News Flash

  • Home
  • খেলা
  • অমরপুরে ক্লাব ক্রিকেট জমজমাট জুপিটারকে হারালো ইয়াপ্রি কৌতল
Image

অমরপুরে ক্লাব ক্রিকেট জমজমাট জুপিটারকে হারালো ইয়াপ্রি কৌতল

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ৩০ এপ্রিল।। সহজ জয় পেলো ইয়াপ্রি কৌতল ক্লাব। অসীম জমাতিয়ার দুরন্ত বোলিংয়ে। ৮ উইকেটে পরাজিত করলো জুপিটার ক্লাবকে। মহকুমা ক্রিকেট সংস্থা আযোজিত সিনিয়র ক্লাব লিগ ক্রিকেটে। রাঙ্গামাটি স্কুল মাঠে রবিবার সকালে টসে জয়লাভ করে প্রথমে ব্যাট নিয়ে ইয়াপ্রি কৌতল ক্লাবের বোলারদের আটোসাটো বোলিংয়ের সামনে জুপিটার ক্লাব মাত্র ৭৭ রান করতে সক্ষম হয়। দলের পক্ষে কিশোর কুমার জমাতিয়া ১৮ বল খেলে ১ টি বাউন্ডারির সাহায্যে ১১, চাংসা জমাতিয়া ২০ বল খেলে ১০ এবং গোপাল জমাতিয়া ২৩ বল খেলে ১ টি বাউন্ডারির সাহায্যে ১০ রান করেন। দলের আর কোনও ব্যাটসম্যান দুই অঙ্কের রানে পা রাখতে পারেননি। দল অতিরিক্ত খাতে সর্বোচ্চ পায় ২৭ রান। ইয়াপইর কৌতল ক্লাবের পক্ষে অসীম জমাতিয়া (‌৩/‌১৬), বিশাল জমাতিয়া (‌২/‌১২) এবং অরুণ কুমার জমাতিয়া (‌২/‌২২) সফল বোলার। জবাবে খেলতে নেমে ১১ ওভারে ২ উইকেট হারিয়ে জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলে নেয়। দলের পক্ষে বিজয় জমাতিয়া ৩০ বল খেলে ৫ টি বাউন্ডারির সাহায্যে ২৬ এবং শুভ রঞ্জন জমাতিয়া ২৮ বল খেলে ৩ টি বাউন্ডারির সাহায্যে‌‌‌ ২১ (‌অপ:‌) রান করেন। দল অতিরিক্ত খাতে পায় ১৮ রান। ‌‌

Releated Posts

এশিয়ান গেমস: পুরুষদের স্কিটে ব্রোঞ্জ ভারতের, ব্যক্তিগত ফাইনালে অনন্তজিৎ

নাগোয়া, ২৩ সেপ্টেম্বর (আইএএনএস): এশিয়ান গেমস ২০২৬-এ শুটিংয়ে ভারতের পদক সংখ্যা আরও বাড়ল। পুরুষদের স্কিট টিম ইভেন্টে অলিম্পিয়ান…

ByByNews Desk Sep 23, 2026

এশিয়ান গেমস: ইরানকে হারিয়ে সেমিফাইনালের আরও কাছে ভারতের মহিলা কবাডি দল

আইচি, ২৩ সেপ্টেম্বর (আইএএনএস): ২০২৬ এশিয়ান গেমসে মহিলা কবাডিতে খেতাব ধরে রাখার লক্ষ্যে এগিয়ে চলেছে ভারত। গ্রুপ-এ-র দ্বিতীয়…

ByByNews Desk Sep 23, 2026

এশিয়ান গেমসে শুটিংয়ে ভারতের তিন পদক, ১০ মিটার এয়ার রাইফেলে রৌপ্য-রূপা ও ব্রোঞ্জ

আইচি-নাগোয়া, জাপান, ২১ সেপ্টেম্বর: ২০তম এশিয়ান গেমসে শুটিংয়ে ভারতের দারুণ পারফরম্যান্স অব্যাহত রয়েছে। প্রতিযোগিতার দ্বিতীয় দিনে পুরুষদের ১০…

ByByTaniya Chakraborty Sep 21, 2026

এশিয়ান গেমস ২০২৬: ভারতীয় দলকে শুভেচ্ছা জানালেন নীরজ চোপড়া

নয়াদিল্লি, ১৯ সেপ্টেম্বর (আইএএনএস): জাপানের আইচি-নাগোয়ায় অনুষ্ঠিতব্য এশিয়ান গেমস ২০২৬-এ অংশগ্রহণকারী ভারতীয় দলের প্রতি শুভেচ্ছা জানিয়েছেন ভারতের তারকা…

ByByNews Desk Sep 19, 2026
Scroll to Top