ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ৯ মে।।জয় পেলো বগাবাসা স্কুল। ৪১ রানে পরাজিত করলো কালি কিশোর স্কুলকে। মহকুমা ক্রিকেট সংস্থা আয়োজিত অনূর্ধ্ব-১৭ ক্রিকেটে। মঙ্গলবার স্পোর্টস কমপ্লেক্স মাঠে অনুষ্ঠিত ম্যাচে বগাবাসা স্কুলের গড়া ১১৩ রানের জবাবে কালি কিশোর স্কুল মাত্র ৭২ রান করতে সক্ষম হয়। বিজয়ী দলের অভিজিৎ পাল ৫ উইকেট দখল করে। সকালে টসে জয়লাভ করে প্রথমে ব্যাট করতে নেমে বগাবাসা স্কুল ২৪ ওভারে সবকটি উইকেট হারিয়ে ১১৩ রান করে। দলীয় ব্যাটসম্যানদের চূড়ান্ত ব্যর্থতায় বড় স্কোর গড়তে ব্যর্থ হয় বগাবাসা স্কুল। দলের পক্ষে প্রীতম দেবনাথ ৩৩ বল খেলে ৩ টি বাউন্ডারি ও ২ টি ওভার বাউন্ডারির সাহায্যে ৩৪ এবং দলনায়ক সুমন দাস ২১ বল খেলে ১ টি বাউন্ডারির সাহায্যে ১৫ রান করে। দল অতিরিক্ত খাতে পায় ৩৩ রান। কালি কিশোর স্কুলের পক্ষে মৃদুল দেব (৪/১৩), অভিজিৎ দাস (২/১৪) এবং সুমেশ ধর (২/৩৩) সফল বোলার। জবাবে খেলতে নেমে অভিজিৎ পালের (৫/২৪) দুরন্ত বোলিংয়ে কালি কিশোর স্কুল মাত্র ৭২ রান করতে সক্ষম হয়। দলের পক্ষে ইমন হুসেন ২৫ রান করে।

উদয়পুরে আন্তঃ স্কুল ক্রিকেট কালী কিশোরকে হারালো বগাবাসা
Tags:
Releated Posts
গুনায় ব্যাডমিন্টন অ্যাকাডেমির উদ্বোধন, ৪৩ কোটি টাকার কুনো নদী পুনরুজ্জীবন প্রকল্পের সূচনা করলেন সিন্ধিয়া
গুনা, ২৮ জুন (আইএএনএস): কেন্দ্রীয় যোগাযোগ এবং উত্তর-পূর্বাঞ্চল উন্নয়নমন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া মধ্যপ্রদেশের গুনায় ‘জিতো ব্যাডমিন্টন অ্যাকাডেমি’-র উদ্বোধন করলেন।…
ব্যাডমিন্টন এশিয়া জুনিয়র দলগত চ্যাম্পিয়নশিপ: কাজাখস্তানকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে ভারত
ইয়াতসুশিরো (জাপান), ২৭ জুন (আইএএনএস): ব্যাডমিন্টন এশিয়া জুনিয়র মিক্সড টিম চ্যাম্পিয়নশিপে দুরন্ত পারফরম্যান্স করে গ্রুপ সি-র প্রথম ম্যাচে…
ফিফা বিশ্বকাপ ২০২৬ উপলক্ষে শিলংয়ে বিনামূল্যে ‘ফুটবল ফ্যান পার্ক’, বড় পর্দায় ম্যাচ দেখার সুযোগ
শিলং, ২৬ জুন (আইএএনএস): ফিফা বিশ্বকাপ ২০২৬ উপলক্ষে ফুটবলপ্রেমীদের জন্য বিশেষ উদ্যোগ নিয়েছে মেঘালয় সরকার। শুক্রবার শিলংয়ে মুখ্যমন্ত্রীর…
আইএসএসএফ জুনিয়র বিশ্বকাপ: ভানশিকা-শিবা জুটির রুপো, পদক তালিকায় শীর্ষে ভারত
নয়াদিল্লি, ২৪ জুন (আইএএনএস): জার্মানির সুহলে অনুষ্ঠিত আইএসএসএফ জুনিয়র বিশ্বকাপ ২০২৬-এ ভারতের সাফল্যের ধারা অব্যাহত রয়েছে। ১০ মিটার…


















