News Flash

  • Home
  • দিনের খবর
  • পানাগড়ে পরিত্যাক্ত সুইটকেস, ব্যাগকে ঘিরে বোমাতঙ্ক
Image

পানাগড়ে পরিত্যাক্ত সুইটকেস, ব্যাগকে ঘিরে বোমাতঙ্ক


দুর্গাপুর, ৫ মে (হি. স.) পানাগড়ে পরিত্যাক্ত সুইটকেস, ব্যাগকে ঘিরে বোমাতঙ্ক । ষ্টেশন সংলগ্ন রাস্তার পাশে পরিত্যাক্ত ব্যাগকে ঘিরে বোমাতঙ্ক ছড়াল। শুক্রবার ঘটনাটি ঘটেছে পানাগড় ষ্টেশন সংলগ্ন রনডিহা রোডের ওপর। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় কাঁকসা থানার পুলিশ। এবং গোটা এলাকাটি ঘিরে রাখে।

ঘটনায় জানা গেছে, এদিন দুপুর নাগাদ পানাগড় রনডিহা রোডের ওপর একটি দোকানের সামনে দাবীদার হীন একটি সুইটকেস ও একটি ব্যাগ পড়ে থাকতে দেখে বাসিন্দারা। দীর্ঘক্ষন পড়ে থাকায় বাসিন্দাদের সন্দেহ হয়। ঘটনাস্থল থেকে প্রায় ৩-৪ কিলোমিটার দুরে পানাগড় সেনাছাউনী। স্বাভাবিকভাবে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায়। স্থানীয় বাসিন্দারা খবর দেয় পুলিশে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় কাঁকসা থানার পুলিশ। পড়ে থাকা সুইটকেস ও ব্যাগের এলাকাটি কাঠ দিয়ে ঘিরে রাখে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় বম্বস্কোয়াড। বম্ব ডিটেক্টর দিয়ে সুইটকেস ও ব্যাগ পরীক্ষা করা হয়। তাতে সন্দেহজনক কিছু না পাওয়া, সুইটকেস ও ব্যাগ দুটি উদ্ধার করে পুলিশ থানায় নিয়ে যায়।

Releated Posts

জেডিইউতে কোনও গোষ্ঠীদ্বন্দ্ব নেই: লালন সিং

পাটনা, ১৯ সেপ্টেম্বর (আইএএনএস): জনতা দল (ইউনাইটেড)-এ কোনও গোষ্ঠীদ্বন্দ্ব বা মতবিরোধ নেই বলে স্পষ্ট করলেন কেন্দ্রীয় মন্ত্রী তথা…

ByByNews Desk Sep 19, 2026

তৃণমূলের উত্থান-পতনের দায় মমতার নেতৃত্বেই: বিশ্লেষণ

নয়াদিল্লি, ১৯ সেপ্টেম্বর (আইএএনএস): বামফ্রন্ট সরকারকে ক্ষমতা থেকে সরানোর লক্ষ্য নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় যে তৃণমূল কংগ্রেস গড়ে তুলেছিলেন,…

ByByNews Desk Sep 19, 2026

মুঙ্গের ইঞ্জিনিয়ারিং কলেজের ৩ ডজনের বেশি পড়ুয়া অসুস্থ, খাদ্যে বিষক্রিয়ার আশঙ্কা

পাটনা, ১৯ সেপ্টেম্বর (আইএএনএস): শুক্রবার গভীর রাতে বিহারের মুঙ্গের ইঞ্জিনিয়ারিং কলেজের হস্টেলে আতঙ্ক ছড়ায়। তিন ডজনেরও বেশি পড়ুয়া…

ByByNews Desk Sep 19, 2026

নন্দীগ্রাম উপনির্বাচনে কংগ্রেস প্রার্থীর গ্রেফতারিতে সায়নী ঘোষের প্রতিক্রিয়া, তৃণমূল-কংগ্রেস জোটের আশা

নয়াদিল্লি, ১৯ সেপ্টেম্বর (আইএএনএস): নন্দীগ্রাম বিধানসভা উপনির্বাচনে কংগ্রেস মনোনীত প্রার্থী মিলন প্রধানের গ্রেফতারি নিয়ে প্রতিক্রিয়া জানালেন এনসিপিআই সাংসদ…

ByByNews Desk Sep 19, 2026
Scroll to Top