News Flash

  • Home
  • দেশ
  • দেশের উন্নয়ন ও রাজ্যের প্রগতির মন্ত্রে বিশ্বাসী ভারত সরকার : প্রধানমন্ত্রী
Image

দেশের উন্নয়ন ও রাজ্যের প্রগতির মন্ত্রে বিশ্বাসী ভারত সরকার : প্রধানমন্ত্রী

নাথদ্বারা, ১০ মে (হি.স.) : দেশের উন্নয়ন ও রাজ্যের প্রগতির মন্ত্রে বিশ্বাসী ভারত সরকার। বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রধানমন্ত্রীর কথায়, রাজস্থান দেশের বৃহত্তম রাজ্যগুলির মধ্যে একটি, রাজস্থান ভারতের বীরত্ব, ভারতের ঐতিহ্য, ভারতের সংস্কৃতির বাহক। রাজস্থানের যত উন্নয়ন হবে, ভারতের উন্নয়ন তত বেশি গতি পাবে। বুধবার রাজস্থানের নাথদ্বারায় বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করেছেন প্রধানমন্ত্রী মোদী। এই অনুষ্ঠানে তিনি বলেছেন, এখন দেশে সব ধরনের পরিকাঠামোতে অভূতপূর্ব বিনিয়োগ হচ্ছে, কাজ চলছে অভূতপূর্ব গতিতে… রেলপথ, মহাসড়ক অথবা বিমানবন্দর, প্রতিটি ক্ষেত্রেই ভারত সরকার হাজার হাজার কোটি টাকা বিনিয়োগ করছে।বএই বছরের বাজেটেও ভারত সরকার ১০ লক্ষ কোটি টাকা বিনিয়োগের সিদ্ধান্ত নিয়েছে।

প্রধানমন্ত্রী বলেছেন, আধুনিক পরিকাঠামো শহর ও গ্রামে যোগাযোগ বৃদ্ধি করে। আধুনিক অবকাঠামো সমাজে সুবিধা যোগ করে এবং সমাজকে সংযুক্ত করে। আধুনিক পরিকাঠামো ডিজিটাল সুবিধা বাড়ায় এবং মানুষের জীবনকে সহজ করে তোলে। আধুনিক পরিকাঠামো ঐতিহ্যকে উন্নীত করার পাশাপাশি উন্নয়নকে ত্বরান্বিত করে। মোদী বলেছেন, সঠিক ও পর্যাপ্ত পরিকাঠামো তৈরি করা ভারত সরকারের আগে কখনোই অগ্রাধিকার পায়নি। যারা নেতিবাচকতায় ভরা, তাদের স্বার্থপর রাজনৈতিক উদ্দেশ্যের বাইরে চিন্তা করার দৃষ্টি বা ক্ষমতা নেই।

Releated Posts

বহু কোটি টাকার চিকিৎসা সরঞ্জাম ক্রয় দুর্নীতি মামলায় গ্রেফতার প্রাক্তন ডিজিএইচএস প্রধান ডা. বৎসলা আগরওয়াল

নয়াদিল্লি, ২৮ জুন (আইএএনএস): ওষুধ, অস্ত্রোপচার-সংক্রান্ত সামগ্রী এবং চিকিৎসা সরঞ্জাম কেনাকাটায় বহু কোটি টাকার অনিয়মের অভিযোগে দিল্লি সরকারের…

ByByNews Desk Jun 28, 2026

মমতা-অনুগত তৃণমূল গোষ্ঠীর চার থানায় অভিযোগ, পাল্টা ইসির সিদ্ধান্তের অপেক্ষায় বিদ্রোহীরা

কলকাতা, ২৮ জুন (আইএএনএস): পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রতি…

ByByNews Desk Jun 28, 2026

গাজা ইস্যুতে সনিয়া গান্ধীর সমালোচনার জবাবে এনডিএ: ‘ওঁর কাছ থেকে শংসাপত্রের প্রয়োজন নেই’

নয়াদিল্লি, ২৭ জুন (আইএএনএস): গাজা সংঘাত নিয়ে কেন্দ্রের অবস্থানকে প্রশ্ন তুলে কংগ্রেস সংসদীয় দলের চেয়ারপার্সন সনিয়া গান্ধীর মন্তব্যের…

ByByNews Desk Jun 27, 2026

প্রধানমন্ত্রীর দূরদর্শিতার ফলেই উত্তরপ্রদেশে মোবাইল উৎপাদনে বিপ্লব: যোগী আদিত্যনাথ

গৌতম বুদ্ধ নগর, ২৭ জুন (আইএএনএস): উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ শনিবার বলেছেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দূরদর্শী নেতৃত্বের ফলেই…

ByByNews Desk Jun 27, 2026
Scroll to Top