News Flash

  • Home
  • ত্রিপুরা
  • গণবন্টন নিয়ে উত্তর জেলায় পর্যালোচনা বৈঠক করলেন খাদ্যমন্ত্রী
Image

গণবন্টন নিয়ে উত্তর জেলায় পর্যালোচনা বৈঠক করলেন খাদ্যমন্ত্রী


নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩ মে৷৷  গণবণ্টন ব্যবস্থা নিয়ে উত্তর ত্রিপুরা জেলার জেলাশাসক অফিসের কনফারেন্স হলে পর্যালোচনা বৈঠক করলেন খাদ্যমন্ত্রী মন্ত্রী সুশান্ত চৌধুরী৷ বুধবার তিন মে জেলার গণ বন্টন ব্যবস্থার পর্যালোচনা করতে ধর্মনগরে আসেন সংশ্লিষ্ট দপ্তরের মন্ত্রী সুশান্ত চৌধুরী৷ উনার সাথে সচিব, ডাইরেক্টর, বিভিন্ন মহকুমার এস ডি এমরা এবং খাদ্য দপ্তরের অন্যান্য আধিকারিকরা রিভিউ মিটিংয়ে মিলিত হন৷ নতুন মন্ত্রিসভা গঠিত হওয়ার পর মন্ত্রী সুশান্ত চৌধুরীর উত্তর জেলায় গণ বন্টন ব্যবস্থা নিয়ে প্রথম রিভিউ মিটিং অনুষ্ঠিত হলো৷ তিনি জানান উত্তর জেলায় ভালোভাবেই গণ বন্টন ব্যবস্থা কাজ চলছে৷ কোথায় কি এবং কতটুকু স্টক রয়েছে তা খাদ্য দপ্তরের কর্মীরা তুলে ধরেন৷ বিশেষ করে বর্ষার সময় কোন ধরনের সমস্যা হবে কিনা তা নিয়ে দীর্ঘ আলোচনা করেন৷ আই সি ডি এস একটি গুরুত্বপূর্ণ অঙ্গ কোনভাবেই যাতে আই সি ডি এস এ সাপ্লাই এর ব্যাঘাত না হয় তার উপরে আলোচনায় জোর দেওয়া হয়৷ যেভাবে বিগত দিনে গণবন্টন ব্যবস্থা জলস্তরে ভালোভাবে কাজের ফলে রাজ্য এগিয়ে গেছে তা অব্যাহত রাখার দিকে তিনি গুরুত্ব আরোপ করেন৷ গণ বন্টন ব্যবস্থায় রাজ্য দেশের মধ্যে বেশ এগিয়ে রয়েছে৷

Releated Posts

এক সপ্তাহ ধরে অন্ধকারে বাইল্যামুড়া, বিদ্যুৎহীন অবস্থায় চরম দুর্ভোগে এলাকাবাসী

আগরতলা, ৪ মে: জম্পুইজলা ব্লকের চিকনছড়া ভিলেজের বাইল্যামুড়া এলাকায় প্রায় এক সপ্তাহ ধরে বিদ্যুৎ পরিষেবা সম্পূর্ণভাবে বন্ধ থাকায়…

ByByReshmi Debnath May 4, 2026

পরাজয়ের পরও আত্মবিশ্বাস অটুট সিপিআইএম প্রার্থী অমিতাভ দত্তের

আগরতলা, ৪ মে : ধর্মনগর উপনির্বাচনে পরাজিত হলেও আত্মবিশ্বাস হারাননি বলে জানালেন সিপিআইএম প্রার্থী অমিতাভ দত্ত। ফলাফল প্রকাশের…

ByByTaniya Chakraborty May 4, 2026

গরম তেলে দগ্ধ শ্রমিককে হাসপাতালে না নিয়ে রেলস্টেশনে ফেলে যাওয়ার অভিযোগ, ক্ষোভ সাব্রুমে

 সাব্রুম, ৩ মে: সাব্রুমে এক মিষ্টির দোকানের শ্রমিককে নিয়ে মালিকের অমানবিক আচরণের অভিযোগকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্যের সৃষ্টি…

ByByReshmi Debnath May 3, 2026

ধর্মনগর উপনির্বাচনের গণনা ঘিরে কড়া নিরাপত্তা, প্রস্তুতি তুঙ্গে প্রশাসনের

ধর্মনগর, ৩ মে: ৫৬-ধর্মনগর বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনের ভোট গণনাকে ঘিরে চরম তৎপরতা শুরু হয়েছে উত্তর জেলাজুড়ে। আগামীকাল ৪…

ByByReshmi Debnath May 3, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top