News Flash

  • Home
  • প্রধান খবর
  • একুশের জয়ের দ্বিতীয় বর্ষপূর্তিতে মানুষকে অভিনন্দন মমতার
Image

একুশের জয়ের দ্বিতীয় বর্ষপূর্তিতে মানুষকে অভিনন্দন মমতার

কলকাতা, ২ মে (হি. স.) : মমতা বন্দ্যোপাধ্যায় একুশের জয়ের দ্বিতীয় বর্ষপূর্তিতে আমজনতাকে অভিনন্দন জানিয়ে ট্যুইট করলেন। দিলেন আবেগময় বার্তাও।

এদিন অর্থাৎ ২ মে, পশ্চিমবঙ্গের বুকে সাড়ম্বরে উদযাপিত হচ্ছে একুশের বিধানসভা নির্বাচনের জয়ের দ্বিতীয় বর্ষপূর্তি। এই দিনেই বাংলার মানুষের রায়ে তৃণমূল কংগ্রেস তৃতীয়বারের জন্য বাংলা শাসনের অধিকার অর্জন করেছিল। সেই স্মৃতি উসকে দিয়ে এদিন মমতা বন্দ্যোপাধ্যায় টুইট করেছেন।

তিনি লিখলেন, ‘২০২১ সালে আজকের দিনে বাংলার মা-মাটি-মানুষ সারা পৃথিবীতে দেখিয়েছিলেন যে গণতন্ত্রে মানুষের শক্তির চেয়ে বড় কোন শক্তি নেই। আর সেজন্য আমি তাঁদের কাছে আমার কৃতজ্ঞতা জানাই। প্রকৃত জাতি নির্মাণে আমাদের প্রয়াস জারি রাখতে হবে, দায়বদ্ধতা বজায় রাখতে হবে, কারণ আগামী দিনে আমাদের অনেক যুদ্ধ লড়তে হবে, জিততেও হবে। আমি আজ মা-মাটি-মানুষ দিবসে বাংলার সকল মানুষকে আমাদের রাজ্যে গণতন্ত্র বজায় রাখার যে ভূমিকা তারা পালন করেছেন সেজন্য তাঁদের সকলকে অভিনন্দন জানাচ্ছি।’

Releated Posts

এলপিইউ-র পরিস্থিতি অত্যন্ত সংবেদনশীল ছিল, সংযমের সঙ্গে পরিস্থিতি সামলেছে পাঞ্জাব পুলিশ: আপ

চণ্ডীগড়, ২৮ সেপ্টেম্বর (আইএএনএস): জলন্ধরের কাছে লভলি প্রফেশনাল ইউনিভার্সিটি (এলপিইউ)-তে পরিস্থিতি অত্যন্ত সংবেদনশীল ছিল বলে সোমবার জানাল পাঞ্জাবের…

ByByNews Desk Sep 28, 2026

ভোটার তালিকায় অনিয়ম ও ‘ভোট চুরি’র অভিযোগে জয়পুরে কংগ্রেসের বিক্ষোভ

জয়পুর, ২৮ সেপ্টেম্বর (আইএএনএস): ভোটার তালিকায় কথিত অনিয়ম এবং ‘ভোট চুরি’র অভিযোগ তুলে সোমবার জয়পুরের রাস্তায় নামে কংগ্রেস।…

ByByNews Desk Sep 28, 2026

মোদির আমলে ভারত-সুইডেন সম্পর্ক আরও গভীর হয়েছে: সুইডিশ রাষ্ট্রদূত

নয়াদিল্লি, ২৮ সেপ্টেম্বর (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আমলে ভারত ও সুইডেনের দীর্ঘদিনের সম্পর্ক আরও গভীর হয়েছে এবং নতুন…

ByByNews Desk Sep 28, 2026

এলএনজি-এলপিজির গুরুত্বপূর্ণ উৎস হিসেবে সংযুক্ত আরব আমিরশাহিকে দেখছে ভারত: পীযূষ গয়াল

মুম্বই, ২৮ সেপ্টেম্বর (আইএএনএস): জ্বালানি নিরাপত্তা আরও শক্তিশালী করতে সংযুক্ত আরব আমিরশাহি (ইউএই) থেকে তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি)…

ByByNews Desk Sep 28, 2026
Scroll to Top