News Flash

  • Home
  • খেলা
  • হার্ভেকে হারিয়ে প্রথম জয়ের স্বাদ মৌচাকের
Image

হার্ভেকে হারিয়ে প্রথম জয়ের স্বাদ মৌচাকের

মৌচাক-‌১২৯/১০(৪৫.২)

হার্ভে-‌১১৩/১০(৩০.২)

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ১০ মে।। প্রথম  জয়ের স্বাদ পেয়েছে মৌচাক ক্লাব। চতুর্থ ম্যাচের মাথায় প্রথম জয়। তাও হার্ভে ক্লাবকে হারিয়ে। ১৬ রানের ব্যবধানে। পক্ষান্তরে, টানা পরাজয়। শুধুমাত্র ব্যাটসম্যানদের ব্যর্থতায়। বোলাররা দুরন্ত বল করে বিপক্ষকে অল্প রানে আটকে দিলেও ব্যাটসম্যানদের ব্যর্থায় টানা ৪ ম্যাচে হারলো হার্ভে ক্লাব। রাজ্য ক্রিকেট সংস্থা আয়োজিত সন্তোষ স্মৃতি প্রথম ডিবিশন লিগ ক্রিকেটে। নরসিংগড় পুলিস ট্রেণিং আকাদেমি মাঠে বুধবার মৌচাক জয়লাভ করে ১৬ রানে। মৌচাকের গড়া ১২৯ রানের জবাবে হার্ভে ক্লাব ১১৩ রান করতে সক্ষম হয়। সকালে টসে জয়লাভ করে হার্ভের বোলারদের আটোসাটো বোলিংয়ের সামনে তেমনভাবে মাথা তুলে দাড়াতে পারেননি মৌচাকের ব্যাটসম্যান-‌রা। দল ৪৫.‌২ ওভার ব্যাট করে গুটিয়ে যায় মাত্র ১২৯ রানে। দলের পক্ষে স্পর্শ দেববর্মা ৬০ বল খেলে ২ টি বাউন্ডারির সাহায্যে ১৯,শশীকান্ত বিন ২৪ বল খেলে ১৩, আবীর দেবনাথ ৫২ বল খেলে ১ টি বাউন্ডারির সাহায্যে ১৩ রান করেন। দল অতিরিক্ত খাতে সর্বোচ্চ পায ৩৭ রান। হার্ভের পক্ষে প্রভাত যাদব (‌৩/‌১৮),আকাশ কুমার সিং (‌২/‌২০), তথাগত চক্রবর্তী (‌২/‌২১) এবং অর্কজিৎ দাস (‌২/‌২৬) সফল বোলার। জবাবে খেলতে নেমে হার্ভে  ‌‌৩০.‌২ ওভারে সবকটি উইকেট হারিয়ে ১১৩ রান করতে সক্ষম হয়। দলের পক্ষে বিজয় বিশ্বাস ৬৩ বল খেলে ৬ টি বাউন্ডারির সাহায্যে ৩৪, আকাশ কুমার শর্মা ১৪ বল খেলে ৩ টি বাউন্ডারি ও ১ টি ওভার বাউন্ডারির সাহায্যে ১৯ এবং মনিষ মিশ্রা ৩৬ বল খেলে ২ টি বাউন্ডারির সাহায্যে ১৯ রান করেন। মৌচাকের পক্ষে রোহন বিশ্বাস (‌২/‌১৬), শ্যামল বিশ্বাস (‌২/‌২৮) এবং ধনবীর সিং (‌২/‌৩২) সফল বোলার। ‌‌‌‌

Releated Posts

খেলাধুলায় বাড়ছে মহিলাদের অংশগ্রহণ: রাজনাথ সিং

লখনউ, ১৩ এপ্রিল (আইএএনএস): দেশে খেলাধুলায় মহিলাদের অংশগ্রহণ ক্রমশ বাড়ছে বলে জানালেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। সোমবার লখনউয়ে ‘এমপি…

ByByNews Desk Apr 13, 2026

আর্জেন্টিনা সফরে যাচ্ছে ভারতীয় মহিলা হকি দল, ১৩-১৭ এপ্রিল চার ম্যাচের সিরিজ

নয়াদিল্লি, ৭ এপ্রিল (আইএএনএস): চার ম্যাচের একটি গুরুত্বপূর্ণ সিরিজ খেলতে আর্জেন্টিনা সফরে যাচ্ছে ভারতীয় সিনিয়র মহিলা হকি দল।…

ByByNews Desk Apr 7, 2026

আদিবাসী প্রতিভা বিকাশে জোর, বিশ্ব ক্রীড়াশক্তি হওয়ার লক্ষ্য: রাষ্ট্রপতির ভাবনা তুলে ধরলেন ক্রীড়ামন্ত্রী

নয়াদিল্লি, ৩ এপ্রিল(আইএএনএস): আদিবাসী ক্রীড়াবিদদের ধারাবাহিক সমর্থন ও সুযোগ-সুবিধা প্রদান করলে ভারত ভবিষ্যতে বিশ্ব ক্রীড়াক্ষেত্রে শক্তিশালী অবস্থান তৈরি…

ByByTaniya Chakraborty Apr 3, 2026

পুল পরিষ্কার থেকে পদক জয়—অসমের কুস্তিগির দেবী দাইমারির লড়াই অনুপ্রেরণা

অম্বিকাপুর, ২ এপ্রিল(আইএএনএস): প্রতিকূলতার মধ্যেই সাফল্যের পথ তৈরি করা—এই কথার বাস্তব উদাহরণ হয়ে উঠেছেন অসমের কুস্তিগির দেবী দাইমারি।…

ByByNews Desk Apr 2, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top