News Flash

  • Home
  • ত্রিপুরা
  • দুদিনের রাজ্য সফরে এসেছেন এনসিসির মেজর জেনারেল গগন দ্বীপ
Image

দুদিনের রাজ্য সফরে এসেছেন এনসিসির মেজর জেনারেল গগন দ্বীপ

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১০ মে৷৷ বুধবার দুদিনের রাজ্য সফরে এসেছেন এনসিসির মেজর জেনারেল গগন দ্বীপ৷ রাজ্য সফর কালে তিনি এডিনগর সেন্ট পলস সুকল পরিদর্শন করেন৷ এখানে তাকে এনসিসি তরফ থেকে উষ্ণ সম্বর্ধনা জ্ঞাপন করা হয়৷ দুদিনের রাজ্য সফরে এলেন এডিজি ( নর্থ ইস্ট রিজিয়ন) এনসিসি মেজর জেনারেল গগন দ্বীপ৷ বুধবার এডি নগর স্থিত সেন্ট পলস সুকল পরিদর্শন যান তিনি৷ বিদ্যালয়ের ছাত্রছাত্রী এবং এনসিসি ক্যাডেটদের সঙ্গে মত বিনিময় করেন৷ এছাড়াও বিদ্যালয়ের পক্ষ থেকে উনার হাতে শুভেচ্ছা স্মারক তুলে দেওয়া হয়৷ শুভেচ্ছা স্মারক গ্রহণ করে সাংবাদিকদের মুখোমুখি হয়ে নর্থ ইস্ট রিজিওন এডিজি মেজর জেনারেল গগন দীপ ত্রিপুরায় এসে যে আতিথেয়তা পেয়েছেন তাতে রীতিমতো আপ্লুত হয়ে পড়েন৷ তিনি জানান এই প্রথম তিনি ত্রিপুরা সফরে এসেছেন৷ এখানকার এনএসএস স্বেচ্ছাসেবীদের কাজ কর্মে তিনি সন্তোষ প্রকাশ করেন৷ গোটা উত্তর পূর্বাঞ্চলেই এনসিসির কর্ম পরিধি আরো বৃদ্ধি করার উপর তিনি গুরুত্ব আরোপ করেছেন৷

Releated Posts

বিশ্বকর্মা পূজার আগে ব্যস্ত আগরতলার মৃৎশিল্পীরা, তবে আগের মতো নেই বিক্রি

আগরতলা, ১৬ সেপ্টেম্বর: আগামী ১৮ সেপ্টেম্বর দেবশিল্পী ভগবান বিশ্বকর্মার পূজা। সারাদেশের পাশাপাশি ত্রিপুরাতেও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে পালিত হবে…

ByByReshmi Debnath Sep 16, 2026

দিল্লিস্থিত এইমস হাসপাতালের সাথে টেলিমেডিসিনের মাধ্যমে রাজ্যেই উজ্জলা বিশ্বাস (সরকার)-এর কন্যার উন্নত চিকিৎসার আশ্বাস মুখ্যমন্ত্রীর

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৬ সেপ্টেম্বর: রাজ্য সরকার সাধ্যমত মানুষের কল্যাণে কাজ করছে এবং নানা সহায়তা করে যাচ্ছে। রাজ্যে…

ByByReshmi Debnath Sep 16, 2026

রাণীরবাজারে বৃদ্ধার রহস্যমৃত্যু, ছেলে ও পুত্রবধূর বিরুদ্ধে খুনের অভিযোগ

আগরতলা, ১৬ সেপ্টেম্বর: রাণীরবাজার থানাধীন বৃদ্ধনগর এলাকায় আঁখি ঘোষ নামে এক বৃদ্ধার রহস্যমৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে। পারিবারিক…

ByByReshmi Debnath Sep 16, 2026

রান্নার গ্যাসের সিলিন্ডারের ঘাটতির অভিযোগ, যোগেন্দ্রনগরের সরলা এজেন্সিতে ভোক্তাদের বিক্ষোভ

আগরতলা, ১৬ সেপ্টেম্বর: রাজ্যে রান্নার গ্যাসের সিলিন্ডারের সম্পূর্ণ আকাল না থাকলেও পর্যাপ্ত পরিমাণে সরবরাহ হচ্ছে না বলে অভিযোগ…

ByByReshmi Debnath Sep 16, 2026
Scroll to Top