News Flash

  • Home
  • প্রধান খবর
  • ভারতে কোভিড-সংক্ৰমণ আরও কমল; একদিনে মৃত্যু ১৫ জনের, আরোগ্যের হার ৯৮.৭৬ শতাংশ
Image

ভারতে কোভিড-সংক্ৰমণ আরও কমল; একদিনে মৃত্যু ১৫ জনের, আরোগ্যের হার ৯৮.৭৬ শতাংশ

নয়াদিল্লি, ৯ মে (হি.স.): ভারতে করোনার দৈনিক সংক্ৰমণ আরও কিছুটা কমেছে, নিয়ন্ত্রণে মৃত্যুর সংখ্যাও। সুস্থতার হারও ঊর্ধ্বমুখী। বিগত ২৪ ঘন্টায় ভারতে নতুন করে করোনায় সংক্রমিত হয়েছেন ১,৩৩১ জন, এই সময়ে মৃত্যু হয়েছে কোভিড-আক্রান্ত ১৫ জন রোগীর। কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রক জানিয়েছে, ভারতে সক্রিয় করোনা-রোগীর সংখ্যা কমে ২২,৭৪২-তে পৌঁছেছে। এই মুহূর্তে শতাংশের নিরিখে ০.০৫ শতাংশ করোনা-রোগী চিকিৎসাধীন রয়েছেন ভারতে। মঙ্গলবার সকাল আটটা পর্যন্ত মৃত্যু হয়েছে ৫,৩১,৭০৭ জনের (১.১৮ শতাংশ)।

কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের পক্ষ থেকে জানানো হয়েছে, মঙ্গলবার সকাল আটটা পর্যন্ত ভারতে মোট সুস্থ হয়েছেন ৪,৪৪,১৮,৩৫১ জন করোনা-রোগী, শতাংশের নিরিখে ৯৮.৭৬ শতাংশ। বিগত ২৪ ঘন্টায় টিকা পেয়েছেন ০২,৭৮০ জন, মোট করোনার টিকা পেয়েছেন ২২০,৬৬,৮২,৫১৫ জন। ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিক্যাল রিসার্চ (আইসিএমআর) জানিয়েছে, ৮ মে সারা দিনে ভারতে ১,৪৪,৭৬৭ জনের শরীর থেকে নমুনা সংগ্রহ করে করোনা-স্যাম্পেল টেস্ট করা হয়েছে।

Releated Posts

শিশু ও স্কুলে হামলা মানবতার ব্যর্থতার জ্বলন্ত প্রমাণ, জবাবদিহির দাবি ভারতের

জাতিসংঘ, ২৫ জুন (আইএএনএস): সশস্ত্র সংঘাতে শিশু ও শিক্ষাপ্রতিষ্ঠানের ওপর ক্রমবর্ধমান হামলা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করে ভারত…

ByByNews Desk Jun 25, 2026

কলকাতার তারাতলায় নির্মীয়মাণ গুদামের ছাদ ধস, ধ্বংসস্তূপে আটকে পড়ার আশঙ্কা ৫০-৬০ শ্রমিকের

কলকাতা, ২৪ জুন (আইএএনএস): দক্ষিণ কলকাতার তারাতলায় একটি নির্মীয়মাণ গুদামের ছাদ ধসে অন্তত ৫০ থেকে ৬০ জন শ্রমিক…

ByByNews Desk Jun 24, 2026

প্রধানমন্ত্রী মোদির সঙ্গে বৈঠকে ওয়াং ই, ভারত-চিন সহযোগিতা আরও গভীর করার আহ্বান

নয়াদিল্লি, ২৪ জুন (আইএএনএস): চিনের বিদেশমন্ত্রী ওয়াং ই বুধবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী-র সঙ্গে বৈঠক করে ভারত-চিন সম্পর্ক আরও…

ByByNews Desk Jun 24, 2026

ইডব্লিউএস সংরক্ষণ মানেই বেসরকারি কলেজে ফি-ছাড় নয়: সুপ্রিম কোর্ট

নয়াদিল্লি, ২৪ জুন (আইএএনএস): অর্থনৈতিকভাবে দুর্বল শ্রেণির (ইডব্লিউএস) জন্য সংরক্ষণ থাকলেই বেসরকারি মেডিক্যাল কলেজে ফি-ছাড় পাওয়ার অধিকার তৈরি…

ByByNews Desk Jun 24, 2026
Scroll to Top