News Flash

  • Home
  • ত্রিপুরা
  • তেলিয়ামুড়ার বিধায়িকাকে সংবর্ধনা দিল বাজার কমিটি
Image

তেলিয়ামুড়ার বিধায়িকাকে সংবর্ধনা দিল বাজার কমিটি


নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩ মে৷৷ বধায়ক এলাকা উন্নয়ন তহবিলের অর্থে তেলিয়ামুড়ায় নব নির্মিত একাধিক উন্নয়ন মুখি কাজের উদ্বোধন সম্পন্ন হল বুধবার৷ সেই সঙ্গে তেলিয়ামুড়া কৃষি নিয়ন্ত্রিত বাজার কমিটির পক্ষ থেকে এক অনুষ্ঠানের মধ্য দিয়ে বিধায়িকাকে সংবর্ধনা জ্ঞাপন করা হয়৷  তেলিয়ামুড়া কৃষি নিয়ন্ত্রিত বাজারের অধীন তালতলায় বিধায়ক এলাকা উন্নয়ন তহবিলের অর্থে নবনির্মিত খোলা শেড ঘরের উদ্বোধন হয়৷ ফলক উন্মোচন করে এই খোলা শেড ঘরটির উদ্বোধন করেন বিধায়িকা তথা বিধানসভার মুখ্য সচেতক কল্যাণী সাহা রায়৷ এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তেলিয়ামুড়া পৌর পরিষদের পৌর পিতার রূপক সরকার, তেলিয়ামুড়া পৌর পরিষদের সহ পৌর পিতা মধুসূদন রায়, তেলিয়ামুড়া মহকুমা শাসক অভিজিৎ চক্রবর্তী সহ অন্যান্যরা৷ একই দিনে তেলিয়ামুড়া কৃষি নিয়ন্ত্রিত বাজার কমিটির পক্ষ থেকে বিধায়িকা’’কে সংবর্ধনা জ্ঞাপন করা হয়৷ মুখ্য সচেতক কল্যাণী সাহা রায়ের হাত ধরে উদ্বোধন হয় তেলিয়ামুড়া জয়নগর স্থিত মারোয়ারি শিবমন্দিরের৷ এই মন্দির উদ্বোধন’’কে কেন্দ্র করে এলাকার স্থানীয় জনগণের মধ্যেও এদিন ব্যাপক উৎসাহ উদ্দীপনা পরিলক্ষিত হয়৷

Releated Posts

বিশ্বকর্মা পূজার আগে ব্যস্ত আগরতলার মৃৎশিল্পীরা, তবে আগের মতো নেই বিক্রি

আগরতলা, ১৬ সেপ্টেম্বর: আগামী ১৮ সেপ্টেম্বর দেবশিল্পী ভগবান বিশ্বকর্মার পূজা। সারাদেশের পাশাপাশি ত্রিপুরাতেও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে পালিত হবে…

ByByReshmi Debnath Sep 16, 2026

দিল্লিস্থিত এইমস হাসপাতালের সাথে টেলিমেডিসিনের মাধ্যমে রাজ্যেই উজ্জলা বিশ্বাস (সরকার)-এর কন্যার উন্নত চিকিৎসার আশ্বাস মুখ্যমন্ত্রীর

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৬ সেপ্টেম্বর: রাজ্য সরকার সাধ্যমত মানুষের কল্যাণে কাজ করছে এবং নানা সহায়তা করে যাচ্ছে। রাজ্যে…

ByByReshmi Debnath Sep 16, 2026

রাণীরবাজারে বৃদ্ধার রহস্যমৃত্যু, ছেলে ও পুত্রবধূর বিরুদ্ধে খুনের অভিযোগ

আগরতলা, ১৬ সেপ্টেম্বর: রাণীরবাজার থানাধীন বৃদ্ধনগর এলাকায় আঁখি ঘোষ নামে এক বৃদ্ধার রহস্যমৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে। পারিবারিক…

ByByReshmi Debnath Sep 16, 2026

রান্নার গ্যাসের সিলিন্ডারের ঘাটতির অভিযোগ, যোগেন্দ্রনগরের সরলা এজেন্সিতে ভোক্তাদের বিক্ষোভ

আগরতলা, ১৬ সেপ্টেম্বর: রাজ্যে রান্নার গ্যাসের সিলিন্ডারের সম্পূর্ণ আকাল না থাকলেও পর্যাপ্ত পরিমাণে সরবরাহ হচ্ছে না বলে অভিযোগ…

ByByReshmi Debnath Sep 16, 2026
Scroll to Top