নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩ মে৷৷ চুরাইবাড়ি সেল ট্যাক্স অফিস কমপ্লেক্স এলাকা পরিদর্শন করলেন অর্থমন্ত্রী এবং পরিবহন মন্ত্রী৷ তারা চোরাই বাড়ি সেল ট্যাক্স অফিসের বিভিন্ন সমস্যা সম্পর্কে অবগত তখন এবং এসব সমস্যা সমাধানের জন্য প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করার আশ্বাস দেন৷ চুরাইবাড়ি সফরে রাজ্যের দুই মন্ত্রী৷ আগরতলা থেকে চুরাইবাড়ি এসে পরিদর্শন করলেন সেইলটেক্স কমপ্লেক্স এলাকা৷ কমপ্লেক্সের বিভিন্ন সমস্যার কথা শুনলেন মন্ত্রীদ্বয়৷ সকাল এগারোটায় প্রথমে আসেন রাজ্যের অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায়৷ তিনি সেলটেক্স পরিবহন দপ্তর সহ বহিরাজ থেকে রাজ্যে প্রবেশের গাড়িগুলো যথাযথ আসছে কিনা সার্বিক বিষয় খতিয়ে দেখলেন এবং পরবর্তী সময়ে বিক্রয়ের দপ্তর ও পরিবহন দপ্তরের উচ্চ আধিকারিকদের নিয়ে এক বৈঠক করেন অর্থমন্ত্রী৷ এর আধ ঘণ্টার মধ্যেই পরিবহনমন্ত্রী সুশান্ত চৌধুরী চুরাইবাড়িতে আসেন৷ তিনিও কমপ্লেক্সের বিভিন্ন সমস্যা পরিদর্শন করেন এবং ওয়েট ব্রিজ গুলো মেরামতি সহ রাস্তা মেরামত করার জন্য জেলাশাসককে নির্দেশ দেন৷

চুরাইবাড়ি সেল ট্যাক্স অফিস কমপ্লেক্স এলাকা পরিদর্শন করলেন অর্থমন্ত্রী ও পরিবহণমন্ত্রী
Tags:
Releated Posts
ওয়ার্ক অর্ডার বদলে রাস্তার মোড় ঘোরানোর অভিযোগ, প্রতিবাদে বিধায়ক-সহ এলাকাবাসী বামুটিয়ায়
আগরতলা, ১৮ জুন: বামুটিয়া বিধানসভা কেন্দ্রের অন্তর্গত বামুটিয়া ব্লকের পশ্চিম বামুটিয়া গ্রাম পঞ্চায়েতের রাঙ্গুটিয়া গ্রামের দক্ষিণ রাঙ্গুটিয়া এলাকায়…
পারিবারিক অশান্তির জেরে মর্মান্তিক পরিণতি, চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু অগ্নিদগ্ধা গৃহবধূর
বিশালগড়, ১৮ জুন : বিশালগড় থানার ধ্বজনগর এলাকায় এক গৃহবধূর মর্মান্তিক মৃত্যুকে কেন্দ্র করে এলাকাজুড়ে শোকের ছায়া নেমে…
বিশালগড়ে বন দপ্তরের বড়সড় অভিযান, গভীর জঙ্গল থেকে উদ্ধার অবৈধ কাঠ চেরাই মিল ও জেনারেটর
বিশালগড়, ১৮ জুন : বনজ সম্পদ পাচার ও অবৈধ কাঠ চেরাই কার্যকলাপের বিরুদ্ধে অভিযান চালিয়ে বড় সাফল্য পেল…
বাঁশপুকুরে পুলিশের অভিযানে বিপুল পরিমাণ গাঁজা, এসকফ ও দেশি বন্দুক উদ্ধার, গ্রেপ্তার এক
কাঠালিয়া, ১৮ জুন : গোপন সূত্রে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে বড়সড় সাফল্য পেল যাত্রাপুর থানার পুলিশ। বুধবার…


















