News Flash

  • Home
  • খেলা
  • আগরতলা প্রেসক্লাবে সাংবাদিকদের স্বাস্থ্য পরীক্ষা শিবির অনুষ্ঠিত
Image

আগরতলা প্রেসক্লাবে সাংবাদিকদের স্বাস্থ্য পরীক্ষা শিবির অনুষ্ঠিত

আগরতলা, ৭ মে।। আগরতলা প্রেস ক্লাব ও ইল্যুশান এর যৌথ উদ্যোগে এবং রেডক্লিফ ল্যাব-এর সহযোগিতায় আজ, রবিবার আগরতলা প্রেস ক্লাবে স্বাস্থা পরীক্ষা শিবির অনুষ্ঠিত হয়েছে। এই শিবিরে বিনামূল্যে ব্লাড সুগার ফাস্টিং ও পি পি, লিপিড প্রোফাইল ও থাইরয়েড প্রোফাইল পরীক্ষা করা হয়েছে। শুরুতে প্রেসক্লাবের পক্ষ থেকে সভাপতি জয়ন্ত ভট্টাচার্য ইল্যুশন-এর প্রতিনিধি সুমিত মল্লিককে এবং যুগ্ম সচিব কমল চৌধুরী রেডক্লীফ-এর কর্ণধার প্রীতম সাহাকে উত্তরীয় ও স্মারক উপহারে সংবর্ধনা জানান। এই স্বাস্থ্য পরীক্ষা শিবিরে প্রায় অর্ধশত সাংবাদিক ও চিত্রসাংবাদিকরা অংশগ্রহন করছেন। আগরতলা প্রেসক্লাবের কর্মকাণ্ডে সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ায় সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানানোর পাশাপাশি স্বাস্থ্য পরীক্ষা শিবিরের আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন ক্লাব সভাপতি জয়ন্ত ভট্টাচার্য। অনুষ্ঠানে ক্লাবের অন্যান্য কার্যকরী সদস্যরাও উপস্থিত ছিলেন। অনুষ্ঠান পরিচালনা করেন সিনিয়র সাংবাদিক সুপ্রভাত দেবনাথ। একনাগাড়ে ব্যক্তিগত রেকর্ড সংখ্যক রক্ত সংগ্রহের নজির গড়ে দারুন সহযোগিতা করেন ল্যাব টেকনিশিয়ান রিমি সেন। সহযোগিতায় ছিলেন নার্সিং স্টাফ রোজিনা আক্তারও। স্পন্সরের ভূমিকায় ছিল ক্রিয়েশনস্ হেয়ার স্টুডিও। ইল্যুশন-এর কর্ণধার রূপম রায় ভবিষ্যতে এ ধরনের স্বাস্থ্যশিবির জারি থাকবে বলে দূরাভাষে প্রত্যাশা ব্যক্ত করেন। প্রেস ক্লাবের উদ্যোগে এ ধরনের ব্যাপক সাড়া সমন্বিত স্বাস্থ্য শিবির সকলের সহযোগিতায় সাফল্যমণ্ডিত হয়েছে বলে প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক অভিষেক দে সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানিয়েছেন। আগরতলা প্রেসক্লাবের সম্পাদক রমাকান্ত দে এক বিবৃতিতে এ খবর জানিয়েছেন।

Releated Posts

পিকলবল বিশ্বকাপে ৪১ পদক জিতে চতুর্থ ভারত

নয়াদিল্লি, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): ভিয়েতনামের দা নাংয়ে অনুষ্ঠিত পিকলবল বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্স করে ৪১টি পদক জিতে চতুর্থ স্থানে…

ByByNews Desk Sep 8, 2026

ছয় মাসে পাঁচ আন্তর্জাতিক টুর্নামেন্ট, আহমেদাবাদের ক্রীড়া ক্যালেন্ডারে নতুন মাত্রা

আহমেদাবাদ, ৪ সেপ্টেম্বর (আইএএনএস): মাত্র ছয় মাসে পঞ্চম আন্তর্জাতিক ক্রীড়া টুর্নামেন্টের আয়োজন করছে আহমেদাবাদ। শুক্রবার সাবরমতী রিভারফ্রন্টে ওয়ার্ল্ড…

ByByNews Desk Sep 5, 2026

গুজরাটে ইতিহাস, আহমেদাবাদে বসছে ভারতের প্রথম হুন্দাই ওয়ার্ল্ড আর্চারি প্যারা সিরিজ

আহমেদাবাদ, ৩ সেপ্টেম্বর (আইএএনএস): প্রথমবারের মতো ভারতে অনুষ্ঠিত হতে চলেছে হুন্দাই ওয়ার্ল্ড আর্চারি প্যারা সিরিজ। আগামী ৫ থেকে…

ByByNews Desk Sep 3, 2026

অলিম্পিয়ান ও প্যারা অলিম্পিয়ানদের সংবর্ধনা, বিশেষ ক্রীড়া সভায় অনুপ্রেরণার মেলবন্ধন

আগরতলা, ৩০ আগস্ট: ত্রিপুরা প্যারা অলিম্পিক অ্যাসোসিয়েশনের উদ্যোগে সম্প্রতি এক বিশেষ ক্রীড়া সংবর্ধনা সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে…

ByByReshmi Debnath Aug 30, 2026
Scroll to Top