News Flash

  • Home
  • ত্রিপুরা
  • তেল বাঁচাও, গ্যাস বাঁচাও স্লোগানকে সামনে রেখে আগরতলায় মানববন্ধন
Image

তেল বাঁচাও, গ্যাস বাঁচাও স্লোগানকে সামনে রেখে আগরতলায় মানববন্ধন

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৬ মে৷৷ তেল বাঁচাও, গ্যাস বাঁচাও এই স্লোগানকে সামনে রেখে ওএনজিসি ত্রিপুরা এসেটের পক্ষ থেকে শনিবার এক মানববন্ধন কর্মসূচি পালন করা হয়৷  তেল এবং গ্যাসের ভান্ডার অফুরন্ত নয়৷ স্বাভাবিক কারণেই এর অপচয় বন্ধ করতে হবে৷ তেল এবং গ্যাসের অপচয় বন্ধ করা না হলে সমূহ বিপদের আশঙ্কা রয়েছে৷ ভারতবর্ষে যে পরিমাণ তেল ও গ্যাস প্রয়োজন তার মাত্র ১৭ থেকে ১৮ শতাংশ দেশে উৎপাদন হচ্ছে৷ বাদবাকি পুরোটাই আমদানি করতে হয়৷ গ্যাস ও তেল আমদানি করতে গিয়ে দেশের বিপুল পরিমাণ অর্থ বিদেশে চলে যাচ্ছে৷ তাতে দেশের অর্থনৈতিক বিপর্যয় দেখা দেওয়ার আশঙ্কা থাকে৷ সে কারণেই যতটুকু সম্ভব তেল ও গ্যাসের ব্যবহার সীমিত করার উপর গুরুত্ব আরোপ করেছে ওএনজিসি ত্রিপুরা এসেট৷ জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ওএনজিসি সংলগ্ণ এলাকায় শনিবার এক মানববন্ধন তৈরি করা হয়৷ এদিন মানববন্ধনে অংশ নিয়ে ওএনজিসি ত্রিপুরা অ্যাসেটের কর্মকর্তারা প্রত্যেকের কাছে আবেদন জানিয়েছেন তেল এবং গ্যাসের ব্যবহার যতোটুকু সম্ভব কমিয়ে আনার জন্য৷ তেল ও গ্যাস সাশ্রয় করা সম্ভব হলে একদিকে যেমন ভবিষ্যৎ প্রজন্মের জন্য ভালো হবে ঠিক অন্যদিকে দেশের অর্থনৈতিক অবস্থাও চাঙ্গা হবে৷

Releated Posts

ট্রাকের ধাক্কায় স্কুটি চালক আহত, চালক পলাতক

আগরতলা, ৯ সেপ্টেম্বর: ট্রাকের ধাক্কায় গুরুতর আহত হলেন এক স্কুটি চালক। দুর্ঘটনার পর ট্রাকের চালক ও তাঁর সহকর্মীরা…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

চার মাস ধরে বেতন বন্ধের অভিযোগ, শিক্ষা ভবনে মিড-ডে মিল কর্মীদের ডেপুটেশন

আগরতলা, ৯ সেপ্টেম্বর: টানা চার মাস ধরে বেতন না পাওয়া, নতুন কর্মী নিয়োগ না হওয়া এবং কাজের তুলনায়…

ByByReshmi Debnath Sep 9, 2026

মান্দাইয়ে স্ক্রুটিনিতে বাধার অভিযোগ, ব্লকের সামনে রাস্তায় বসে বামেদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: ভিলেজ কাউন্সিল নির্বাচনকে ঘিরে মান্দাই ব্লকে স্ক্রুটিনি পর্বে উত্তেজনা ছড়াল। বামফ্রন্ট ও নির্দল প্রার্থীদের স্ক্রুটিনিতে…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

চোরাই সামগ্রী ও বিপুল পরিমাণ বিলিতি মদ উদ্ধার, আটক এক

আগরতলা, ৯ সেপ্টেম্বর: গোপন সূত্রের ভিত্তিতে অভিযান চালিয়ে চোরাই সামগ্রীর পাশাপাশি বিপুল পরিমাণ বিলিতি মদ উদ্ধার করল এয়ারপোর্ট…

ByByTaniya Chakraborty Sep 9, 2026
Scroll to Top