News Flash

  • Home
  • খেলা
  • রাজ্যজুড়ে ফুটবলকে ছড়িয়ে দিতে সাধারণ সভায় টিএফএ-র সিদ্ধান্ত

রাজ্যজুড়ে ফুটবলকে ছড়িয়ে দিতে সাধারণ সভায় টিএফএ-র সিদ্ধান্ত

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ৫ মে।। সারা রাজ্যে ফুটবলকে ছড়িয়ে দেওয়ার লক্ষ্য ত্রিপুরা ফুটবল অ্যাসোসিয়েশনের। সেই লক্ষ্যকে সামনে রেখে বেশ কিছু ঐতিহাসিক সিদ্ধান্ত নেওয়া হয়েছে আজ টি এফ এ-র বার্ষিক সাধারণ সভায়। আজ, শুক্রবার ত্রিপুরা ফুটবল এসোসিয়েশনের অফিস গৃহে আয়োজিত বার্ষিক সাধারণ সভায় সংস্থার পেট্রন, সভাপতি, সহ-সভাপতি, সম্পাদক, যুগ্ম সম্পাদক, সদস্য, সদস্যা, ক্লাবের প্রতিনিধি, আজীবন সদস্য ও জেলা কমিটির সদস্য নিয়ে ৯৩ জন উপস্থিত ছিলেন। ফুটবলের মানোন্নয়ন এবং ফুটবলকে এগিয়ে নিয়ে যাওয়ার লক্ষ্যে বিভিন্ন প্রস্তাব নিয়ে পর্যালোচনা করা হয়। ২০২২-২৩ সালের সংস্থার সম্পাদকীয় প্রতিবেদন এবং আয়-ব্যয়ের হিসেব-নিকেশ পেশ করা হলে তাও গৃহীত হয়। এদিকে, সি-ডিভিশন ফুটবলে এবং মহিলা  ফুটবলে নতুন করে কোন ক্লাব কিংবা কোন সংস্থাকে এসোসিয়েশনের সঙ্গে সংযুক্ত করা যায় কিনা সেটা নিয়েও দীর্ঘক্ষণ আলোচনাক্রমে ঐতিহাসিক সিদ্ধান্ত নেওয়া হয়। সি-ডিভিশনে অন্ততপক্ষে তিনটি নতুন ক্লাব দলকে অন্তর্ভুক্ত করা হবে। ইকফাই ইউনিভার্সিটি-র একটি দল, জম্পুইজলা প্লে সেন্টার, বিলোনিয়ার একটি ক্লাব দল। একইভাবে মহিলা ফুটবলেও নতুন তিনটি দলকে সংযুক্ত করা হবে। ইকফাই ইউনিভার্সিটির একটি দল, এগিয়ে চল সংঘের একটি দল, কৈলাশহরের একটি ক্লাব দল। এক্ষেত্রেও মোট ১০ টি দল হবে। গতবারে খেলেছে এমন পাঁচটি দলের সঙ্গে, যে দুটি দল খেলেনি ত্রিপুরা পুলিশ টিম এবং গান্ধী প্লে সেন্টার এবার খেলবে। মোট ১০ টি দল করার ইচ্ছে। এছাড়া, ছোটদের যেমন অনূর্ধ্ব ৮, অনূর্ধ্ব ১১, অনূর্ধ্ব ১৩, অনূর্ধ্ব ১৫, অনূর্ধ্ব ১৭ প্রতিযোগিতাগুলো আগামী জুলাই, আগস্টের মধ্যে আয়োজন করা হবে। দুটি গ্রুপে ভাগ করে সব কটি জেলায় খেলা ছড়িয়ে দেওয়া হবে। চলতি মে মাসের মধ্যে এ বিষয়ে একটি রূপরেখা তৈরি হয়ে যাবে। এগিয়ে চলো সংঘ এবং ফরোয়ার্ড ক্লাব বিষয়টি বিচারাধীন হলেও ইতোমধ্যে শুনানি পর্ব শেষ হয়েছে বলে জানা গেছে। এখন রায় জানানোর পালা। সামগ্রিকভাবে বলতে গেলে আজ ত্রিপুরা ফুটবল এসোসিয়েশনের ম্যারাথন বার্ষিক সাধারণ বৈঠকে কর্মকর্তারা ঐতিহাসিক সিদ্ধান্তে উপনীত হয়েছেন বলা যায়।

Releated Posts

এশিয়ান গেমস ২০২৬: ভারতীয় দলকে শুভেচ্ছা জানালেন নীরজ চোপড়া

নয়াদিল্লি, ১৯ সেপ্টেম্বর (আইএএনএস): জাপানের আইচি-নাগোয়ায় অনুষ্ঠিতব্য এশিয়ান গেমস ২০২৬-এ অংশগ্রহণকারী ভারতীয় দলের প্রতি শুভেচ্ছা জানিয়েছেন ভারতের তারকা…

ByByNews Desk Sep 19, 2026

বল হাতে চারানি, ব্যাটে শেফালি, জাপানকে হারিয়ে সেমিফাইনালে ভারত

নিসশিন, ১৮ সেপ্টেম্বর: এশিয়ান গেমসে মহিলাদের ক্রিকেটে সোনার পদক ধরে রাখার অভিযান দুর্দান্তভাবে শুরু করল ভারত। শুক্রবার কোড়োগি…

ByBySandeep Biswas Sep 18, 2026

বিশ্বকাপের সাফল্য সেরা দলগুলির সঙ্গে পাল্লা দেওয়ার বিশ্বাস জুগিয়েছে: মারিজনে

নয়াদিল্লি, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): ৫২ বছরে বিশ্বকাপে ভারতের মহিলা হকি দলের সেরা ফলাফল শুধুমাত্র উৎসাহই দেয়নি, বরং বিশ্বের…

ByByNews Desk Sep 16, 2026

‘ভারতীয় ক্রিকেটের জন্য গর্বের মুহূর্ত’, মহিলা এশিয়া কাপ জয়ে দলকে অভিনন্দন মোদির

নয়াদিল্লি, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): মহিলা এশিয়া কাপে চ্যাম্পিয়ন হওয়ায় ভারতীয় মহিলা ক্রিকেট দলকে অভিনন্দন জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।…

ByByNews Desk Sep 14, 2026
Scroll to Top