News Flash

  • Home
  • দিনের খবর
  • উত্তরপ্রদেশের জালাউনে বাস উল্টে নিহত ৫, আহত ১৫
Image

উত্তরপ্রদেশের জালাউনে বাস উল্টে নিহত ৫, আহত ১৫

লখনউ, ৭ মে (হি.স.) : বিয়ে বাড়ি থেকে অতিথিদের নিয়ে ফেরার পথে ভয়াবহ বাস দুর্ঘটনায় মৃত্যু হল ৫ জনের। গুরুতর জখম হয়েছেন আরও ১৫ জন। শনিবার রাতে উত্তরপ্রদেশের জালাউনে এই মর্মান্তিক ঘটনা ঘটেছে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, বিয়ে বাড়ি থেকে একটি বাস ৪০ জনকে নিয়ে ফিরছিল শনিবার রাতে। উত্তরপ্রদেশের জালাউন জেলার মাধৌগড় থানা এলাকার গোপালপুরার কাছে বাসটির সঙ্গে অন্য একটি গাড়ির সংঘর্ষ হয়। এরপর যাত্রীবাহী বাসটি রাস্তার পাশে উলটে যায়। সংঘর্ষের অভিঘাতে বাসের ছাউনি উড়ে যায়। দুর্ঘটনার ফলে মৃত্যু হয় ৫ যাত্রীর। পাশাপাশি গুরুতরভাবে জখম হন ১৫ জন। আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে বলে জানিয়েছে পুলিশ। ঘটনাস্থলে উদ্ধারকারী দল পৌঁছে উদ্ধারকাজ চালাচ্ছে বলে পুলিশের তরফে জানানো হয়েছে।
অন্যদিকে যমুনা এক্সপ্রেসওয়েতে শনিবার পৃথক আরেকটি বাস দুর্ঘটনায় চার জন জখম হয়েছেন। স্থানীয় প্রশাসন জানিয়েছে, বাসটি বিহার থেকে ৪০ জন যাত্রী নিয়ে দিল্লির দিকে যাচ্ছিল। সেই যাত্রাপথে আগ্রার খান্ডাউলি এবং এতমাদপুর সীমানা এলাকায় বাসটি আচমকা উলটে যায়।

Releated Posts

স্বাধীনতা দিবসে কেন্দ্র ও রাজ্য সরকারের জনকল্যাণমূলক প্রকল্পই থাকছে কলকাতার ট্যাবলোর মূল আকর্ষণ

কলকাতা, ৫ আগস্ট (আইএএনএস): এবারের স্বাধীনতা দিবসের কুচকাওয়াজে কলকাতার রেড রোডে প্রদর্শিত ট্যাবলোগুলিতে কেন্দ্র ও পশ্চিমবঙ্গ সরকারের বিভিন্ন…

ByByNews Desk Aug 5, 2026

বন্যা-কবলিত এলাকা পরিদর্শন শেষে ফেরার পথে পথদুর্ঘটনায় আহত কেরলের কংগ্রেস বিধায়ক, স্থিতিশীল অবস্থা

পাথানামথিট্টা, ৫ আগস্ট (আইএএনএস): বন্যা-ত্রাণ ও উদ্ধারকাজ তদারকি করে ফেরার পথে পথদুর্ঘটনায় আহত হলেন কেরলের আরানমুলা কেন্দ্রের কংগ্রেস…

ByByNews Desk Aug 5, 2026

ঝাড়খণ্ডে মাওবাদী দমন অভিযানে বড় সাফল্য, ২২ লক্ষ টাকার পুরস্কার ঘোষিত তিন মাওবাদী গ্রেফতার

সেরাইকেলা (ঝাড়খণ্ড), ৫ আগস্ট (আইএএনএস): ঝাড়খণ্ডের সেরাইকেলা-খারসাওয়ান জেলায় যৌথ মাওবাদী দমন অভিযানে মোট ২২ লক্ষ টাকা পুরস্কার ঘোষিত…

ByByNews Desk Aug 5, 2026

জিজ্ঞাসাবাদের পর স্টেশন বেলে মুক্তি উদয়নিধি স্টালিন, উষ্ণ অভ্যর্থনা ডিএমকে কর্মীদের

চেন্নাই, ৪ আগস্ট (আইএএনএস): তামিলনাড়ুর বিরোধী দলনেতা উদয়নিধি স্টালিনকে মঙ্গলবার একটি মামলায় জিজ্ঞাসাবাদের পর স্টেশন বেলে মুক্তি দেয়…

ByBySandeep Biswas Aug 4, 2026
Scroll to Top