News Flash

  • Home
  • দিনের খবর
  • বিজেপি নেতা বিজয়কৃষ্ণ ভুঁইয়াকে খুনের ঘটনায় ধৃতদের ১৪ দিনের পুলিশ হেফাজত
Image

বিজেপি নেতা বিজয়কৃষ্ণ ভুঁইয়াকে খুনের ঘটনায় ধৃতদের ১৪ দিনের পুলিশ হেফাজত

তমলুক, ৭ মে (হি. স.) : পূর্ব মেদিনীপুরে বিজেপি নেতা বিজয়কৃষ্ণ ভুঁইয়াকে খুনের ঘটনায় ধৃত তিনজনের ১৪ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ। রবিবার তিনজনকে তমলুক জেলা আদালতে তোলা হয়। বিচারক তিন অভিযুক্তদের ১৪ দিনের পুলিশে হেফাজতের নির্দেশ দিয়েছেন।

গত সোমবার রাতে বিজেপি-র বুথ সভাপতি বিজয়কৃষ্ণ ভুঁইয়াকে অপহরণ ও খুনের ঘটনাকে কেন্দ্র করে গত কয়েক দিন থেকেই উত্তপ্ত ময়না৷ বিজেপির দাবি, সোমবার রাতে বিজয়কৃষ্ণ ভুঁইয়াকে তাঁর স্ত্রীর সামনে মারধর করে দুষ্কৃতীরা। তারপর তাঁকে তুলে নিয়ে যায়। গভীর রাতে বাড়ির এলাকা থেকে কিছুটা দূরে তাঁর দেহ উদ্ধার করে দলের কর্মীরা। মনে করা হচ্ছে মাথায় ভারী কিছু দিয়ে আঘাত করে ওই বিজেপি কর্মীকে খুন করা হয়েছে। ওই ঘটনায় থমে গ্রেফতার হয় মিলন ভৌমিক নামে গ্রাম পঞ্চায়েতের এক তৃণমূল সদস্য। শনিবার নন্দন মণ্ডল ও সুজয় মণ্ডল নামের দুই ব্যক্তিকে গ্রেফতার করে ময়না থানার পুলিশ। এরপর ওই দুজনকে জিজ্ঞাসাবাদের মাধ্যমে পুলিশ সুব্রত মন্ডলকে গ্রেফতার করে। রবিবার তিনজনকে তমলুক জেলা আদালতে তোলা হয়। বিচারক তিন অভিযুক্তকে ১৪ দিনের পুলিশে হেফাজতের নির্দেশ দিয়েছে। সব মিলিয়ে এই খুনের ঘটনায় এখনও পর্যন্ত চারজনকে ঘটনায় গ্রেফতার করা হয়েছে।

Releated Posts

মুঙ্গের ইঞ্জিনিয়ারিং কলেজের ৩ ডজনের বেশি পড়ুয়া অসুস্থ, খাদ্যে বিষক্রিয়ার আশঙ্কা

পাটনা, ১৯ সেপ্টেম্বর (আইএএনএস): শুক্রবার গভীর রাতে বিহারের মুঙ্গের ইঞ্জিনিয়ারিং কলেজের হস্টেলে আতঙ্ক ছড়ায়। তিন ডজনেরও বেশি পড়ুয়া…

ByByNews Desk Sep 19, 2026

নন্দীগ্রাম উপনির্বাচনে কংগ্রেস প্রার্থীর গ্রেফতারিতে সায়নী ঘোষের প্রতিক্রিয়া, তৃণমূল-কংগ্রেস জোটের আশা

নয়াদিল্লি, ১৯ সেপ্টেম্বর (আইএএনএস): নন্দীগ্রাম বিধানসভা উপনির্বাচনে কংগ্রেস মনোনীত প্রার্থী মিলন প্রধানের গ্রেফতারি নিয়ে প্রতিক্রিয়া জানালেন এনসিপিআই সাংসদ…

ByByNews Desk Sep 19, 2026

ডিম ছোড়ার অভিযোগে বিজেপি কর্মীদের বিরুদ্ধে পুলিশে নালিশ মহুয়া মৈত্রের

কলকাতা, ১৮ সেপ্টেম্বর(আইএএনএস): তেহট্টে দলীয় কর্মসূচিতে যোগ দিতে যাওয়ার পথে তাঁর গাড়িবহর লক্ষ্য করে ডিম ছোড়ার অভিযোগে বিজেপির…

ByBySandeep Biswas Sep 18, 2026

ডিইউএসইউ ভোটে বেনিয়মের অভিযোগ, এনএসইউআইয়ের বিরুদ্ধে এবিভিপির বিক্ষোভ

নয়াদিল্লি, ১৮ সেপ্টেম্বর (আইএএনএস): দিল্লি বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ (ডিইউএসইউ) নির্বাচনের ভোটগ্রহণ চলাকালীন শুক্রবার বিক্ষোভ দেখাল অখিল ভারতীয় বিদ্যার্থী…

ByBySandeep Biswas Sep 18, 2026
Scroll to Top