News Flash

  • Home
  • দেশ
  • নিম্নচাপে পরিণত হয়েছে ঘূর্ণাবর্ত, মধ্য বঙ্গোপসাগরের প্রবল ঘূর্ণিঝড়ে পরিণত হবে মোকা
Image

নিম্নচাপে পরিণত হয়েছে ঘূর্ণাবর্ত, মধ্য বঙ্গোপসাগরের প্রবল ঘূর্ণিঝড়ে পরিণত হবে মোকা

কলকাতা, ৮ মে (হি.স.) : দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর এবং সংলগ্ন আন্দামান সাগরে নিম্নচাপে পরিণত হয়েছে ঘূর্ণাবর্ত। মঙ্গলবার বঙ্গোপসাগরের ওই অংশেই তা গভীর নিম্নচাপের আকার নিতে পারে। সোমবার ভারতীয় আবহাওয়া দফতর (আইএমডি)-এর ডিজি মৃত্যুঞ্জয় মহাপাত্র জানিয়েছেন, আমরা আশা করছি, মধ্য বঙ্গোপসাগরের উপর একটি অত্যন্ত প্রবল ঘূর্ণিঝড়ে পরিণত হবে। ১০ মে নাগাদ ঘূর্ণিঝড় পরিণত হতে পারে।

বঙ্গোপসাগরে তৈরি হওয়া ঘূর্ণাবর্ত থেকে যে আরও একটি ঘূর্ণিঝড়ের সৃষ্টি হতে চলেছে, তা একপ্রকার নিশ্চিত করেই জানিয়েছে ভারতীয় আবহাওয়া দফতর। সংশয় ছিল ঘূর্ণিঝড় তৈরি হওয়ার পর তার গতিপ্রকৃতি নিয়ে। অবশেষে সেই উত্তরও মিলল। দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর এবং তৎসংলগ্ন পূর্বমধ্য বঙ্গোপসাগর ও আন্দামান সাগরে আগামী ১০ মে, বুধবারের মধ্যে গভীর নিম্নচাপ থেকে তৈরি হবে ঘূর্ণিঝড়। তার নাম দেওয়া হয়েছে ‘মোকা।’

আইএমডি-র ডিজি মৃত্যুঞ্জয় মহাপাত্র জানিয়েছেন, ১২ মে থেকে পথ পরিবর্তন করবে ঘূর্ণিঝড়। সেটি বাংলাদেশ ও মায়ানমারের উপকূলের দিকে অগ্রসর হবে বলে আশা করা হচ্ছে। অর্থাৎ বৃহস্পতিবারের পর মোকা ধীরে ধীরে উত্তর ও উত্তর-পূর্ব দিকে ঘুরে যাবে। তা ক্রমশ এগোবে বাংলাদেশ, মায়ানমার উপকূলের দিকে। আপাতত বলা যেতে পারে, মোকা নিয়ে পশ্চিমবঙ্গের আতঙ্কিত হওয়ার তেমন কোনও সম্ভাবনা থাকছে না। তবে সবটাই নির্ভর করবে ঝড় তৈরি হওয়ার পর তার গতিপ্রকৃতির উপর।

Releated Posts

শুধু বৃষ্টির ঘাটতি দিয়ে খরা ঘোষণা নয়, বৈজ্ঞানিক মূল্যায়নের পর সিদ্ধান্ত: গুজরাট সরকার

গান্ধীনগর, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): শুধুমাত্র বৃষ্টিপাতের ঘাটতির ভিত্তিতে গুজরাটের কোনও জেলাকে খরাপ্রবণ ঘোষণা করা হবে না বলে শুক্রবার…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

ফেব্রুয়ারির মধ্যে জাতীয় সড়কে বাধাহীন টোল ব্যবস্থা চালু হবে: নীতিন গডকরি

মুম্বই, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): আগামী ফেব্রুয়ারির মধ্যে ভারতে সম্পূর্ণ ডিজিটাল ও বাধাহীন হাইওয়ে টোল ব্যবস্থা চালু করা হবে…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

ক্যানবেরায় অস্ট্রেলিয়ার নৌপ্রধানের সঙ্গে বৈঠকে ভারতীয় নৌপ্রধান, সামুদ্রিক সহযোগিতা বাড়ানোর আলোচনা

ক্যানবেরা, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): ভারত ও অস্ট্রেলিয়ার মধ্যে সামুদ্রিক সহযোগিতা আরও গভীর করার লক্ষ্যে শুক্রবার অস্ট্রেলিয়ার নৌপ্রধান ভাইস…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

ব্রিকসের বৈশ্বিক গুরুত্ব রয়েছে, ভারতের কূটনৈতিক সক্ষমতাও তুলে ধরে: শশী থারুর

নয়াদিল্লি, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): ব্রিকসের প্রাসঙ্গিকতা নিয়ে প্রশ্ন ওঠার পর এই জোটের গুরুত্বের পক্ষে সওয়াল করলেন কংগ্রেস সাংসদ…

ByByTaniya Chakraborty Sep 11, 2026
Scroll to Top