News Flash

  • Home
  • দিনের খবর
  • কংগ্রেস সমাজ, দেশকে ধ্বংস করছে; সন্ত্রাসবাদ ও সন্ত্রাসীদের সমর্থন করছে : নরেন্দ্র মোদী
Image

কংগ্রেস সমাজ, দেশকে ধ্বংস করছে; সন্ত্রাসবাদ ও সন্ত্রাসীদের সমর্থন করছে : নরেন্দ্র মোদী

বাল্লারি, ৫ মে (হি.স.): কর্ণাটকে বিধানসভা নির্বাচনের প্রচারে ফের একবার কংগ্রেসের বিরুদ্ধে আক্রমণ শানালেন প্রধানমন্ত্রী ও বিজেপি নেতা নরেন্দ্র মোদী। শুক্রবার কর্ণাটকের বাল্লারিতে কংগ্রেসের বিরুদ্ধে তোপ দেগে মোদী বলেছেন, কংগ্রেস সমাজ, দেশকে ধ্বংস করছে; সন্ত্রাসবাদ ও সন্ত্রাসীদের সমর্থন করছে। তিনি বলেছেন, কর্ণাটকের জনগণের পাশাপাশি গোটা দেশকে কংগ্রেস থেকে সাবধান থাকতে হবে। প্রধানমন্ত্রী বলেছেন, নির্বাচনে জেতার জন্য কংগ্রেস অর্থের ভিত্তিতে মিথ্যা আখ্যান তৈরি করে। বিগত বেশ কিছু নির্বাচনে এ ধরনের মিথ্যা আখ্যান তৈরি করে, ভুয়া সমীক্ষা করে নিজেদের বড়াই করেছে। এখানে কর্ণাটকেও একই কাজ করেছে কংগ্রেস।

প্রধানমন্ত্রী জোর দিয়ে বলেছেন, কর্ণাটককে দেশের এক নম্বর রাজ্যে পরিণত করার জন্য আইন-শৃঙ্খলা সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রয়োজন। কর্ণাটকের জন্য সন্ত্রাসমুক্ত থাকাও সমান গুরুত্বপূর্ণ। বিজেপি বরাবরই সন্ত্রাসবাদের বিরুদ্ধে কঠোর। কিন্তু যখনই সন্ত্রাসের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়, কংগ্রেসের পেটে ব্যথা শুরু হয়। মোদী আরও বলেছেন, দেশের দুর্ভাগ্য দেখুন কংগ্রেসকে সন্ত্রাসবাদী প্রবণতার সঙ্গে দাঁড়াতে দেখা যাচ্ছে যা সমাজকে ধ্বংস করছে। শুধু তাই নয়, কংগ্রেস এমনকী সন্ত্রাসবাদী প্রবণতার সঙ্গে পিছনের দরজা দিয়ে রাজনৈতিক দর কষাকষিও করছে।

Releated Posts

স্বাধীনতা দিবসে কেন্দ্র ও রাজ্য সরকারের জনকল্যাণমূলক প্রকল্পই থাকছে কলকাতার ট্যাবলোর মূল আকর্ষণ

কলকাতা, ৫ আগস্ট (আইএএনএস): এবারের স্বাধীনতা দিবসের কুচকাওয়াজে কলকাতার রেড রোডে প্রদর্শিত ট্যাবলোগুলিতে কেন্দ্র ও পশ্চিমবঙ্গ সরকারের বিভিন্ন…

ByByNews Desk Aug 5, 2026

বন্যা-কবলিত এলাকা পরিদর্শন শেষে ফেরার পথে পথদুর্ঘটনায় আহত কেরলের কংগ্রেস বিধায়ক, স্থিতিশীল অবস্থা

পাথানামথিট্টা, ৫ আগস্ট (আইএএনএস): বন্যা-ত্রাণ ও উদ্ধারকাজ তদারকি করে ফেরার পথে পথদুর্ঘটনায় আহত হলেন কেরলের আরানমুলা কেন্দ্রের কংগ্রেস…

ByByNews Desk Aug 5, 2026

ঝাড়খণ্ডে মাওবাদী দমন অভিযানে বড় সাফল্য, ২২ লক্ষ টাকার পুরস্কার ঘোষিত তিন মাওবাদী গ্রেফতার

সেরাইকেলা (ঝাড়খণ্ড), ৫ আগস্ট (আইএএনএস): ঝাড়খণ্ডের সেরাইকেলা-খারসাওয়ান জেলায় যৌথ মাওবাদী দমন অভিযানে মোট ২২ লক্ষ টাকা পুরস্কার ঘোষিত…

ByByNews Desk Aug 5, 2026

জিজ্ঞাসাবাদের পর স্টেশন বেলে মুক্তি উদয়নিধি স্টালিন, উষ্ণ অভ্যর্থনা ডিএমকে কর্মীদের

চেন্নাই, ৪ আগস্ট (আইএএনএস): তামিলনাড়ুর বিরোধী দলনেতা উদয়নিধি স্টালিনকে মঙ্গলবার একটি মামলায় জিজ্ঞাসাবাদের পর স্টেশন বেলে মুক্তি দেয়…

ByBySandeep Biswas Aug 4, 2026
Scroll to Top