থন ও সুযোগ-সুবিধা প্রদান করলে ভারত ভবিষ্যতে বিশ্ব ক্রীড়াক্ষেত্রে শক্তিশালী অবস্থান তৈরি…

ByByTaniya Chakraborty Apr 3, 2026

পুল পরিষ্কার থেকে পদক জয়—অসমের কুস্তিগির দেবী দাইমারির লড়াই অনুপ্রেরণা

অম্বিকাপুর, ২ এপ্রিল(আইএএনএস): প্রতিকূলতার মধ্যেই সাফল্যের পথ তৈরি করা—এই কথার বাস্তব উদাহরণ হয়ে উঠেছেন অসমের কুস্তিগির দেবী দাইমারি।…

ByByNews Desk Apr 2, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top