News Flash

  • Home
  • প্রধান খবর
  • এনসিপি-র সভাপতি পদ থেকে ইস্তফা দেওয়ার সিদ্ধান্ত শরদ পওয়ারের, দল মানতে রাজি নয়
Image

এনসিপি-র সভাপতি পদ থেকে ইস্তফা দেওয়ার সিদ্ধান্ত শরদ পওয়ারের, দল মানতে রাজি নয়

মুম্বই, ২ মে (হি.স.): এনসিপি-র জাতীয় সভাপতির পদ থেকে ইস্তফা দেওয়ার কথা ঘোষণা করলেন বর্ষীয়ান নেতা শরদ পওয়ার। মঙ্গলবার শরদ পওয়ার নিজেই ঘোষণা করেছেন, “আমি এনসিপি-র জাতীয় সভাপতির পদ থেকে ইস্তফা দিচ্ছি।” শরদ পাওয়ারের এই ঘোষণার পরই তাঁর সমর্থকরা অসন্তোষ প্রকাশ করেছেন। শরদ পাওয়ারের ঘোষণা শুনে ভেঙে পড়েন এনসিপি নেতা জয়ন্ত পাটিল।

ছগন ভুজবল, জিতেন্দ্র আওহাদ এবং দিলীপ ওয়ালসে পাটিল-সহ এনসিপি নেতারা বলেছেন, “এনসিপি সভাপতির পদ থেকে আপনার (শরদ পওয়ার) পদত্যাগ করার সিদ্ধান্ত আমরা মেনে নিতে প্রস্তুত নই। আমরা চাই আপনি নিজের সিদ্ধান্ত পুনর্বিবেচনা করুন।” দলীয় কর্মীদের উদ্দেশে শরদ পওয়ার বলেছেন, “আসুন আমরা সবাই একসঙ্গে কাজ করি, কিন্তু আমার পদত্যাগ গ্রহণ করুন।”

এনসিপি নেতা অজিত পওয়ার বলেছেন, “পওয়ার সাহেব (শরদ পওয়ার) সর্বদা এনসিপি পরিবারের প্রধান থাকবেন। যিনি নতুন সভাপতি হবেন তিনি শুধুমাত্র পওয়ার সাহেবের নির্দেশনায় কাজ করবেন।” অজিত পওয়ার আরও বলেছেন, “পওয়ার সাহেব নিজেই কয়েকদিন আগে গার্ড পরিবর্তনের প্রয়োজনীয়তার কথা বলেছিলেন। বয়স এবং স্বাস্থ্যের কথা মাথায় রেখে তাঁর সিদ্ধান্ত আমাদের ভাবনাচিন্তা করে দেখা উচিত। সবাইকে সময় অনুযায়ী সিদ্ধান্ত নিতে হবে, পওয়ার সাহেব সিদ্ধান্ত নিয়েছেন এবং তিনি তা ফিরিয়ে নেবেন না।”

অজিত মেনে নিলেও, অন্যান্য নেতারা এখনও শরদ পওয়ারকে তাঁর সিদ্ধান্ত পুনর্বিবেচনা করার জন্য অনুরোধ জানিয়েছেন। সুপ্রিয়া সুলেকে কিছু না বলার পরামর্শ দিয়েছেন অজিত পওয়ার। অজিত বলেছেন, “আমি তাঁর বড় ভাই এবং সেই কারণেই আমি তাঁকে (সুপ্রিয়া সুলে) এই পরামর্শ দিচ্ছি।” এনসিপি কর্মীরা দাবি করছেন, সুপ্রিয়া সুলেকে শরদ পওয়ারের সঙ্গে কথা বলা উচিত।

Releated Posts

আদিবাসী উদ্যোগপতিদের জন্য জাতীয় স্টার্টআপ কর্মসূচি, কেরলের কেএসইউএম-কে অন্তর্ভুক্ত করল কেন্দ্র

তিরুবনন্তপুরম, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): তফসিলি উপজাতি (এসটি) সম্প্রদায়ের উদ্যোগপতিদের নেতৃত্বাধীন স্টার্টআপ ও ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলিকে চিহ্নিত করা, ইনকিউবেট করা,…

ByByNews Desk Sep 16, 2026

‘প্রতিটি মেডিক্যাল লাইসেন্সের জন্য ঘুষ নিত পূর্ববর্তী সরকার’: যোগী আদিত্যনাথ

গোরখপুর, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ অভিযোগ করেছেন, রাজ্যের পূর্ববর্তী সমাজবাদী পার্টি (এসপি) সরকার মেডিক্যাল লাইসেন্স…

ByByNews Desk Sep 16, 2026

অনুপ্রবেশের চাপ বাড়তেই নিয়ন্ত্রণরেখা বরাবর ড্রোন তৎপরতা বাড়াচ্ছে পাকিস্তান

নয়াদিল্লি, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): জম্মু ও কাশ্মীরে সন্ত্রাসীদের অনুপ্রবেশের চেষ্টা চালানোর পাশাপাশি ভারতের নিরাপত্তা বাহিনীর গতিবিধির তথ্য সংগ্রহ…

ByByNews Desk Sep 16, 2026

ইউপিআই-র এমডিআর পরিবর্তনে ‘বিদেশি প্রভাবের’ দাবি খারিজ কেন্দ্রের

নয়াদিল্লি, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): ইউপিআই ব্যবস্থায় মার্চেন্ট ডিসকাউন্ট রেট (এমডিআর) পরিবর্তনের পিছনে বিদেশি প্রভাব রয়েছে—এমন দাবি বুধবার খারিজ…

ByByNews Desk Sep 16, 2026
Scroll to Top