News Flash

  • Home
  • খেলা
  • সন্তোষ মেমোরিয়াল ‌প্রথম ডিভিশন লীগ ক্রিকেটে আজও তিন ম্যাচ
Image

সন্তোষ মেমোরিয়াল ‌প্রথম ডিভিশন লীগ ক্রিকেটে আজও তিন ম্যাচ

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ৯ মে।।একদিন বন্ধ থাকার পর আগামীকাল হবে ৩ টি ম্যাচ। রাজ্য ক্রিকেট সংস্থা আয়োজিত সন্তোষ স্মৃতি প্রথম ডিভিশন লিগ ক্রিকেটে। এম বি বি স্টেডিয়ামে শক্তিশালী পোলস্টার ক্লাব খেলবে ও পি সি-‌র বিরুদ্ধে। পোলস্টার ইতোমধ্যে ৩ ম্যাচ খেলে দুটিতে জয়ী হয়ে রান-রেটের নিরিখে পয়েন্ট তালিকার শীর্ষে রয়েছে। পোলস্টারের পক্ষে এটি চতুর্থ ম্যাচ হলেও ওপিসি-র পক্ষে দ্বিতীয় ম্যাচ। নরসিংগড় পুলিস ট্রেণিং আকাদেমি মাঠে হার্ভে খেলবে মৌচাকের বিরুদ্ধে। প্রথম জয়ের স্বাদ পেতে দুই দলই মরিয়া। মৌচাক এ পর্যন্ত তিনটি ম্যাচ খেলে তিনটিতেই হেরেছে। হার্ভেও দুই ম্যাচের কোনওটিতে জয়ের স্বাদ পায়নি। মেলাঘরের শহীদ কাজল ময়দানে  ব্লাডমাউথ ক্লাব খেলবে ইউ বি এস টি-‌র বিরুদ্ধে। ব্লাডমাউথের লক্ষ্য টানা তিন ম্যাচে জয় ছিনিয়ে জয়ের হ্যাটট্রিক করা। কেননা প্রথম দুটি ম্যাচে যথাক্রমে মৌচাককে সাত উইকেটে এবং চলমান সংঘকে দুই উইকেটে পরাজিত করেছে। ইউনাইটেড বিএসটি আগামীকাল চতুর্থ ম্যাচে খেলবে। প্রথম দুটি ম্যাচে জয় পেলেও তৃতীয় ম্যাচে হেরে ইউনাইটেড বিএসটি কিছুটা পিছিয়ে পড়েছে। আগামীকাল ফেভারিট হিসাবে মাঠে নামবে মৌচাক, পোলস্টার এবং ব্লাডমাউথ ক্লাব।‌ তবে কেউ কিন্তু সহজে ময়দান ছাড়তে রাজি নয়।

Releated Posts

বল হাতে চারানি, ব্যাটে শেফালি, জাপানকে হারিয়ে সেমিফাইনালে ভারত

নিসশিন, ১৮ সেপ্টেম্বর: এশিয়ান গেমসে মহিলাদের ক্রিকেটে সোনার পদক ধরে রাখার অভিযান দুর্দান্তভাবে শুরু করল ভারত। শুক্রবার কোড়োগি…

ByBySandeep Biswas Sep 18, 2026

বিশ্বকাপের সাফল্য সেরা দলগুলির সঙ্গে পাল্লা দেওয়ার বিশ্বাস জুগিয়েছে: মারিজনে

নয়াদিল্লি, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): ৫২ বছরে বিশ্বকাপে ভারতের মহিলা হকি দলের সেরা ফলাফল শুধুমাত্র উৎসাহই দেয়নি, বরং বিশ্বের…

ByByNews Desk Sep 16, 2026

‘ভারতীয় ক্রিকেটের জন্য গর্বের মুহূর্ত’, মহিলা এশিয়া কাপ জয়ে দলকে অভিনন্দন মোদির

নয়াদিল্লি, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): মহিলা এশিয়া কাপে চ্যাম্পিয়ন হওয়ায় ভারতীয় মহিলা ক্রিকেট দলকে অভিনন্দন জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।…

ByByNews Desk Sep 14, 2026

রেকর্ড ষষ্ঠবার জুনিয়র হকি এশিয়া কাপ জিতল ভারত

মোকি (চিন), ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): দক্ষিণ কোরিয়াকে ফাইনালে ৪-১ গোলে হারিয়ে রেকর্ড ষষ্ঠবারের মতো জুনিয়র পুরুষ হকি এশিয়া…

ByByNews Desk Sep 13, 2026
Scroll to Top