ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ৭ মে।। দেখতে দেখতে কুড়ি বছর পেরিয়ে গেলেও ক্লাব কিন্তু ক্রিকেটারদের ভুলেনি। ২০০৩ সাল পর্যন্ত একটানা ১০-১২ বছর ধরে কসমোপলিটন ক্লাবের হয়ে ভিন রাজ্য থেকে খেলতে আসা দুজন ক্রিকেটারকে সংবর্ধনা জানালো রাজ্যের ঐতিহ্যবাহী ক্রিকেট ক্লাব কসমোপলিটন। একজন মুম্বাইয়ের ময়ুর কাদ্রেকর। অপরজন দিল্লির নবীন আসরানী। ব্যক্তিগত ভ্রমণে আগরতলায় আসলে কসমোপলিটন ক্লাবের পক্ষ থেকে সভাপতি প্রভাস নন্দী, সচিব উপানন্দ দেববর্মা, টিসিএ প্রতিনিধি শ্যামল ভট্টাচার্য, ক্রীড়া সম্পাদক হৃতসুন্দর পাল প্রমূখ দীর্ঘদিন ক্লাবের হয়ে খেলে যাওয়া এবং ক্লাবকে অনেক সুনাম এনে দেওয়ার প্রেক্ষাপটে ভিন্ রাজ্যের দুজন ক্রিকেটারকে শহরে এক অভিজাত হোটেলে সংবর্ধনা জ্ঞাপন করেন। স্বনামধন্য প্রাক্তন ক্রিকেটার ময়ূর-নবীনও কসমোলিটন ক্লাবের সংবর্ধনার ভাবাবেগে আপ্লুত হয়ে, অল্প কথায় সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানান।

প্রাক্তন ক্রিকেটার ময়ূর, নবীনকে কসমোপলিটনের পক্ষ থেকে সংবর্ধনা
Tags:
Releated Posts
ফর্মুলা ওয়ান ফিরিয়ে আনতে টাস্ক ফোর্স গঠন করবে কেন্দ্র, আসছে মোটরস্পোর্টস নীতি: মনসুখ মাণ্ডব্য
নয়াদিল্লি, ২০ জুন (আইএএনএস): ভারতে ফর্মুলা ওয়ানের প্রত্যাবর্তন এবং মোটরস্পোর্টসের সামগ্রিক উন্নয়নের লক্ষ্যে বড় পদক্ষেপ নিল কেন্দ্রীয় যুবকল্যাণ…
ফিফা বিশ্বকাপ: স্কটল্যান্ডের বিরুদ্ধে ব্রাজিলের শেষ গ্রুপ ম্যাচে খেলতে প্রস্তুত নেইমার, জানালেন আনচেলত্তি
ফিলাডেলফিয়া, ২০ জুন (আইএএনএস): ফিফা বিশ্বকাপ ২০২৬-এর গ্রুপ সি-তে স্কটল্যান্ডের বিরুদ্ধে ব্রাজিলের গুরুত্বপূর্ণ ম্যাচের আগে বড় সুখবর পেল…
মন্ধানা-শেফালির সামনে কঠিন পরীক্ষা, দক্ষিণ আফ্রিকার পেস আক্রমণই বড় চ্যালেঞ্জ: শিখা পাণ্ডে
নয়াদিল্লি, ২০ জুন (আইএএনএস): আইসিসি মহিলা টি-২০ বিশ্বকাপ ২০২৬-এর গ্রুপ ‘এ’-তে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে গুরুত্বপূর্ণ ম্যাচে ভারতের ওপেনিং…
ইংল্যান্ড সফরের জন্য ভারত ‘এ’ মহিলা দলে পরিবর্তন, টি-২০ দলে নিকি প্রসাদ, ওয়ানডে দলে মিনু মানি
মুম্বই, ১৯ জুন (আইএএনএস): চলমান আইসিসি মহিলা টি-২০ বিশ্বকাপের জন্য লেগ স্পিনার প্রেমা রাওয়াতকে সিনিয়র দলে অন্তর্ভুক্ত করার…


















