News Flash

  • Home
  • প্রধান খবর
  • ছত্তিশগড়ের বালোদে এসইউভি গাড়ি ও ট্রাকের সংঘর্ষে মৃত ১১, গভীর শোকপ্রকাশ মুখ্যমন্ত্রী বাঘেলের
Image

ছত্তিশগড়ের বালোদে এসইউভি গাড়ি ও ট্রাকের সংঘর্ষে মৃত ১১, গভীর শোকপ্রকাশ মুখ্যমন্ত্রী বাঘেলের

বালোদ, ৪ মে (হি.স.): ছত্তিশগড়ের বালোদ জেলায় এসইউভি গাড়ি ও ট্রাকের সংঘর্ষে প্রাণ হারালেন ১১ জন। বুধবার রাতে ভয়াবহ এই দুর্ঘটনাটি ঘটেছে। বালোদ জেলার জাগতারার কাছে দুর্ঘটনাটি ঘটেছে। মৃতদের মধ্যে দু’টি শিশু ও ৫ জন মহিলা রয়েছেন। দুর্ঘটনার পরই ট্রাকের চালক পালিয়ে যায়, তাকে খুঁজছে পুলিশ। ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রী ভুপেশ বাঘেল এই দুর্ঘটনায় শোকপ্রকাশ করেছেন। নিহতদের আত্মার শান্তি কামনা করেছেন মুখ্যমন্ত্রী।

বালোদ-এর পুলিশ সুপার জিতেন্দ্র কুমার যাদব বলেছেন, বুধবার রাতে ৩০ নম্বর জাতীয় সড়কের ওপর পুরুর থানার অন্তর্গত জাগতারা গ্রামের কাছে দুর্ঘটনাটি ঘটে। মৃতদের বাড়ি ধামতারি জেলার সোরাম-ভাটগাঁও গ্রামে, এসইউভি গাড়িতে চেপে সকলে বিয়েবাড়িতে যাচ্ছিলেন। সেই সময় দুর্ঘটনাটি ঘটেছে। পুরুর থানার স্টেশন হাউস অফিসার অরুণ কুমার সাহু বলেছেন, কাঙ্কের জেলার মারকাটোলা গ্রামে একটি বিয়েতে যোগ দিতে যাচ্ছিলেন সকলে। মৃতদের নাম ও পরিচয় জানার চেষ্টা করছে পুলিশ।

Releated Posts

অযোধ্যা রাম মন্দির ট্রাস্টে আর্থিক অনিয়মের অভিযোগ: সোমবার একাধিক জনস্বার্থ মামলা শুনবে সুপ্রিম কোর্ট

নয়াদিল্লি, ১০ জুলাই (আইএএনএস) : অযোধ্যার শ্রী রাম জন্মভূমি তীর্থ ক্ষেত্র ট্রাস্ট-এর দান ও প্রণামীর অর্থ ব্যবস্থাপনায় কথিত…

ByBySandeep Biswas Jul 10, 2026

সুপ্রিম কোর্টে শুনানির মাঝেই বিক্ষোভ, কাগজ ছুড়ে গালিগালাজ; জোর করে আদালতকক্ষ থেকে সরানো হল মামলাকারীকে

নয়াদিল্লি, ১০ জুলাই (আইএএনএস) : সুপ্রিম কোর্টে শুক্রবার এক অস্বাভাবিক ঘটনার জেরে সাময়িকভাবে আদালতের কার্যক্রম ব্যাহত হয়। এলাহাবাদ…

ByBySandeep Biswas Jul 10, 2026

১৫ জুলাইয়ের মধ্যে ভয়েস স্যাম্পল দিন, না হলে পুলিশি রক্ষাকবচ প্রত্যাহার: অভিষেক বন্দ্যোপাধ্যায়কে কড়া বার্তা কলকাতা হাইকোর্টের

কলকাতা, ১০ জুলাই (আইএএনএস) : তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আগামী ১৫ জুলাই দুপুর ২টার মধ্যে…

ByBySandeep Biswas Jul 10, 2026

বেঙ্গালুরু পুরভোটে ৩১ ডিসেম্বর পর্যন্ত সময় চাইল কর্নাটক সরকার, কারণ হিসেবে ভোটার তালিকার বিশেষ সংশোধন কর্মসূচির উল্লেখ

নয়াদিল্লি/বেঙ্গালুরু, ১০ জুলাই: (আইএএনএস) বেঙ্গালুরুর গ্রেটার বেঙ্গালুরু অথরিটি (জিবিএ)-র আওতাধীন পুরনিগমগুলির নির্বাচন আয়োজনের জন্য সুপ্রিম কোর্টের কাছে আগামী…

ByByTaniya Chakraborty Jul 10, 2026
Scroll to Top