News Flash

  • Home
  • প্রধান খবর
  • জলপাইগুড়ি শিশুকন্যাকে যৌন নির্যাতনের অভিযোগ, গ্রেফতার অভিযুক্ত
Image

জলপাইগুড়ি শিশুকন্যাকে যৌন নির্যাতনের অভিযোগ, গ্রেফতার অভিযুক্ত

চালসা, ৭ মে (হি. স.) : জলপাইগুড়ির মেটেলি ব্লকের একটি চা বাগানে সাড়ে ছয় বছরের এক শিশুকন্যাকে যৌন নির্যাতনের অভিযোগ উঠল ২৯ বছরের যুবকের বিরুদ্ধে। রবিবার অভিযুক্তকে গ্রেফতার করেছে মেটেলি থানার পুলিশ। ঘটনার জেরে শোরগোল পড়েছে এলাকায়।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গত ৪ মে দুপুরে শিশুটি নিজের বাড়ির সামনে খেলছিল। অভিযোগ, সেই সময় ওই যুবক তাকে জোর করে পাশের চা বাগানে নিয়ে যায়। বিকেল পাঁচটা পর্যন্ত সে শিশুকন্যার ওপর যৌন নির্যাতন চালায়। পরে বাড়ি ফিরে শিশুটি ঘটনার কথা তার মাকে জানায়। রবিবার ওই যুবকের বিরুদ্ধে মেটেলি থানায় লিখিত অভিযোগ দায়ের করেন নির্যাতিতার মা। অভিযোগের ভিত্তিতে এদিনই বাড়ি থেকে অভিযুক্তকে গ্রেপ্তার করে পুলিশ। শারীরিক পরীক্ষার জন্য শিশুটিকে মাল সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। মেটেলি থানা সূত্রের খবর, ধৃতকে সোমবার আদালতে পাঠানো হবে।

Releated Posts

অনুচ্ছেদ ৩৭০ বিলোপের পর জম্মু-কাশ্মীর ও লাদাখে ব্যাপক পরিবর্তন এসেছে: প্রধানমন্ত্রী মোদী

নয়াদিল্লি, ৫ আগস্ট (আইএএনএস): সংবিধানের অনুচ্ছেদ ৩৭০ বিলোপের সপ্তম বর্ষপূর্তি উপলক্ষে বুধবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জম্মু-কাশ্মীর ও লাদাখের…

ByByNews Desk Aug 5, 2026

আর্টিকেল ৩৭০ প্রত্যাহারের সাত বছর: নিরাপত্তা, উন্নয়ন ও রাজনৈতিক পরিবর্তনের দাবি; কাশ্মীরে কড়া নিরাপত্তা, স্থগিত অমরনাথ যাত্রা

নয়াদিল্লি/শ্রীনগর/কুলগাম/সাম্বা, ৫ আগস্ট (আইএএনএস): জম্মু ও কাশ্মীরের বিশেষ সাংবিধানিক মর্যাদা প্রদানকারী আর্টিকেল ৩৭০ কার্যত বাতিলের সাত বছর পূর্ণ…

ByByNews Desk Aug 5, 2026

বিশ্বজুড়ে অনিশ্চয়তার আবহে রেপো রেট অপরিবর্তিত রাখল আরবিআই, ৫.২৫ শতাংশেই স্থিত সুদহার

নয়াদিল্লি, ৫ আগস্ট (আইএএনএস): চলমান ভূ-রাজনৈতিক উত্তেজনা, আন্তর্জাতিক বাণিজ্যে অনিশ্চয়তা এবং জ্বালানি বাজারের অস্থিরতার মধ্যে রেপো রেট ৫.২৫…

ByByNews Desk Aug 5, 2026

ডিজিটাল অ্যারেস্ট প্রতারণা রুখতে নতুন নির্দেশ সুপ্রিম কোর্টের, ৪ সপ্তাহে এসওপি তৈরির নির্দেশ আরবিআইকে

নয়াদিল্লি, ৪ আগস্ট (আইএএনএস): দেশে ক্রমবর্ধমান ‘ডিজিটাল অ্যারেস্ট’ প্রতারণা রুখতে মঙ্গলবার একগুচ্ছ নতুন নির্দেশ জারি করেছে সুপ্রিম কোর্ট।…

ByBySandeep Biswas Aug 4, 2026
Scroll to Top