News Flash

  • Home
  • প্রধান খবর
  • কালিয়াগঞ্জকাণ্ড নিয়ে এবার সিবিআই তদন্তের দাবি ভারত সেবাশ্রম সংঘের সন্ন্যাসীদের
Image

কালিয়াগঞ্জকাণ্ড নিয়ে এবার সিবিআই তদন্তের দাবি ভারত সেবাশ্রম সংঘের সন্ন্যাসীদের

দক্ষিণ দিনাজপুর, ৬ মে (হি. স.) : কালিয়াগঞ্জকাণ্ড নিয়ে এবার সিবিআই তদন্তের দাবি জানালেন ভারত সেবাশ্রম সংঘের প্রবীণ সন্ন্যাসীরাও। শনিবার দুপুরে কালিয়াগঞ্জের সাহেবঘাটায় যান সংঘের একদল সন্ন্যাসী।

এদিন ৫০ জন আসার কথা থাকলেও এলাকায় ১৪৪ ধারা জারি থাকায় পুলিশি নিষেধাজ্ঞায় হাতে গোনা কয়েকজন সন্ন্যাসী প্রথমে সাহেবঘাটায় নিহত নাবালিকার বাড়িতে যান। পরে তারা রাধিকাপুরে নিহত মৃত্যুঞ্জয় বর্মনের বাড়িতেও যান। এলাকার শান্তি বজায় রাখার বার্তা দেওয়ার পাশাপাশি দুই ঘটনাতেই সিবিআই তদন্তের দাবি তুলেছেন তাঁরা। পাশাপাশি নিহত মৃত্যুঞ্জয়ের শিশুর লেখাপড়ার দায়িত্ব নেওয়া হবে বলে জানান তারা।
সেবাশ্রম সংঘের পরিচালন সমিতির সদস্য স্বামী প্রদীপ্তানন্দজী মহারাজ বলেন, “সমাজের দুর্দিনে আমরা ঘরে বসে থাকতে পারি না। সত্য উদঘাটন হওয়া দরকার। তদন্ত হওয়া দরকার। সিবিআই তদন্ত দরকার। আজকে বাংলার বুকে যেটাই সিবিআই তদন্ত হচ্ছে সত্য বেরিয়ে আসছে।” অন্যদিকে নিহত মৃত্যুঞ্জয় বর্মনের পরিবারের বাড়িতে না থাকার বিষয়েও সরব হন ভারত সেবাশ্রম সংঘের সন্ন্যাসীরা। বলেন, “যে বাচ্চাটি যাতে লেখাপড়া থেকে সমস্ত সুযোগ সুবিধা ভারত সেবাশ্রম গ্রহণ করবে। যতদূর পড়তে চায় সব সহযোগিতা করব।”

Releated Posts

এনসিএসসি বকেয়া মেটানোর নির্দেশ বা বাধ্যতামূলক আদেশ দিতে পারে না: সুপ্রিম কোর্ট

নয়াদিল্লি, ২৮ জুলাই (আইএএনএস): তফসিলি জাতি জাতীয় কমিশন (এনসিএসসি) কোনও সরকারি সংস্থাকে বকেয়া অর্থ পরিশোধের নির্দেশ দিতে বা…

ByByNews Desk Jul 29, 2026

রাহুল গান্ধীর মন্তব্যে তুমুল বিতর্ক, অমিত শাহকে নিশানা করে অভিযোগে ক্ষমা চাইতে বলল সরকার

নয়াদিল্লি, ২৯ জুলাই (আইএএনএস): লোকসভায় জনপরীক্ষা (অসাধু উপায় প্রতিরোধ) সংশোধনী বিল, ২০২৬ নিয়ে দীর্ঘ আলোচনার সময় বিরোধী দলনেতা…

ByByNews Desk Jul 29, 2026

মোদি সরকারের এফটিএ নীতিতে ৬০ ট্রিলিয়ন ডলারের বাজারে প্রবেশাধিকার, দাবি পীযূষ গোয়েলের

নয়াদিল্লি, ২৯ জুলাই (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বে ভারতের স্বাক্ষরিত একাধিক মুক্ত বাণিজ্য চুক্তি (এফটিএ) দেশের রপ্তানিকারকদের জন্য…

ByByNews Desk Jul 29, 2026

আন্দোলন করতে চাইলে পুলিশের মুখোমুখি হতেই হবে, জরুরি অবস্থায় আমিও হয়েছি: রাজ্যসভায় জে.পি. নাড্ডা

নয়াদিল্লি, ২৯ জুলাই (আইএএনএস): ছাত্র আন্দোলন করতে চাইলে পুলিশের পদক্ষেপের মুখোমুখি হওয়া স্বাভাবিক বলে মন্তব্য করলেন রাজ্যসভার সদননেতা…

ByByNews Desk Jul 29, 2026
Scroll to Top