News Flash

  • Home
  • দিনের খবর
  • ঈশ্বর যেন মেয়েটাকে জামিন দেন, প্রার্থনা অনুব্রতর
Image

ঈশ্বর যেন মেয়েটাকে জামিন দেন, প্রার্থনা অনুব্রতর

কলকাতা, ৮ মে (হি. স.) : সোমবার দিল্লির রাউস অ্যাভিনিউ আদালতে তোলা হয় অনুব্রত মণ্ডল-সহ গরুপাচার মামলার অন্যান্য অভিযুক্তদের। তখনই মেয়ের জামিনের জন্য প্রার্থনা করলেন বীরভূমের দোর্দণ্ডপ্রতাপ নেতা।

গরু পাচার মামলায় ধৃত বীরভূমের দাপুটে তৃণমূল নেতা অনুব্রত মণ্ডলের বর্তমান ঠিকানা তিহার জেল। তাঁর মেয়ে সুকন্যা মণ্ডলকেও সম্প্রতি গ্রেফতার করেছে ইডি। যার ফলে বাবা-মেয়ের ঠিকানা দিল্লির তিহার জেল। যদিও দু’জনে আলাদা সেলে রয়েছেন।

সোমবার শুনানির শেষে কোর্টরুম থেকে বেরিয়ে আসার সময় সাংবাদিকের প্রশ্নের উত্তরে অনুব্রত বলেন, ‘ঈশ্বর যেন মেয়েটাকে জামিন দিয়ে দেয়।‘ সুকন্যার সঙ্গে সাক্ষাৎ প্রসঙ্গেও মুখ খোলেন অনুব্রত। তিনি বলেন, ‘বাবা-মেয়ের মধ্যে যেমনটা কথা হয়, তেমনটাই হয়েছে।‘ পাশাপাশি নিজের শারীরিক অসুস্থতার কথাও জানান কেষ্ট। তিনি বলেন, ‘শরীর খুব খারাপ। বুকে ব্যথা ও শ্বাসকষ্ট রয়েছে। সে কারণেই সংশোধনাগার পরিবর্তন করতে চাইছি।‘0
বর্তমানে জেল হেফাজতে রয়েছেন সুকন্যা মণ্ডল। আগামী ১২ মে তাঁকে রাউস অ্যাভিনিউ আদালতে তোলা হবে। সুকন্যা দাবি করেছেন, তাঁকে ফাঁসানো হচ্ছে। তিনি গরু পাচার সম্পর্কে কিছু জানেন না। ইতিমধ্যেই জামিনেরও আবেদন করেছেন অনুব্রত-কন্যা। আর তারই মধ্যে মেয়ের মুক্তির জন্য প্রার্থনা করলেন অনুব্রত।
কয়েকদিন আগেই অনুব্রতর বিরুদ্ধে ২০৩ পাতার চার্জশিট পেশ করেছে ইডি। রন্ধ্রে রন্ধ্রে কেষ্টর বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ তোলা হয়েছে। হাতিয়ার করা হয়েছে কন্যা সুকন্যার বয়ানও। ইডির দাবি, সুকন্যা জেরায় ইডিকে জানিয়েছেন, চেকবুকে তাঁর বাবাই তাঁকে সই করতে বলতেন। গরু পাচারে সুকন্যারও ভূমিকা রয়েছে বলে দাবি করেছে কেন্দ্রীয় সংস্থা। পাশাপাশি, অনুব্রতের নামে ও বেনামে যে সমস্ত জমির সন্ধান পাওয়া গিয়েছে তারও উল্লেখ করা হয়েছে চার্জশিটে।

Releated Posts

‘চাঁদা চুরি, গদি চুরি’ স্লোগানে উত্তাল সংসদ, বিরোধীদের বিক্ষোভে বারবার মুলতবি অধিবেশন

অভিজিৎ রায় চৌধুরী নয়াদিল্লি, ৩ অগাস্ট : বাদল অধিবেশনের তৃতীয় সপ্তাহে ফের উত্তপ্ত হয়ে উঠল সংসদ। ‘চাঁদা চুরি,…

ByBySandeep Biswas Aug 3, 2026

গুজরাটের মঞ্জলপুর উপনির্বাচনে বিজেপির জয়, প্রয়াত যোগেশ প্যাটেলকে বিজয় উৎসর্গ করলেন সতীশ প্যাটেল

ভাদোদরা, ৩ আগস্ট (আইএএনএস) : গুজরাটের মঞ্জলপুর বিধানসভা উপনির্বাচনে জয়ী হওয়ার পর নবনির্বাচিত বিজেপি বিধায়ক সতীশ প্যাটেল তাঁর…

ByBySandeep Biswas Aug 3, 2026

জাতিভিত্তিক জনগণনা বাধ্যতামূলক, ওবিসিদের জন্য পৃথক কলামের দাবি কংগ্রেসের

ভাণ্ডারা (মহারাষ্ট্র), ৩ আগস্ট (আইএএনএস): জাতিভিত্তিক জনগণনা বাধ্যতামূলক এবং অন্যান্য অনগ্রসর শ্রেণির (ওবিসি) জন্য জনগণনায় পৃথক কলাম রাখতে…

ByByNews Desk Aug 3, 2026

বিশ্ববাজারে জ্বালানি ও পণ্যের দাম বৃদ্ধির জের, পাইকারি মূল্যস্ফীতি বেড়েছে: কেন্দ্র

নয়াদিল্লি, ৩ আগস্ট (আইএএনএস): বিশ্ববাজারে জ্বালানি এবং বিভিন্ন পণ্যের দাম বৃদ্ধির চাপেই জুন মাসে দেশের পাইকারি মূল্যসূচক (ডব্লিউপিআই)…

ByByNews Desk Aug 3, 2026
Scroll to Top