News Flash

  • Home
  • খেলা
  • জাতীয় গ্র্যাপলিংয়ে অংশ নিতে আহ্বান অনৈতিক বিষয়ে সুষ্ঠু তদন্তের দাবি
Image

জাতীয় গ্র্যাপলিংয়ে অংশ নিতে আহ্বান অনৈতিক বিষয়ে সুষ্ঠু তদন্তের দাবি

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ৩ মে।। নর্থ ডিস্ট্রিক্ট-এর নির্বাচিত গ্র্যাপলিং খেলোয়ার যারা ১৬-তম জাতীয় গ্র্যাপলিং প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে ইচ্ছুক, তাদের ১০ মে-র মধ্যে এসোসিয়েশনের সেক্রেটারির সঙ্গে যোগাযোগ করতে বলা হয়েছে। সংস্থার সভাপতি উৎপল আচার্য এক প্রেস বিবৃতিতে এ খবর জানানোর পাশাপাশি আরও উল্লেখ করেন যে, সম্প্রতি সোশ্যাল মিডিয়া ও খবরের কাগজে সমালোচিত নাম শিলু দেবনাথ রাজ্য গ্র্যাপলিং অ্যাসোসিয়েশনের কোনও সদস্য নয় এবং সে রাজ্য গ্র্যাপলিং অ্যাসোসিয়েশনের কোনও কোচও নয়। রাজ্য গ্র্যাপলিং অ্যাসোসিয়েশনের সাথে শিলু দেবনাথের কোনও সম্পর্ক নেই। ত্রিপুরা রাজ্য গ্র্যাপলিং অ্যাসোসিয়েশন শিলু দেবনাথের জাতীয় রেফারি পরীক্ষায় অংশগ্রহণ করার সিলেকশন বাতিল ঘোষণা করেছে। সে আর কোনও দিন রাজ্য গ্র্যাপলিং অ্যাসোসিয়েশনের কোচ হয়ে কাজ করতে পারবে না। সদ্য আলোচিত নাম শিলু দেবনাথ সম্পর্কিত বিষয়ে রাজ্য গ্যাপলিং অ্যাসোসিয়েশন তীব্র ভাষায় নিন্দা জানিয়েছে। তার পাশাপাশি ত্রিপুরা সরকারের কাছে আবেদন জানানো হয়েছে, এর সুষ্ঠু তদন্ত করে দোষীকে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়ার জন্য।

Releated Posts

বিশ্বকাপের সাফল্য সেরা দলগুলির সঙ্গে পাল্লা দেওয়ার বিশ্বাস জুগিয়েছে: মারিজনে

নয়াদিল্লি, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): ৫২ বছরে বিশ্বকাপে ভারতের মহিলা হকি দলের সেরা ফলাফল শুধুমাত্র উৎসাহই দেয়নি, বরং বিশ্বের…

ByByNews Desk Sep 16, 2026

‘ভারতীয় ক্রিকেটের জন্য গর্বের মুহূর্ত’, মহিলা এশিয়া কাপ জয়ে দলকে অভিনন্দন মোদির

নয়াদিল্লি, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): মহিলা এশিয়া কাপে চ্যাম্পিয়ন হওয়ায় ভারতীয় মহিলা ক্রিকেট দলকে অভিনন্দন জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।…

ByByNews Desk Sep 14, 2026

রেকর্ড ষষ্ঠবার জুনিয়র হকি এশিয়া কাপ জিতল ভারত

মোকি (চিন), ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): দক্ষিণ কোরিয়াকে ফাইনালে ৪-১ গোলে হারিয়ে রেকর্ড ষষ্ঠবারের মতো জুনিয়র পুরুষ হকি এশিয়া…

ByByNews Desk Sep 13, 2026

ব্লাইন্ড ক্রিকেট এশিয়া কাপ: ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ভারতের সম্ভাব্য দল ঘোষণা

বেঙ্গালুরু, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): ২০২৬ সালের ব্লাইন্ড ক্রিকেট এশিয়া কাপের জন্য ২৪ সদস্যের সম্ভাব্য ভারতীয় দল ঘোষণা করল…

ByByNews Desk Sep 12, 2026
Scroll to Top