News Flash

  • Home
  • প্রধান খবর
  • মুখ্যমন্ত্রী হিমন্তবিশ্ব শর্মার হাতে চালু নতুন প্রকল্প ‘আয়ুষ্মান অসম’রেশন কাৰ্ডধারী ৩২ লক্ষ পরিবারকে ৫ লক্ষ টাকার বিনামূল্যে চিকিৎসার নিশ্চয়তা
Image

মুখ্যমন্ত্রী হিমন্তবিশ্ব শর্মার হাতে চালু নতুন প্রকল্প ‘আয়ুষ্মান অসম’রেশন কাৰ্ডধারী ৩২ লক্ষ পরিবারকে ৫ লক্ষ টাকার বিনামূল্যে চিকিৎসার নিশ্চয়তা

গুয়াহাটি, ১০ মে (হি.স.) : তাঁর সরকারের দ্বিতীয় বর্ষ পূর্তি উপলক্ষ্যে আজ মুখ্যমন্ত্রী হিমন্তবিশ্ব শর্মা রাজ্যে চালু করেছেন নতুন প্রকল্প ‘আয়ুষ্মান অসম’। শ্ৰীমন্ত শংকরদেব কলাক্ষেত্রের মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে ‘মুখ্যমন্ত্রী জন আরোগ্য যোজনা’র অধীনে নতুন এই প্রকল্পের শুভ সূচনা করেছেন হিমন্তবিশ্ব শর্মা।

কেন্দ্ৰীয় মন্ত্ৰী রামেশ্বর তেলি, রাজ্যের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দফতরের মন্ত্ৰী কেশব মহন্ত, অর্থমন্ত্রী অজন্তা নেওগ সহ তাঁর মন্ত্রিসভার প্ৰায় সব সদস্য, বিটিসি-প্রধান প্রমোদ বড়ো, মুখ্যসচিব পবনকুমার বরঠাকুর, বেশ কয়েকজন বিধায়ক প্রমুখ প্রশাসনিক শীর্ষ আধিকারিক এবং বিশিষ্ট ব্যক্তিবর্গের উপস্থিতিতে ‘আয়ুষ্মান অসম’-এর সূচনা করে মুখ্যমন্ত্রী বলেন, ‘রাজ্যের প্ৰতিটি প্ৰান্তের জনসাধারণের কল্যাণ নিশ্চিত করার লক্ষ্যে আমাদের সরকার দায়িত্ব নেওয়ার দিন থেকে সৰ্বতোপ্ৰকারের প্ৰয়োজনীয় পদক্ষেপ গ্ৰহণ করে আসছে৷ পণ্ডিত দীনদয়াল উপাধ্যায়ের অন্ত্যোদয়ার মতাদৰ্শের প্ৰতি প্ৰধানমন্ত্ৰী নরেন্দ্ৰ মোদীর বিশ্বাসে অনুপ্ৰাণিত হয়ে আজ এই প্রকল্প চালু করা হয়েছে।’

মুখ্যমন্ত্রী বলেন, ‘অসম সরকারের সামাজিক খণ্ডের গুরুত্বপূৰ্ণ প্রকল্প আয়ুষ্মান অসম-মুখ্যমন্ত্ৰী জন আরোগ্য যোজনার প্রচলন করে অত্যন্ত আনন্দিত আমি। এই যোজনার অধীনে রেশন কাৰ্ডধারী ৩২ লক্ষ পরিবারকে ৫ লক্ষ টাকার বিনামূল্যে চিকিৎসার নিশ্চয়তা প্ৰদান করে স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করা হবে। এই প্রকল্পটি সমাজের আৰ্থিকভাবে অনগ্ৰসর শ্ৰেণিভুক্ত জনসাধারণের স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করার পাশাপাশি আশা-আকাঙ্ক্ষা পূরণে গুরুত্বপূৰ্ণ ভূমিকা নেবে বলে গভীরভাবে আশাবাদী আমি।’

ড. শর্মা জানান, এই প্রকল্প অসমের ৩০০-এর বেশি হাসপাতাল এবং ভারতের দুই থেকে তিন হাজার হাসপাতালে প্রযোজ্য হবে।

প্রসঙ্গক্রমে মুখ্যমন্ত্রী হিমন্তবিশ্ব শর্মা জোরের সঙ্গে বলেন, গত দু-বছরে রাজ্যের জনতা এবং তাঁর সহকর্মীদের কাছ থেকে যে পরিমাণ সহযোগিতা এবং সমর্থন পেয়েছেন তা প্রত্যাশাতীত। রাজ্য সরকার মাত্র দু বছরে অভূতপূর্ব অগ্রগতি লাভ করেছে, তা স্বাস্থ্য পরিকাঠামো হোক কিংবা অর্থনৈতিক সমৃদ্ধি, প্ৰায় সব ক্ষেত্ৰেই এগিয়ে চলেছে অসম।

Releated Posts

পুতিনের সঙ্গে ঘনিষ্ঠ বাণিজ্যিক সম্পর্ক ও ২০৩০ অর্থনৈতিক সহযোগিতা কর্মসূচি নিয়ে আলোচনা: মোদি

নয়াদিল্লি, ১১ সেপ্টেম্বর(আইএএনএস) : রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে শুক্রবার নয়াদিল্লিতে বৈঠক করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। কিরগিজস্তানের বিশকেকে…

ByBySandeep Biswas Sep 11, 2026

বিশ্বনেতাদের স্বাগত ভারতীয় স্বাগত, একসঙ্গে উজ্জ্বল ভবিষ্যৎ গড়ব: ব্রিকস সম্মেলন নিয়ে অমিত শাহ

নয়াদিল্লি, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): রাজধানী নয়াদিল্লিতে আগামী ১২ ও ১৩ সেপ্টেম্বর অনুষ্ঠিত হতে চলা উচ্চপর্যায়ের ব্রিকস সম্মেলনে যোগ…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

বিশ্বের নানা ধাক্কা সামলাতে ব্রিকসকে বাণিজ্য বাড়িয়ে সরবরাহ শৃঙ্খল শক্তিশালী করতে হবে: জয়শঙ্কর

নয়াদিল্লি, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): বিশ্বজুড়ে অর্থনৈতিক ও ভূরাজনৈতিক অস্থিরতার মধ্যে ব্রিকস দেশগুলিকে পারস্পরিক বাণিজ্য আরও বাড়ানো এবং সরবরাহ…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

৯/১১ হামলার ২৫ বছর, নিহতদের স্মরণ করে সন্ত্রাসবাদের বিরুদ্ধে ভারতের অঙ্গীকার পুনর্ব্যক্ত মোদির

নয়াদিল্লি, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): ২০০১ সালের ১১ সেপ্টেম্বর আমেরিকায় ভয়াবহ সন্ত্রাসী হামলার ২৫তম বার্ষিকীতে নিহতদের স্মরণ ও শ্রদ্ধা…

ByByTaniya Chakraborty Sep 11, 2026
Scroll to Top