News Flash

  • Home
  • প্রধান খবর
  • ফ্রিতে বিদ্যুৎ থেকে বিনামূল্যে মহিলাদের বাসে ভ্রমণ, কর্ণাটক নির্বাচনে নির্বাচনী ইস্তেহার প্রকাশ কংগ্রেসের
Image

ফ্রিতে বিদ্যুৎ থেকে বিনামূল্যে মহিলাদের বাসে ভ্রমণ, কর্ণাটক নির্বাচনে নির্বাচনী ইস্তেহার প্রকাশ কংগ্রেসের

বেঙ্গালুরু, ২ মে (হি.স.): কর্ণাটকে আসন্ন বিধানসভা নির্বাচনের জন্য নির্বাচনী ইস্তেহার প্রকাশ করল কংগ্রেস। মঙ্গলবার সকালে বেঙ্গালুরুতে কংগ্রেসের নির্বাচনী ইস্তেহার প্রকাশ করেছেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে। নির্বাচনী ইস্তেহার প্রকাশের সময় উপস্থিত ছিলেন কর্ণাটকের প্রাক্তন মুখ্যমন্ত্রী ও কংগ্রেস নেতা সিদ্দারামাইয়া, কর্ণাটকের প্রদেশ কংগ্রেস সভাপতি ডি কে শিবকুমার, রণদীপ সিং সুরজেওয়ালা প্রমুখ। নির্বাচনী ইস্তেহারে কর্ণাটকের জনগণের জন্য অনেক প্রতিশ্রুতি দিয়েছে কংগ্রেস।

নির্বাচনী ইস্তেহারে কংগ্রেস ঘোষণা করেছে, তাঁদের সরকার বিনামূল্যে ২০০ ইউনিট বিদ্যুৎ সরবরাহ করবে। পরিবারের প্রত্যেক মহিলা প্রধানকে প্রতি মাসে ২ হাজার টাকা করে দেওয়া হবে। বেকার স্নাতকদের দুই বছরের জন্য প্রতি মাসে ৩ হাজার টাকা এবং বেকার ডিপ্লোমাধারীদের প্রতি মাসে ১,৫০০ টাকা দেওয়া হবে। নিয়মিত কেএসআরটিসি/বিএমটিসি বাসে সমস্ত মহিলাদের বিনামূল্যে ভ্রমণ ব্যবস্থা করা হবে। এছাড়াও কংগ্রেস নির্বাচনী ইস্তেহারে ঘোষণা করেছে, এসসি/এসটি/ওবিসি/সংখ্যালঘু এবং লিঙ্গায়ত ও ভোক্কলিগাসের মতো অন্যান্য সম্প্রদায়ের আশা ও আকাঙ্ক্ষাকে পূরণ করতে সিলিং এবং সংরক্ষণ ৫০ শতাংশ থেকে বাড়িয়ে ৭৫ শতাংশ করা হবে। কংগ্রেস সরকার জাতীয় শিক্ষা নীতি (এনইপি) প্রত্যাখ্যান করার জন্য একটি রাজ্য শিক্ষা নীতি তৈরি করবে বলে ইস্তেহারে ঘোষণা করা হয়েছে।

Releated Posts

এলপিইউ-র পরিস্থিতি অত্যন্ত সংবেদনশীল ছিল, সংযমের সঙ্গে পরিস্থিতি সামলেছে পাঞ্জাব পুলিশ: আপ

চণ্ডীগড়, ২৮ সেপ্টেম্বর (আইএএনএস): জলন্ধরের কাছে লভলি প্রফেশনাল ইউনিভার্সিটি (এলপিইউ)-তে পরিস্থিতি অত্যন্ত সংবেদনশীল ছিল বলে সোমবার জানাল পাঞ্জাবের…

ByByNews Desk Sep 28, 2026

ভোটার তালিকায় অনিয়ম ও ‘ভোট চুরি’র অভিযোগে জয়পুরে কংগ্রেসের বিক্ষোভ

জয়পুর, ২৮ সেপ্টেম্বর (আইএএনএস): ভোটার তালিকায় কথিত অনিয়ম এবং ‘ভোট চুরি’র অভিযোগ তুলে সোমবার জয়পুরের রাস্তায় নামে কংগ্রেস।…

ByByNews Desk Sep 28, 2026

মোদির আমলে ভারত-সুইডেন সম্পর্ক আরও গভীর হয়েছে: সুইডিশ রাষ্ট্রদূত

নয়াদিল্লি, ২৮ সেপ্টেম্বর (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আমলে ভারত ও সুইডেনের দীর্ঘদিনের সম্পর্ক আরও গভীর হয়েছে এবং নতুন…

ByByNews Desk Sep 28, 2026

এলএনজি-এলপিজির গুরুত্বপূর্ণ উৎস হিসেবে সংযুক্ত আরব আমিরশাহিকে দেখছে ভারত: পীযূষ গয়াল

মুম্বই, ২৮ সেপ্টেম্বর (আইএএনএস): জ্বালানি নিরাপত্তা আরও শক্তিশালী করতে সংযুক্ত আরব আমিরশাহি (ইউএই) থেকে তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি)…

ByByNews Desk Sep 28, 2026
Scroll to Top