News Flash

  • Home
  • প্রধান খবর
  • নেতিবাচক মানুষের দূরদর্শিতা নেই, তাঁরা রাজনৈতিক স্বার্থপরতার ঊর্ধ্বে দেখতেও পারে না : প্রধানমন্ত্রী
Image

নেতিবাচক মানুষের দূরদর্শিতা নেই, তাঁরা রাজনৈতিক স্বার্থপরতার ঊর্ধ্বে দেখতেও পারে না : প্রধানমন্ত্রী

নাথদ্বারা, ১০ মে (হি.স.): নেতিবাচক মানুষের কোনও দূরদর্শিতা নেই, তাঁরা রাজনৈতিক স্বার্থপরতার ঊর্ধ্বে দেখতেও পারে না। বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বুধবার রাজস্থানের নাথদ্বারায় বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করার পর প্রধানমন্ত্রী বলেছেন, রাজস্থানও দূরদর্শিতার সঙ্গে পরিকাঠামো নির্মাণ না করার ধাক্কা বহন করেছে। যোগাযোগের অভাবে এই মরুভূমিতে যাতায়াত করা কতটা কষ্টকর ছিল তা আপনারা ভালো করেই জানেন। এই কারণে এখানে কৃষিকাজ, ব্যবসা-বাণিজ্য সবই কঠিন ছিল।

প্রধানমন্ত্রী আরও বলেছেন, গ্রামগুলিতে রাস্তা তৈরির পাশাপাশি, ভারত সরকার শহরগুলিকে আধুনিক মহাসড়কের সঙ্গে সংযুক্ত করতেও নিযুক্ত রয়েছে। ২০১৪ সালের আগে দেশে যে গতিতে জাতীয় সড়ক নির্মাণ হচ্ছিল, এখন তা দ্বিগুণ গতিতে কাজ হচ্ছে। মোদী জোর দিয়ে বলেছেন, উল্লেখযোগ্যভাবে ২০১৪ সাল থেকে রাজস্থানের রেলওয়ে বাজেট ১৪ গুণ বেড়েছে। গত ৯ বছরে, রাজস্থানের প্রায় ৭৫ শতাংশ রেল নেটওয়ার্ক বিদ্যুতায়িত হয়েছে। এছাড়াও বিভিন্ন উদ্যোগের মাধ্যমে পর্যটন শিল্পকে শক্তিশালী করা হচ্ছে।

Releated Posts

জয়শঙ্কর ও বেলারুশের বিদেশমন্ত্রীর বৈঠক, দ্বিপাক্ষিক সম্পর্ক ও আঞ্চলিক পরিস্থিতি নিয়ে আলোচনা

নয়াদিল্লি, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর শনিবার নয়াদিল্লিতে বেলারুশের বিদেশমন্ত্রী ম্যাক্সিম রিজেনকভের সঙ্গে বৈঠক করেন। বৈঠকে…

ByByNews Desk Sep 12, 2026

১৯৯৮ সালেই ভারতে হামলার আশঙ্কা জানিয়েছিল বিন লাদেন: সিআইএ রিপোর্ট

ওয়াশিংটন, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): ১৯৯৮ সালে ভারতে হামলা চালানোর পরিকল্পনা ছিল আল-কায়েদা প্রধান ওসামা বিন লাদেনের। সম্প্রতি প্রকাশিত…

ByByNews Desk Sep 12, 2026

দুই নেতার কৌশলগত নির্দেশনা বাস্তবায়নে ভারতের সঙ্গে কাজ করবে চীন: চিনা রাষ্ট্রদূত

নয়াদিল্লি, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): ভারত ও চীন দুই দেশের শীর্ষ নেতা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং চিনের প্রেসিডেন্ট শি…

ByByNews Desk Sep 12, 2026

পুতিনের সঙ্গে ঘনিষ্ঠ বাণিজ্যিক সম্পর্ক ও ২০৩০ অর্থনৈতিক সহযোগিতা কর্মসূচি নিয়ে আলোচনা: মোদি

নয়াদিল্লি, ১১ সেপ্টেম্বর(আইএএনএস) : রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে শুক্রবার নয়াদিল্লিতে বৈঠক করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। কিরগিজস্তানের বিশকেকে…

ByBySandeep Biswas Sep 11, 2026
Scroll to Top