News Flash

Image

গামছা দিয়ে ফাঁসিতে আত্মঘাতী রংমিস্ত্রি

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৫ মে৷৷  গলায় গামছা দিয়ে আত্মহত্যা করল রংমিস্ত্রি তপন চক্রবর্তী৷ ধারণা করা হচ্ছে তার এই আত্মহত্যার পেছনে প্রণয় ঘটিত কোন ব্যাপার থাকতে পারে৷ দিনে দিনে আত্মহত্যার ঘটনা ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে৷ তার জন্য সামাজিক মাধ্যম অনেকটা দায়ী৷
বৃহস্পতিবার রাতে পশ্চিম পাশা গ্রাম পঞ্চায়েতের ৩ নং ওয়ার্ডে বাড়ি থেকে ২০০ মিটারের মধ্যে একটি স্লুইজ গেটের পাশে গাছে গামছা দিয়ে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায় ২৯ বছরের রংমিস্ত্রি তপন চক্রবর্তীকে৷ জানা যায় প্রতিদিন সকালে বাড়ি থেকে বের হত৷ কাজকর্ম শেষ করে রাত্রি এগারোটায় বাড়িতে ফিরত৷ বাড়িতে  থাকাকালীন সবাই শুধু তাকে ফোনে কথাবার্তা বলতে দেখতো৷
ধারণা করা হচ্ছে তার এই আত্মহত্যার পেছনে প্রণয় ঘটিত কোন ব্যাপার থাকতে পারে৷ শুক্রবার ময়নাতদন্তের পর তপন চক্রবর্তীর শবদেহ পরিবারের হাতে তুলে দেওয়া হয়৷ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে৷ 

Releated Posts

বকেয়া সুবিধা ও নিয়োগের দাবিতে সরব ত্রিপুরা গ্রামীণ ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীরা

আগরতলা, ৪ আগস্ট: কর্মচারীদের দীর্ঘদিনের বিভিন্ন দাবি-দাওয়া বাস্তবায়নের দাবিতে সরব হয়েছে ত্রিপুরা গ্রামীণ ব্যাংক অফিসার্স ফেডারেশন এবং ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 4, 2026

ড. ডি. ওয়াই. পাটিলের প্রয়াণে গভীর শোক প্রকাশ প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকারের

আগরতলা, ৪ আগস্ট: ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার প্রয়াত প্রাক্তন রাজ্যপাল ড. ডি. ওয়াই. পাটিলের মৃত্যুতে গভীর শোক…

ByByReshmi Debnath Aug 4, 2026

অন্নদাতাদের সঙ্গে ধানক্ষেতে কৃষিমন্ত্রী, উৎপাদন বৃদ্ধির আহ্বান

আগরতলা, ৪ আগস্ট: কৃষকদের উৎসাহিত করতে মোহনপুরের গজারিয়া গ্রামে আয়োজিত ধান রোপণ কর্মসূচিতে মঙ্গলবার অংশ নিলেন রাজ্যের কৃষিমন্ত্রী…

ByByReshmi Debnath Aug 4, 2026

কের পূজায় অংশ নিলেন মুখ্যমন্ত্রী, রাজ্যের শান্তি-সমৃদ্ধি কামনা

আগরতলা, ৪ আগস্ট: ত্রিপুরার অন্যতম ঐতিহ্যবাহী এবং আদিবাসী সম্প্রদায়ের গুরুত্বপূর্ণ ধর্মীয় উৎসব কের পূজায় মঙ্গলবার অংশগ্রহণ করেন মুখ্যমন্ত্রী…

ByByReshmi Debnath Aug 4, 2026
Scroll to Top