News Flash

  • Home
  • বিদেশ
  • মালদ্বীপের রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ রাজনাথের, দ্বিপাক্ষিক সম্পর্ক সুদৃঢ় করার বিষয়ে হয়েছে আলোচনা
Image

মালদ্বীপের রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ রাজনাথের, দ্বিপাক্ষিক সম্পর্ক সুদৃঢ় করার বিষয়ে হয়েছে আলোচনা

মালে, ২ মে (হি.স.): ভারতের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং এখন মালদ্বীপ সফরে রয়েছেন। মঙ্গলবার মালে-তে সে দেশের রাষ্ট্রপতি ইব্রাহিম মহম্মদ সোলিহের সঙ্গে সাক্ষাৎ করেছেন রাজনাথ সিং। দ্বিপাক্ষিক নানা বিষয়ে তাঁদের মধ্যে কথা হয়েছে। ভারত ও মালদ্বীপের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক আরও সুদৃঢ় করার বিষয়ে তাঁদের মধ্যে কথা হয়েছে বলে জানা গিয়েছে।

প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং টুইট করে জানিয়েছেন, “মালে-তে রাষ্ট্রপতির কার্যালয়ে ইব্রাহিম মহম্মদ সোলিহের সঙ্গে চমৎকার বৈঠক হয়েছে। ভারত ও মালদ্বীপের মধ্যে সম্পর্ক আরও জোরদার করার জন্য আমরা বিস্তৃত বিষয় নিয়ে আলোচনা করেছি।”

Releated Posts

নেপালে হিমলুং বেস ক্যাম্পে তুষারধস, মৃত অন্তত ৪, নিখোঁজ ১২

কাঠমান্ডু, ২৮ সেপ্টেম্বর (আইএএনএস): নেপালের পশ্চিমাঞ্চলীয় পার্বত্য জেলা মানাংয়ে মাউন্ট হিমলুংয়ের বেস ক্যাম্প এলাকায় তুষারধসে অন্তত চারজনের মৃত্যু…

ByByNews Desk Sep 28, 2026

বাংলাদেশে জাসদ কার্যালয়ে পুলিশের অভিযান, ২৭ জনকে জেলে পাঠাল আদালত

ঢাকা, ২৮ সেপ্টেম্বর (আইএএনএস): বাংলাদেশে রাজনৈতিক বিরোধীদের বিরুদ্ধে অভিযান ঘিরে উত্তেজনার মধ্যেই ঢাকার জাসদ কার্যালয়ে পুলিশের অভিযানের ঘটনায়…

ByByNews Desk Sep 28, 2026

এআই-এর কারণে একশো কোটি মানুষের মৃত্যু হতে পারে: বিল গেটস

ওয়াশিংটন, ২৮ সেপ্টেম্বর (আইএএনএস): কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই এমন পরিস্থিতি তৈরি করতে পারে, যার ফলে একশো কোটি মানুষের…

ByByNews Desk Sep 28, 2026

বিশেষায়িত ওষুধে শুল্ক ছাড় পেল ভারত, আমেরিকায় নির্দিষ্ট ওষুধ ও উপকরণে শূন্য শুল্ক

ওয়াশিংটন, ২৮ সেপ্টেম্বর (আইএএনএস): বিশেষায়িত ওষুধ ও ওষুধ তৈরির কয়েকটি নির্দিষ্ট উপকরণের ক্ষেত্রে শূন্য মার্কিন শুল্কের সুবিধা পাওয়ার…

ByByNews Desk Sep 28, 2026
Scroll to Top