News Flash

  • Home
  • মুখ্য খবর
  • সত্তরের দশকের গোড়া থেকে ত্রিপুরাকে ধ্বংসে আন্তর্জাতিক পরিকল্পনা এখন সর্বোচ্চ স্তরে পৌছেছে : মুখ্যমন্ত্রী
Image

সত্তরের দশকের গোড়া থেকে ত্রিপুরাকে ধ্বংসে আন্তর্জাতিক পরিকল্পনা এখন সর্বোচ্চ স্তরে পৌছেছে : মুখ্যমন্ত্রী

আগরতলা, ৩ মে (হি.স.) : সত্তরের দশকের গোড়া থেকে ত্রিপুরাকে ধ্বংস করতে আন্তর্জাতিক পরিকল্পনা শুরু হয়েছিল। এখন তা সবোর্চ্চ স্তরে এসে পৌছেছে। আজ রাজ্য এনএসএস ইউনিট ও যুব বিষয়ক ক্রীড়া দফতরের উদ্যোগে আয়োজিত নেশামুক্ত ত্রিপুরা শীর্ষক সেমিনার ও রক্তদান শিবিরে উদ্বেগের সুরে একথা বলেন মুখ্যমন্ত্রী অধ্যাপক (ডা.) মানিক সাহা। সাথে তিনি যোগ করেন, দেশকে দূর্বল করতে মাদককে অস্ত্র হিসাবে ব্যবহার করা হচ্ছে।

এদিন তিনি বলেন, রক্তদানের মাধ্যমে একজন মূর্মুষ রোগীর প্রাণ বাঁচানো সম্ভব হয়। মানব শরীরে রক্তের ভূমিকা অপরিসীম। কিন্তু ড্রাগস শরীরে প্রবেশের কারণে রক্ত দূষিত হয়ে পড়ছে। তাতে শরীরের রক্ত ​​মাদকের ফলে ব্যবহার অযোগ্য হচ্ছে। ফলে, শুধু শরীরই নষ্ট হচ্ছে তেমনটা নয়। এইডস ও হেপাটাইটিসের মতো রোগ দ্রুত ছড়িয়ে পড়েছে। সামগ্রিকভাবে এটি একটি ভয়ানক ঘটনা যা দেশকে আঁকড়ে ধরেছে।

সাথে তিনি যোগ করেন, সত্তরের দশক থেকে জাতিকে ধ্বংস করার জন্য একটি আন্তর্জাতিক পরিকল্পনা ভারতের বিরুদ্ধে শুরু হয়েছিল। প্রজন্মকে ধ্বংস করতে মাদককে অস্ত্র হিসাবে ব্যবহার করা হয়েছিল এবং এখন এটি সর্বোচ্চ স্তরে এসে পৌছেছে। তিনি উদ্বেগ প্রকাশ করে বলেন, মাদকের অপব্যবহারের কারণে প্রজন্ম কীভাবে ধ্বংস হয়ে যাচ্ছে তা দেখে তিনি হতাশা বোধ করেন।
এদিন তিনি বলেন, অসমের পরে ত্রিপুরায় বড়মাত্রায় নেশা সামগ্রী বাজেয়াপ্ত হয়েছে। তাই অসামাজিক কাজে যারা লিপ্ত আছেন তাদেরকে ভয় না পেয়ে মাদকের অপব্যবহারের বিরুদ্ধে যুবসমাজকে এগিয়ে আসার জন্য আহ্বান জানিয়েছেন।

Releated Posts

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি কর্তৃক উদ্বোধন করা নেশামুক্ত যুব বিকশিত ভারত সংকল্প অভিযান এর ভার্চুয়াল সূচনা অনুষ্ঠানে অংশ নিলেন রাজ্যপাল

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২ আগস্ট: আজ সকালে ত্রিপুরা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবনের কনফারেন্স হলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির দ্বারা…

ByByReshmi Debnath Aug 2, 2026

ড. বি.আর. আম্বেদকর স্মৃতি ছাত্রী নিবাসে খাবার আত্মসাতের অভিযোগ, তিন রাঁধুনিকে  আটক করে বিক্ষোভ ছাত্রীর

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২ আগস্ট: আগরতলার জগন্নাথ বাড়ি সংলগ্ন ড. বি.আর. আম্বেদকর স্মৃতি ছাত্রী নিবাসে ছাত্রীদের জন্য বরাদ্দ…

ByByReshmi Debnath Aug 2, 2026

সিপিআইএম ধর্মীয় বিভাজনের রাজনীতি করছে, অভিযোগ বিজেপির

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২ আগস্ট:  গত কয়েকদিন ধরে সিপিআইএমের একাংশ নেতৃত্ব বিতর্কিত মন্তব্যের মাধ্যমে ধর্মীয় অস্থিরতা তৈরির চেষ্টা…

ByByReshmi Debnath Aug 2, 2026

রাজনীতি থেকে সরে শিক্ষকতায় প্রত্যাবর্তন, এমবিবি স্কুলে যোগ দিলেন প্রাক্তন সাংসদ রেবতী ত্রিপুরা

আগরতলা, ২ আগস্ট: সক্রিয় রাজনৈতিক জীবন থেকে সরে এসে আবারও শিক্ষকতার পেশায় ফিরলেন রাজ্যের প্রাক্তন সাংসদ রেবতী ত্রিপুরা।…

ByByReshmi Debnath Aug 2, 2026
Scroll to Top