News Flash

  • Home
  • দেশ
  • এনসিপি সভাপতি পদে ইস্তফার ইচ্ছে প্রত্যাহার শরদ পাওয়ারের
Image

এনসিপি সভাপতি পদে ইস্তফার ইচ্ছে প্রত্যাহার শরদ পাওয়ারের

মুম্বই, ৫ মে (হি.স.) : এনসিপি প্রধান শরদ পাওয়ার তাঁর ইস্তফা দেওয়ার ইচ্ছে ফিরিয়ে নিলেন। শুক্রবার বিকেলে পাওয়ার বলেন, দলের ভাবাবেগ এবং ভালোবাসার কথা মাথায় রেখে আমি পদত্যাগ করছি না। সভাপতি পদে ইস্তফা দেওয়ার সিদ্ধান্ত প্রত্যাহার করে নিলাম। এদিনই সকালে দলের শীর্ষ নেতৃত্ব বৈঠকে বসে সিদ্ধান্ত নেন, পাওয়ারের ইস্তফা দেওয়ার ইচ্ছেকে দল মানবে না। তিনি সভাপতি পদে থাকবেন। গত মঙ্গলবার তাঁর আত্মজীবনীর দ্বিতীয় সংস্করণ প্রকাশের অনুষ্ঠানে আচমকাই পাওয়ার ঘোষণা করেন, তিনি এনসিপি সভাপতি পদে ইস্তফা দেবেন। ওই পদে আর তিনি থাকতে চান না।

এদিন দলের শীর্ষ নেতারা বৈঠকে বসেন। বৈঠকের পর এনসিপির-সহ সভাপতি প্রফুল্ল প্যাটেল বলেন, শরদ পাওয়ার দলের সভাপতি পদে ইস্তফা দেওয়ার ইচ্ছে প্রকাশ করেছেন। আমরা তাঁর ওই ইচ্ছেকে প্রত্যাখ্যান করছি। আজকের বৈঠকে ঠিক হয়েছে, আমরা তাঁকে সভাপতি হিসেবে কাজ করে যেতে অনুরোধ করছি। প্রফুল্লর এই কথার পরেই বিকেলে মারাঠা স্ট্রংম্যান শরদ পাওয়ার তাঁর ইস্তফার ইচ্ছে প্রত্যাহারের কথা ঘোষণা করলেন। এর ফলে গত চারদিন ধরে মহারাষ্ট্রে চলা এনসিপির নাটকের অবসান হল।

Releated Posts

ডুসু নির্বাচনে এবিভিপির জয়: ‘জেন জি বিরোধীদের মিথ্যা মেনে নেবে না’, দাবি বিজেপির

নয়াদিল্লি, ১৯ সেপ্টেম্বর (আইএএনএস): দিল্লি বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ (ডুসু) নির্বাচনে চারটি পদের মধ্যে তিনটিতে অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ…

ByByNews Desk Sep 19, 2026

‘ঝুঠ কি গুঞ্জ’ প্রতিধ্বনিত হল না ডিইউ-তে, ডুসু নির্বাচনে এবিভিপির বড় জয়

নয়াদিল্লি, ১৯ সেপ্টেম্বর (আইএএনএস): দিল্লি বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ (ডুসু) নির্বাচনে অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ (এবিভিপি)-র বড় জয়কে কেন্দ্র…

ByByNews Desk Sep 19, 2026

আইআইটি বম্বের পড়ুয়ার মৃত্যু: পরীক্ষার ঘটনার সঙ্গে যুক্ত ব্যক্তিদের বিরুদ্ধে এফআইআর

মুম্বই, ১৯ সেপ্টেম্বর (আইএএনএস): ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি (আইআইটি) বম্বের দ্বিতীয় বর্ষের এক পড়ুয়ার মৃত্যুর ঘটনায় পরীক্ষার সময়…

ByByNews Desk Sep 19, 2026

ভয় ও আতঙ্ক ছড়াতে ‘ডক্সিং’ কৌশল আইএসআই-এর, নিশানায় সাধারণ নাগরিক থেকে আধিকারিক

নয়াদিল্লি, ১৯ সেপ্টেম্বর (আইএএনএস): পাকিস্তানের গুপ্তচর সংস্থা ইন্টার-সার্ভিসেস ইন্টেলিজেন্স (আইএসআই) ভারতে কম খরচের মনস্তাত্ত্বিক যুদ্ধ চালানোর কৌশল হিসেবে…

ByByNews Desk Sep 19, 2026
Scroll to Top