News Flash

  • Home
  • খেলা
  • আইপিএলের মাঝেই ঘোষণা হল বিশ্বকাপে ভারত-পাকিস্তান ম্যাচের সূচি
Image

আইপিএলের মাঝেই ঘোষণা হল বিশ্বকাপে ভারত-পাকিস্তান ম্যাচের সূচি

মুম্বই, ৫ মে (হি.স.) : ২০১৬-র পর এই প্ৰথমবার ভারতের মাটিতে হতে চলেছে ভারত -পাকিস্তানের ক্রিকেট ম্যাচ। তবে এই দুই দলের দ্বৈরথ দেখা যাবে অক্টোবরে অনুষ্ঠিত একদিনের বিশ্বকাপ আসরে।

আর একদিনের সেই বিশ্বকাপের সবথেকে হাইপ্রোফাইল ভারত-পাক ম্যাচের ভেন্যু প্রায় চূড়ান্ত হয়ে গেল। ইন্দো-পাক দ্বৈরথ দেখা যাবে আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে। নব নির্মিত এই নরেন্দ্র মোদি স্টেডিয়ামে বিশ্বের বৃহত্তম ক্রিকেট স্টেডিয়ামে বসে একসঙ্গে ১ লাখের বেশি দর্শক খেলা দেখতে পারবেন। তাই এই স্টেডিয়ামে ফেলা হচ্ছে এই মহাগুরুত্বপূর্ণ ম্যাচ।
জানা যাচ্ছে, আইপিএল শেষ হওয়ার পরেই বিসিসিআই আনুষ্ঠানিকভাবে বিশ্বকাপের সূচি ঘোষণা করবে। এদিকে,ভেন্যুর স্বল্প বাছাইয়ের তালিকায় জায়গা পেয়েছে নাগপুর, বেঙ্গালুরু, তিরুবন্তপুরম, মুম্বই, দিল্লি, লখনৌ, গুয়াহাটি, কলকাতা, হায়দরাবাদ, রাজকোট, ইন্দোর, ধর্মশালা। তবে এই সাতটা ভেন্যুতে ভারতের লিগ ম্যাচ আয়োজিত হবে।

পাকিস্তানের নিরাপত্তার দিকে লক্ষ্য রেখে অধিকাংশ ম্যাচ হতে পারে চেন্নাই এবং বেঙ্গালুরুতে। এছাড়াও পাকিস্তানের তরফে কলকাতার ইডেন গার্ডেন্স-কেও ভেন্যু হিসাবে চাওয়া হয়েছে।

Releated Posts

এশিয়ান গেমস ২০২৬: ভারতীয় দলকে শুভেচ্ছা জানালেন নীরজ চোপড়া

নয়াদিল্লি, ১৯ সেপ্টেম্বর (আইএএনএস): জাপানের আইচি-নাগোয়ায় অনুষ্ঠিতব্য এশিয়ান গেমস ২০২৬-এ অংশগ্রহণকারী ভারতীয় দলের প্রতি শুভেচ্ছা জানিয়েছেন ভারতের তারকা…

ByByNews Desk Sep 19, 2026

বল হাতে চারানি, ব্যাটে শেফালি, জাপানকে হারিয়ে সেমিফাইনালে ভারত

নিসশিন, ১৮ সেপ্টেম্বর: এশিয়ান গেমসে মহিলাদের ক্রিকেটে সোনার পদক ধরে রাখার অভিযান দুর্দান্তভাবে শুরু করল ভারত। শুক্রবার কোড়োগি…

ByBySandeep Biswas Sep 18, 2026

বিশ্বকাপের সাফল্য সেরা দলগুলির সঙ্গে পাল্লা দেওয়ার বিশ্বাস জুগিয়েছে: মারিজনে

নয়াদিল্লি, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): ৫২ বছরে বিশ্বকাপে ভারতের মহিলা হকি দলের সেরা ফলাফল শুধুমাত্র উৎসাহই দেয়নি, বরং বিশ্বের…

ByByNews Desk Sep 16, 2026

‘ভারতীয় ক্রিকেটের জন্য গর্বের মুহূর্ত’, মহিলা এশিয়া কাপ জয়ে দলকে অভিনন্দন মোদির

নয়াদিল্লি, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): মহিলা এশিয়া কাপে চ্যাম্পিয়ন হওয়ায় ভারতীয় মহিলা ক্রিকেট দলকে অভিনন্দন জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।…

ByByNews Desk Sep 14, 2026
Scroll to Top