News Flash

  • Home
  • দিনের খবর
  • ভারত ও বাংলাদেশের সম্পর্ক কেউ ভাঙতে পারবে না : অমিত শাহ
Image

ভারত ও বাংলাদেশের সম্পর্ক কেউ ভাঙতে পারবে না : অমিত শাহ

পেট্রাপোল, ৯ মে (হি.স.): বাংলাদেশের সঙ্গে সবসময় মৈত্রীপূর্ণ ও উষ্ণ সম্পর্ক বজায় রেখেছে ভারত। চেষ্টা করেও কেউ সেই সম্পর্ক ভাঙতে পারবে না। মঙ্গলবার, উত্তর ২৪ পরগনার পেট্রাপোল সীমান্তের এক সরকারি অনুষ্ঠান থেকে এমনটাই বললেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এদিন জোঁড়াসাকোয় কবিপ্রণাম সেরে তিনি পেট্রাপোল স্থলবন্দরে পৌঁছন।

সেখানে বিএসএফ ও স্থলবন্দর কর্তৃপক্ষের একাধিক উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন করেন তিনি। পেট্রাপোলের নতুন থানা ভবনেরও উদ্বোধন করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এছাড়াও দেশের সীমান্ত রক্ষার কর্তব্যে অবিচল থাকার জন্য বিএসএফের ভূয়সী প্রশংসা করেন অমিত শাহ। সীমান্ত সুরক্ষা ও প্রযুক্তির উন্নতিতে একাধিক কার্যকরি পদক্ষেপ নেওয়ায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ধন্যবাদ জ্ঞাপন করেন তিনি। অমিত শাহ বলেছেন, ভারত ও বাংলাদেশের সম্পর্ক কেউ ভাঙতে পারবে না। বাংলাদেশের সঙ্গে সবসময় মৈত্রীপূর্ণ ও উষ্ণ সম্পর্ক বজায় রেখেছে ভারত।

Releated Posts

ডিম ছোড়ার অভিযোগে বিজেপি কর্মীদের বিরুদ্ধে পুলিশে নালিশ মহুয়া মৈত্রের

কলকাতা, ১৮ সেপ্টেম্বর(আইএএনএস): তেহট্টে দলীয় কর্মসূচিতে যোগ দিতে যাওয়ার পথে তাঁর গাড়িবহর লক্ষ্য করে ডিম ছোড়ার অভিযোগে বিজেপির…

ByBySandeep Biswas Sep 18, 2026

ডিইউএসইউ ভোটে বেনিয়মের অভিযোগ, এনএসইউআইয়ের বিরুদ্ধে এবিভিপির বিক্ষোভ

নয়াদিল্লি, ১৮ সেপ্টেম্বর (আইএএনএস): দিল্লি বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ (ডিইউএসইউ) নির্বাচনের ভোটগ্রহণ চলাকালীন শুক্রবার বিক্ষোভ দেখাল অখিল ভারতীয় বিদ্যার্থী…

ByBySandeep Biswas Sep 18, 2026

তৃণমূলের মমতা শিবিরের পাশে রাহুল, নাম-প্রতীক নিয়ে কমিশনের সিদ্ধান্তে বিজেপিকে নিশানা

কলকাতা, ১৮ সেপ্টেম্বর (আইএএনএস): পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন গোষ্ঠীর পাশে দাঁড়িয়ে…

ByBySandeep Biswas Sep 18, 2026

বালাঘাটে ৩০-এর বেশি আদিবাসী শিশুর মৃত্যু নিয়ে সরব রাহুল গান্ধী, মধ্যপ্রদেশ সরকারের সমালোচনা

নয়াদিল্লি/ভোপাল, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): মধ্যপ্রদেশের বালাঘাট জেলায় ৩০-এর বেশি আদিবাসী শিশুর মৃত্যুর ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করলেন লোকসভার…

ByByNews Desk Sep 17, 2026
Scroll to Top