News Flash

  • Home
  • ত্রিপুরা
  • নবোদয়ের জন্য জমিদাতাদের ক্ষতিপূরণের আশ্বাস মন্ত্রীর
Image

নবোদয়ের জন্য জমিদাতাদের ক্ষতিপূরণের আশ্বাস মন্ত্রীর

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ০২ মে৷৷   সোমবার অনুষ্ঠিত বৈঠকে জমিদাতাদের সহসাই ক্ষতিগ্রস্থদের পূরণ প্রদানের আশ্বাস দেন মন্ত্রী শুক্লা চরণ নোয়াতিয়া৷ মন্ত্রীর এই আশ্বাস পেয়ে জমিদাতা ১৩  পরিবারের লোকজন সহ অভিভাবক মহলে খুশির হাওয়া৷  
শিক্ষাকে ছাত্র-ছাত্রীদের আরো কাছাকাছি হাতের নাগালে পৌঁছে  দেওয়ার জন্য  ২০১৭ সালে সিপাহীজলা  জেলায়  নবোদয় বিদ্যালয়ের পথ চলা শুরু হয়৷ ২০১৭ সালে সিপাহীজলা জেলার গাবর্দিতে  আসাম রাইফেলস এর একটি পরিত্যক্ত ক্যাম্পে এই বিদ্যালয়ের যাত্রা শুরু হয়৷ ধীরে  ধীরে  সিপাহীজলা জেলার নবোদয় বিদ্যালয়ের নিজস্ব ঠিকানা  হয়  টাকারজলাতে৷ মোট  ৪৩ কোটি টাকা ব্যয়ে সুদৃশ্য বিদ্যালয় এবং হোস্টেল গড়ে তোলা হয়৷ কেন্দ্রীয় সরকারের অর্থে পাকা বাড়িটি তৈরি হলেও এই বিদ্যালয়ের জমি দান করেছিলেন টাকারজলা এলাকার মোট ১৩ জন বাসিন্দা৷ সরকার সেই সময় তাদেরকে প্রতিশ্রুতি দিয়েছিলেন তাদেরকে ক্ষতিপূরণ দেবেন৷ কিন্তু এই .১৩ জন আজ পর্যন্ত তাদের ক্ষতিপূরণ পায়নি৷ সেই জন্য তারা বারবার রাজ্য সরকারের কাছে গেছেন৷ কিন্তু তারা ক্ষতিপূরণ না পেয়ে  বিদ্যালয়ের মূল ফটক বন্ধ করে দেয়৷ ক্ষতিপূরণ না পেলে বিদ্যালয় চালু করতে দেবেন না বলে হুঁশিয়ারি দিতে থাকে৷ এই সমস্যা নিরসনের জন্য  সোমবার নবোদয় বিদ্যালয়ের টাকারজলার পাকা বাড়িতে যান মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়া৷  তাঁর উপস্থিতিতে অনুষ্ঠিত হয় সভা৷ মন্ত্রীর এই আশ্বাস পেয়ে জমিদাতা ১৩  পরিবারের লোকজন সহ অভিভাবক মহলে খুশির হাওয়া৷

Releated Posts

রাজ্যে একটি স্বতন্ত্র স্বাস্থ্য বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার প্রক্রিয়া দ্রুত এগিয়ে চলেছে: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১ আগস্ট: আগরতলা সরকারি মেডিকেল কলেজ (এজিএমসি) ও জিবিপি হাসপাতালকে উত্তর-পূর্ব ভারতের অন্যতম উৎকর্ষ চিকিৎসা শিক্ষা, গবেষণা…

ByByNews Desk Aug 1, 2026

নিজেদের অপকর্ম থেকে নজর ঘোরাতেই তিন বছর আগের বক্তব্যকে ইস্যু করেছে বিজেপি : জিতেন্দ্র 

আগরতলা, ১ আগস্ট: নিজেদের অপকর্ম থেকে জনগণের নজর ঘোরাতেই ৩৭ মাস আগের একটি বক্তব্যকে ইস্যু করেছে বিজেপি। আজ…

ByByNews Desk Aug 1, 2026

বিলোনিয়ায় পিআর বাড়ি পুলিশের অভিযানে বাংলাদেশি নাগরিকসহ ভারতীয় টাউট আটক

বিলোনিয়া, ১ আগস্ট: সীমান্ত পেরিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশের অভিযোগে বিলোনিয়ার পিআর বাড়ি থানার পুলিশ অভিযান চালিয়ে বাংলাদেশি নাগরিকদের পাশাপাশি…

ByByNews Desk Aug 1, 2026

কেন্দ্রীয় কর ও শুল্কের আয় বণ্টনে ত্রিপুরার জন্য ৬৯৯ কোটি টাকা, প্রধানমন্ত্রী ও অর্থমন্ত্রীকে ধন্যবাদ মুখ্যমন্ত্রীর

আগরতলা, ১ আগস্ট: কেন্দ্রীয় কর ও শুল্ক থেকে প্রাপ্ত মোট আয়ের রাজ্যভিত্তিক বণ্টনের অংশ হিসেবে ত্রিপুরার জন্য ৬৯৯…

ByByNews Desk Aug 1, 2026
Scroll to Top