News Flash

  • Home
  • প্রধান খবর
  • দেশে শক্তিশালী যোগাযোগ ও দুর্দান্ত পরিকাঠামো নিশ্চিত করেছে বিজেপি : নরেন্দ্র মোদী
Image

দেশে শক্তিশালী যোগাযোগ ও দুর্দান্ত পরিকাঠামো নিশ্চিত করেছে বিজেপি : নরেন্দ্র মোদী

বাদামি, ৬ মে (হি.স.): দেশে শক্তিশালী যোগাযোগ ও দুর্দান্ত পরিকাঠামো নিশ্চিত করেছে বিজেপি। জোর দিয়ে বললেন প্রধানমন্ত্রী তথা বিজেপি নেতা নরেন্দ্র মোদী। শনিবার কর্ণাটকের বাদামিতে একটি নির্বাচনী জনসভা থেকে প্রধানমন্ত্রী বলেছেন, ২০১৪ সালের আগে, ডেটা/ইন্টারনেটের খরচ ছিল প্রতি জিবি প্রায় ৩০০ টাকা। এখন নেমে এসেছে প্রতি জিবি ১০ টাকা। বিজেপি দেশে শক্তিশালী যোগাযোগ এবং দুর্দান্ত পরিকাঠামো নিশ্চিত করেছে।প্রধানমন্ত্রী বলেছেন, কংগ্রেসের অপকর্মের কারণেই আমাদের দেশ কয়েক দশক ধরে পিছিয়ে পড়েছিল। কংগ্রেসের শাসনকালে যে রোগগুলি শক্তিশালী হয়েছিল, এখন বিজেপি সেই রোগের স্থায়ী চিকিৎসা দিচ্ছে। মোদী বলেছেন, বিজেপি সংস্কৃতি ও ঐতিহ্য রক্ষায় নিবেদিত। আমরা দেশের বিভিন্ন ট্যুরিস্ট সার্কিট নির্মাণ ও শক্তিশালী করার জন্য কাজ করে যাচ্ছি; এটি বিপুল কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করছে।

প্রধানমন্ত্রী আরও বলেছেন, আজও কংগ্রেসের লোকজন ভারতকে দেশ ও বিশ্বে গণতন্ত্রের জননী বলার সাহস করে না, তারা কেবল ভারতের গণতন্ত্রকে আক্রমণ করে। এই দাসত্বের মানসিকতা থেকে এখন ভারত বেরিয়ে আসছে। বিজেপি সরকার নিজস্ব সংস্কৃতি ও ঐতিহ্যের প্রতি নিবেদিত।

Releated Posts

আদিবাসী উদ্যোগপতিদের জন্য জাতীয় স্টার্টআপ কর্মসূচি, কেরলের কেএসইউএম-কে অন্তর্ভুক্ত করল কেন্দ্র

তিরুবনন্তপুরম, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): তফসিলি উপজাতি (এসটি) সম্প্রদায়ের উদ্যোগপতিদের নেতৃত্বাধীন স্টার্টআপ ও ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলিকে চিহ্নিত করা, ইনকিউবেট করা,…

ByByNews Desk Sep 16, 2026

‘প্রতিটি মেডিক্যাল লাইসেন্সের জন্য ঘুষ নিত পূর্ববর্তী সরকার’: যোগী আদিত্যনাথ

গোরখপুর, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ অভিযোগ করেছেন, রাজ্যের পূর্ববর্তী সমাজবাদী পার্টি (এসপি) সরকার মেডিক্যাল লাইসেন্স…

ByByNews Desk Sep 16, 2026

অনুপ্রবেশের চাপ বাড়তেই নিয়ন্ত্রণরেখা বরাবর ড্রোন তৎপরতা বাড়াচ্ছে পাকিস্তান

নয়াদিল্লি, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): জম্মু ও কাশ্মীরে সন্ত্রাসীদের অনুপ্রবেশের চেষ্টা চালানোর পাশাপাশি ভারতের নিরাপত্তা বাহিনীর গতিবিধির তথ্য সংগ্রহ…

ByByNews Desk Sep 16, 2026

ইউপিআই-র এমডিআর পরিবর্তনে ‘বিদেশি প্রভাবের’ দাবি খারিজ কেন্দ্রের

নয়াদিল্লি, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): ইউপিআই ব্যবস্থায় মার্চেন্ট ডিসকাউন্ট রেট (এমডিআর) পরিবর্তনের পিছনে বিদেশি প্রভাব রয়েছে—এমন দাবি বুধবার খারিজ…

ByByNews Desk Sep 16, 2026
Scroll to Top