News Flash

  • Home
  • মুখ্য খবর
  • তিপরা মথায় শীঘ্রই বড়সড় সাংগঠনিক পরিবর্তন, ইঙ্গিত প্রদ্যোতের
Image

তিপরা মথায় শীঘ্রই বড়সড় সাংগঠনিক পরিবর্তন, ইঙ্গিত প্রদ্যোতের

আগরতলা, ৯ মে (হি. স.) : সম্ভবত, খুব শীঘ্রই তিপরা মথা দলে বড়সড় সাংগঠনিক পরিবর্তন হবে। দলের সুপ্রিমো প্রদ্যোত কিশোর দেববর্মণ উচ্চস্তরীয় কমিটির রিপোর্ট পাওয়ার পর এমনই ইঙ্গিত দিয়েছেন। তাঁর মতে, জনস্বার্থে এবং মানুষের প্রতি প্রতিশ্রুতিবদ্ধ থাকতে পরিবর্তন খুবই জরুরি।
প্রসঙ্গত, ত্রিপুরায় বিধানসভা নির্বাচনের ফলাফল ঘোষণার পর সাংগঠনিক অবস্থা খতিয়ে দেখার জন্য তিপরা মথা সুপ্রিমো প্রদ্যোত কিশোর দেববর্মণ উচ্চস্তরীয় কমিটি গঠন করেছিলেন। কারণ, বিধানসভা নির্বাচনে ৪২টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করে দল মাত্র ১৩টি আসনে জয়ী হয়েছিল। ফলে, সংগঠনের বাস্তব চিত্র বুঝে নেওয়া তাঁর জন্য জরুরি হয়ে পড়েছিল। আজ ওই কমিটি তাঁর হাতে পূর্ণাঙ্গ রিপোর্ট তুলে দিয়েছে।
এ-বিষয়ে সামাজিক মাধ্যমে বার্তায় প্রদ্যোত লিখেছেন, দলের শক্তি এবং দুর্বলতা কোথায় রয়েছে তার ভিত্তিতে নির্বাচনের পরে গঠিত উচ্চস্তরীয় কমিটি একটি বিস্তৃত প্রতিবেদন আজ উপস্থাপন করেছে। আগামী মাসে দলের পূর্ণাঙ্গ অধিবেশন হবে এবং তাতে প্রাথমিক স্তর থেকে কেন্দ্রীয় কমিটি পর্যন্ত দলটিকে পুনর্গঠন করব। তাঁর সাফ কথা, মানুষের প্রতি প্রতিশ্রুতিবদ্ধ থাকতে পরিবর্তন জরুরি।
আজ তাঁর ইঙ্গিতবহ বার্তায় স্পষ্ট, তিপরা মথা দলে খুব শীঘ্রই বড়সড় সাংগঠনিক পরিবর্তন হবে। কারণ, নির্বাচনের পর থেকে দল নানাভাবে প্রশ্নের মুখোমুখি হচ্ছে। তাছাড়া, নেতাদের মধ্যেও পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে। ফলে, দলের অস্তিত্ব টিকিয়ে রাখতে এখনই শুদ্ধিকরণের পথে হাটতে চাইছে প্রদ্যোত কিশোর দেববর্মণ, এমনটাই মনে করছে রাজনৈতিক মহল।

Releated Posts

মণ্ডলস্তরে গোষ্ঠীকোন্দল নিয়ে মুখ খুললেন বিজেপি সভাপতি, দলবিরোধী কার্যকলাপে ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি

আগরতলা, ১৫ সেপ্টেম্বর: বিভিন্ন মণ্ডল এলাকায় নেতৃত্ব ও কর্মী-সমর্থকদের মধ্যে গোষ্ঠীকোন্দল এবং মণ্ডল নেতৃত্বের নির্দেশ কর্মী-সমর্থকদের একাংশ না মানার…

ByByReshmi Debnath Sep 15, 2026

জনগণের সমস্যার কথা শুনে দ্রুত সমাধানের ব্যবস্থা করতে হবে: মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৫ সেপ্টেম্বর: জনস্বার্থের সঙ্গে সরাসরি সম্পর্কিত বিষয়গুলিতে প্রশাসনকে আরও সক্রিয়, সংবেদনশীল ও দায়িত্বশীল ভূমিকা পালন…

ByByReshmi Debnath Sep 15, 2026

সোহম পালের চিকিৎসায় পিএমএনআরএফ থেকে ৫০ হাজার টাকা সহায়তা মঞ্জুর, প্রধানমন্ত্রীকে ধন্যবাদ সাংসদ বিপ্লবের

আগরতলা, ১৫ সেপ্টেম্বর: রামনগর নিবাসী সোহম পালের উন্নত চিকিৎসার জন্য প্রধানমন্ত্রী জাতীয় ত্রাণ তহবিল থেকে ৫০ হাজার টাকা…

ByByTaniya Chakraborty Sep 15, 2026

শিক্ষককে ঘিরে ছাত্র-নিগ্রহের অভিযোগে কড়া মাদ্রাসা কমিটি, আলোচনার পর অভিযোগ প্রত্যাহার

কৈলাসহর, ১৫ সেপ্টেম্বর: দারুন কুরআন ফুলবাড়িকান্দি বড়খলা হাফিজিয়া মাদ্রাসার এক শিক্ষকের বিরুদ্ধে ছাত্রকে শারীরিকভাবে প্রহার করার অভিযোগকে কেন্দ্র…

ByByReshmi Debnath Sep 15, 2026
Scroll to Top