News Flash

  • Home
  • বিদেশ
  • আল-কাদির ট্রাস্ট মামলায় গ্রেফতার ইমরান খান, পিটিআই প্রধান বললেন তারা আমাকে জেলে ঢোকাতে চায়
Image

আল-কাদির ট্রাস্ট মামলায় গ্রেফতার ইমরান খান, পিটিআই প্রধান বললেন তারা আমাকে জেলে ঢোকাতে চায়

ইসলামাবাদ, ৯ মে (হি.স.): আল-কাদির ট্রাস্ট মামলায় পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী ও পিটিআই প্রধান ইমরান খানকে গ্রেফতার করল পাকিস্তান রেঞ্জার্স। মঙ্গলবার ইসলামাবাদ হাইকোর্টের বাইরে থেকে ইমরান খানকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতার হওয়ার ঠিক আগেই এক ভিডিও বার্তায় ইমরান বলেন, “আমার বিরুদ্ধে কোনও মামলা নেই। তারা আমাকে জেলে ঢোকাতে চায়, আমি তার জন্য প্রস্তুত।”

পিটিআই চেয়ারম্যানকে আল-কাদির ট্রাস্ট মামলায় ইসলামাবাদ হাইকোর্টের বাইরে রেঞ্জার্স বাহিনী গ্রেফতার করেছে। নিজের বিরুদ্ধে নথিভুক্ত একাধিক এফআইআর-এ জামিন চাইতে গিয়েছিলেন ইমরান খান। তখনই তাকে গ্রেফতার করা হয়। প্রাক্তন প্রধানমন্ত্রীকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কালো ভিগোতে নিয়ে গেছে। ইসলামাবাদ পুলিশের মহাপরিদর্শক, (আইজিপি) আকবর নাসির খান ইমরানের গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে বলেছেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।

Releated Posts

ভারত-জার্মানি কৌশলগত অংশীদারিত্বে নতুন গতি, সহযোগিতা আরও জোরদারের বার্তা মোদি-মের্ৎস বৈঠকে

এভিয়াঁ (ফ্রান্স), ১৭ জুন (আইএএনএস): জি৭ শীর্ষ সম্মেলনের ফাঁকে বুধবার জার্মানির চ্যান্সেলর ফ্রিডরিখ মের্জ-এর সঙ্গে বৈঠক করলেন প্রধানমন্ত্রী…

ByByNews Desk Jun 17, 2026

অর্থনৈতিক সম্পর্ক আরও শক্তিশালী করতে মোদি-ইইউ শীর্ষ নেতৃত্বের আলোচনা

এভিয়াঁ (ফ্রান্স), ১৭ জুন (আইএএনএস): জি৭ শীর্ষ সম্মেলনের ফাঁকে বুধবার ইউরোপীয় কাউন্সিলের সভাপতি আন্তোনিও কোস্টা এবং ইউরোপীয় কমিশনের…

ByByNews Desk Jun 17, 2026

বিতর্কে জর্জরিত চীন-অর্থায়িত পোখরা বিমানবন্দরে অবশেষে শুরু হচ্ছে দৈনিক আন্তর্জাতিক উড়ান

কাঠমান্ডু, ১৭ জুন (আইএএনএস): উদ্বোধনের সাড়ে তিন বছরেরও বেশি সময় পর অবশেষে নেপালের পশ্চিমাঞ্চলে অবস্থিত চীন-অর্থায়িত পোখরা আন্তর্জাতিক…

ByByNews Desk Jun 17, 2026

জাতিসংঘ সনদের প্রতি ভারতের সমর্থন পুনর্ব্যক্ত, একে ‘আশার প্রতীক’ বলে উল্লেখ

জাতিসংঘ, ১৭ জুন (আইএএনএস): জাতিসংঘ সনদ ভারতের ১৪০ কোটিরও বেশি মানুষের কাছে ‘আশা’র প্রতীক বলে মন্তব্য করেছেন রাষ্ট্রসংঘে…

ByByNews Desk Jun 17, 2026
Scroll to Top