News Flash

Image

রাজ্যজুড়ে পালিত হচ্ছে বুদ্ধ জযন্তী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৫ মে৷৷  রাজ্য যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে  বুদ্ধ জয়ন্তী৷ এ উপলক্ষে আগরতলার বেনুবন বিহারে বিশেষ ধর্মীয় অনুষ্ঠানের আয়োজন করা হয়৷
উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বুদ্ধ ধর্মাবলম্বী ধর্মপ্রাণ মানুষের উপচে পড়া ভিড় পরিলক্ষিত হয়৷ এদিন বিশেষ  পূজার্চনা ও ধর্মীয় প্রার্থনা সভার আয়োজন করা হয়৷ এছাড়া রাজ্যের সর্বত্রই এদিন মধ্য মন্দির গলিতে বৌদ্ধ জয়ন্তী পালিত হয়েছে৷ ঊনকোটি জেলার পেচারতল বাজারে উদয়ন বুদ্ধ বিহারে শুক্রবার যথাযথ ধর্মীয় ভাব গম্ভীর পরিবেশে বুদ্ধ জয়ন্তী উপলক্ষে বিশেষ পূজার্চনা অনুষ্ঠিত হয়৷ ঊনকোটি জেলার অন্তর্গত পেচারতল বাজারে উদয়ন বৌদ্ধবিহারে পালিত হল বৈশাখী বুদ্ধ পূর্ণিমা  উপলক্ষে বিশেষ পূজার্চনা৷ বৌদ্ধ জয়ন্তী উপলক্ষে আয়োজিত এই বিশেষ অনুষ্ঠানে এলাকার সমস্ত স্তরের ধর্মপ্রাণ মানুষ অংশগ্রহণ করেন৷ এদিন সকাল থেকেই উদয়ন বুদ্ধ বিহারে ধর্মপ্রাণ মানুষের আনাগোনা পরিলক্ষিত হয়৷ বৌদ্ধবিহারে সকাল থেকেই শুরু হয় পূজার্চনা ও প্রার্থনা সভা৷ বিপুলসংখ্যক ধর্মপ্রাণ মানুষ ভাব গম্ভীর পরিবেশে ধর্মীয় অনুষ্ঠানে শামিল হন৷ এ উপলক্ষে উদয়ন বুদ্ধ বিহারকে নতুন সাজে সাজিয়ে তোলা হয়েছে৷  উল্লেখ্য প্রতি বছরই বুদ্ধ পূর্ণিমাতে উদয়ন বুদ্ধ বিহারে এ ধরনের ধর্মীয় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়৷

Releated Posts

৬০ ঊর্ধ্ব নাগরিকদের জন্য বিশেষ পরিচয়পত্রসহ একাধিক সুবিধার দাবি কংগ্রেসের

আগরতলা, ১৯ সেপ্টেম্বর: রাজ্যের ৬০ ঊর্ধ্ব বয়োজ্যেষ্ঠ নাগরিকদের জন্য বিশেষ পরিচয়পত্র প্রদানসহ বিভিন্ন সরকারি ও পরিষেবা ক্ষেত্রে বিশেষ…

ByByNews Desk Sep 19, 2026

ইসকন মন্দিরে ভক্তিভরে পালিত রাধাষ্টমী, বিশেষ পূজার্চনায় সাংসদ রাজীব ভট্টাচার্য

আগরতলা, ১৯ সেপ্টেম্বর: পঞ্জিকা অনুসারে প্রতি বছর ভাদ্র মাসের শুক্লপক্ষের অষ্টমী তিথিতে পালিত হয় রাধাষ্টমী। কৃষ্ণ জন্মাষ্টমীর পর…

ByByNews Desk Sep 19, 2026

৬৭ কেজির বেশি শুকনো গাঁজা উদ্ধার, গ্রেফতার গাড়িচালক

সোনামুড়া, ১৯ সেপ্টেম্বর: গোপন সংবাদের ভিত্তিতে ভোররাতে অভিযান চালিয়ে সোনামুড়া থানার অন্তর্গত ধনপুর বাজার এলাকায় বিপুল পরিমাণ শুকনো…

ByByNews Desk Sep 19, 2026

মাদক মামলায় বাংলাদেশি নাগরিকের ১২ বছরের কারাদণ্ড

সোনামুড়া, ১৯ সেপ্টেম্বর: মাদক পাচার ও অবৈধভাবে আন্তর্জাতিক সীমান্ত অতিক্রমের মামলায় এক বাংলাদেশি নাগরিককে দোষী সাব্যস্ত করে কারাদণ্ডের…

ByByNews Desk Sep 19, 2026
Scroll to Top