News Flash

  • Home
  • খেলা
  • টিসিএ আয়োজিত স্পিন বোলার অন্বেষণ ক্যাম্পেও ব্যাপক সাড়া
Image

টিসিএ আয়োজিত স্পিন বোলার অন্বেষণ ক্যাম্পেও ব্যাপক সাড়া

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ৩ মে।। স্পিষ বোলার অন্বেষণ ক্যাম্পেও ব্যাপক সাড়া পড়েছে। ত্রিপুরা ক্রিকেট অ্যাসোসিয়েশনের এগুলো সত্যিই গঠনমূলক উদ্যোগ। ক্রিকেটের প্রসার কল্পে বিশেষ করে রাজ্য দল গঠনের ক্ষেত্রে পেস বোলারের মতো স্পিন বোলার বাছাইও নিঃসন্দেহে জরুরী বিষয়। এবার স্পিন বোলার অন্বেষণের কাজ আজ, বুধবার থেকে শুরু হয়েছে। পশ্চিম জোনাল মহকুমা: সদর, মোহনপুর, খোয়াই, তেলিয়ামুড়া, জিরানিয়া, সোনামুড়া, বিশালগড়ের বিশেষ করে অনূর্ধ্ব ১৬ ও অনূর্ধ্ব ১৯ গ্রুপের ৯০ জন স্পিন বোলার এমবিবি স্টেডিয়ামে দায়িত্বপ্রাপ্ত স্পটার উৎপল চ্যাটার্জি, দেবব্রত চৌধুরী ও বিশ্বজিৎ দে-র কাছে রিপোর্ট করেছে। একইভাবে, দক্ষিণ জোনাল মহকুমা: বিলোনিয়া, উদয়পুর, সাব্রুম, অমরপুর ও শান্তিরবাজারের ১০ জন স্পিন বোলার বাইখোড়া ইংলিশ মিডিয়াম স্কুল গ্রাউন্ডে দায়িত্ব প্রাপ্ত স্পটার পল্লব দাশগুপ্ত ও সুবল চৌধুরীর কাছে রিপোর্ট করেছে। সেন্ট্রাল জোনাল মহকুমা: আমবাসা, লংতরাইভ্যালি, গন্ডাছড়া, কমলপুর এবং উত্তর জোনাল মহকুমা: ধর্মনগর, কৈলাশহর, কাঞ্চনপুরের ক্রিকেটাররা ৫ই মে, সকাল ১০টায় কৈলাশহরে আর কে আই স্কুল গ্রাউন্ডে স্পটার পল্লব দাসগুপ্ত, দেবব্রত চৌধুরী ও কিশোর মুহুরীর কাছে রিপোর্ট করতে বলা হয়েছে। পাশাপাশি সবকটি মহকুমা সংস্থাকে বিষয়টি সঠিক প্রচারে আনার জন্যও টিসিএ-র সচিব তাপস ঘোষ এক বিজ্ঞপ্তিতে বিষয়টি উল্লেখ করেছেন এবং সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানিয়েছেন।

Releated Posts

বিশ্বকাপের সাফল্য সেরা দলগুলির সঙ্গে পাল্লা দেওয়ার বিশ্বাস জুগিয়েছে: মারিজনে

নয়াদিল্লি, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): ৫২ বছরে বিশ্বকাপে ভারতের মহিলা হকি দলের সেরা ফলাফল শুধুমাত্র উৎসাহই দেয়নি, বরং বিশ্বের…

ByByNews Desk Sep 16, 2026

‘ভারতীয় ক্রিকেটের জন্য গর্বের মুহূর্ত’, মহিলা এশিয়া কাপ জয়ে দলকে অভিনন্দন মোদির

নয়াদিল্লি, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): মহিলা এশিয়া কাপে চ্যাম্পিয়ন হওয়ায় ভারতীয় মহিলা ক্রিকেট দলকে অভিনন্দন জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।…

ByByNews Desk Sep 14, 2026

রেকর্ড ষষ্ঠবার জুনিয়র হকি এশিয়া কাপ জিতল ভারত

মোকি (চিন), ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): দক্ষিণ কোরিয়াকে ফাইনালে ৪-১ গোলে হারিয়ে রেকর্ড ষষ্ঠবারের মতো জুনিয়র পুরুষ হকি এশিয়া…

ByByNews Desk Sep 13, 2026

ব্লাইন্ড ক্রিকেট এশিয়া কাপ: ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ভারতের সম্ভাব্য দল ঘোষণা

বেঙ্গালুরু, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): ২০২৬ সালের ব্লাইন্ড ক্রিকেট এশিয়া কাপের জন্য ২৪ সদস্যের সম্ভাব্য ভারতীয় দল ঘোষণা করল…

ByByNews Desk Sep 12, 2026
Scroll to Top