News Flash

  • Home
  • বিদেশ
  • কানাডায় নিযুক্ত চিনের কূটনীতিককে বহিষ্কার, নিন্দা অটোয়ার চিনা দূতাবাসের
Image

কানাডায় নিযুক্ত চিনের কূটনীতিককে বহিষ্কার, নিন্দা অটোয়ার চিনা দূতাবাসের

কানাডা, ৯ মে (হি. স.) : এমপিকে ভয় দেখানোর পরিকল্পনায় যুক্ত থাকার অভিযোগে কানাডায় নিযুক্ত চিনের এক কূটনীতিককে বহিষ্কার করেছে কানাডিয়ান সরকার। তার নাম ঝাও ওয়েই। এ ঘটনায় নিন্দা জানিয়েছে অটোয়ার চিনের দূতাবাস।

ঝাও ওয়েই–এর বিরুদ্ধে অভিযোগ, টরন্টোর এই কূটনীতিক কানাডার এক এমপিকে ভয় দেখানোর পরিকল্পনায় জড়িত ছিলেন তিনি। স্থানীয় সময় সোমবার এক বিবৃতিতে কানাডার বিদেশমন্ত্রী মেলানি জোলি কূটনীতিক ঝাও ওয়েইকে ‘অগ্রহণযোগ্য ব্যক্তি’ বলে ঘোষণা করেছেন।

জোলি বলেছেন, আমাদের (কানাডার) অভ্যন্তরীণ বিষয়ে কোনও ধরনের বিদেশি হস্তক্ষেপ বরদাশত করা হবে না। চলমান সবকিছু বিবেচনা করে কূটনীতিককে বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এ ঘটনায় নিন্দা জানিয়েছে অটোয়ার চিনের দূতাবাস। চিনের দূতাবাসের এক বিবৃতির দিয়ে জানিয়েছে, কানাডা সরকারের এমন সিদ্ধান্তের বিরুদ্ধে ‘দৃঢ়ভাবে পাল্টা ব্যবস্থা’ নেওয়া হবে।

প্রসঙ্গত, এই মাসের শুরুর দিকে গ্লোব এবং মেইল ​​পত্রিকায় প্রকাশিত রিপোর্টে দাবি করা হয়- চিন তার সীমানার মধ্যে বাস করা কানাডিয়ান একজন আইনপ্রণেতার কোনো আত্মীয় সম্পর্কে তথ্য চেয়েছিল। আর এরপরই পাল্টা পদক্ষেপ নেওয়ার জন্য চাপের মুখে পড়ে কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর সরকার।
এছাড়া কানাডিয়ান গোয়েন্দা প্রতিবেদনেও এই বিষয়টি উঠে এসেছে। গ্লোব অ্যান্ড মেইল ​​পত্রিকায় প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, আইনপ্রণেতা মাইকেল চংয়ের ‘চিন-বিরোধী অবস্থান’ রোধ করার প্রয়াসে হংকংয়ে চং-এর আত্মীয়দের সম্পর্কে চিন বিস্তারিত জানতে চেয়েছে বলে কানাডার গুপ্তচর সংস্থা বিশ্বাস করে।

Releated Posts

দিল্লিতে সফল ১৮তম ব্রিকস সম্মেলন, আন্তর্জাতিক সংবাদমাধ্যমে ভারতের কূটনৈতিক সাফল্যের প্রশংসা

নয়াদিল্লি, ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): ভারতের সভাপতিত্বে নয়াদিল্লিতে অনুষ্ঠিত ১৮তম ব্রিকস শীর্ষ সম্মেলনের সাফল্য আন্তর্জাতিক সংবাদমাধ্যমে বিশেষ গুরুত্ব পেয়েছে।…

ByByNews Desk Sep 13, 2026

বহুমেরুকেন্দ্রিক বিশ্বের উত্থান অনিবার্য, রাষ্ট্রসঙ্ঘের নিরাপত্তা পরিষদে সংস্কার জরুরি: গুতেরেস

রাষ্ট্রসঙ্ঘ, ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): ব্রিকস সম্মেলনে বহুমেরুকেন্দ্রিক বিশ্বের যে অনিবার্য উত্থান প্রতিফলিত হয়েছে, তার সঙ্গে সামঞ্জস্য রেখে রাষ্ট্রসঙ্ঘের…

ByByNews Desk Sep 13, 2026

অর্থনৈতিক অংশীদারিত্বকে প্রকল্প ও বিনিয়োগে রূপ দিতে হবে ভারত-দক্ষিণ আফ্রিকাকে: রামাফোসা

নয়াদিল্লি, ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): ভারত ও দক্ষিণ আফ্রিকার মধ্যে অর্থনৈতিক সম্পর্ককে নতুন পর্যায়ে নিয়ে যাওয়ার আহ্বান জানালেন দক্ষিণ…

ByByNews Desk Sep 13, 2026

বাংলাদেশে সংবাদপত্রের দফতরে হিন্দু সাংবাদিকের মৃতদেহ উদ্ধার, তদন্ত নিয়ে প্রশ্ন তুলল আওয়ামী লীগ

ঢাকা, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): বাংলাদেশে সংখ্যালঘুদের নিরাপত্তা নিয়ে উদ্বেগের মধ্যেই বরিশাল জেলার একটি সংবাদপত্রের দফতর থেকে এক হিন্দু…

ByByNews Desk Sep 12, 2026
Scroll to Top