ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ৩০ এপ্রিল।। রাজ্য স্তরীয় স্কুল টেবিল টেনিসে পশ্চিম জেলা দলের জয়জয়কার। তবে একাধিক ইভেন্টে গোমতি ও দক্ষিণ জেলার খেলোয়াড়রা পশ্চিম জেলা দলের খেলোয়াড়দের ছাপিয়ে চ্যাম্পিয়ন শিরোপা ছিনিয়ে নিয়েছে। বেশ উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়েই বয়স ভিত্তিক তিনটি বিভাগ অনূর্ধ্ব ১৪, অনূর্ধ্ব ১৭ এবং অনূর্ধ্ব ১৯ গ্রুপের স্কুল টেবিল টেনিস প্রতিযোগিতা শনিবার থেকে শুরু হয়েছে। আজ রবিবার দ্বিতীয়দিনে বেশ কটি ইভেন্টের প্রতিযোগিতা সম্পন্ন হয়েছে। তিন দিনব্যাপী এই প্রতিযোগিতা আগামীকাল শেষ হবে। রাজ্যস্তরের এই প্রতিযোগিতায় অনূর্ধ্ব১৪ বছর বালক ও বালিকা উভয় বিভাগে পশ্চিম জেলা দল চ্যাম্পিয়ন,। গোমতী জেলা দল রানার্স হয়েছে। অনূর্ধ্ব ১৭ বালক ও বালিকা বিভাগে পশ্চিম জেলা দল চ্যাম্পিয়ন এবং দক্ষিণ জেলা দল রানার্স হয়েছে। অনূর্ধ্ব ১৯ বালক বিভাগে গোমতি জেলা দল চ্যাম্পিয়ন এবং পশ্চিম জেলা দল রানার্স হয়েছে। ব্যক্তিগত প্রতিযোগিতায় অনূর্ধ্ব ১৪ বছর বালক বিভাগে পশ্চিম জেলার দেবার্ঘ আইচ চ্যাম্পিয়ন, স্বপ্ননীল রায় রানার্স, বালিকা বিভাগে সুজাতা পাটারি চ্যাম্পিয়ন, সিন্ধুজা দে রানার্স, অনূর্ধ্ব-১৭ বালিকা বিভাগে শ্রেয়শী চক্রবর্তী চ্যাম্পিয়ন শ্রীরাধা মজুমদার রানার্স, অনূর্ধ্ব ১৯ বালক বিভাগে অভিজিৎ দেব চ্যাম্পিয়ন, শুভ্রজিত দাস রানার্স, বালিকা বিভাগে তাপসী রায় চ্যাম্পিয়ন, ভূমিকা সূত্রধর রানার্স পুরস্কার পেয়েছে।

রাজ্য স্কুল টেবিল টেনিসে পশ্চিম, গোমতী, দক্ষিণ সেরা
Tags:
Releated Posts
এএফসি অনূর্ধ্ব-২০ এশিয়ান কাপ বাছাইয়ে উজবেকিস্তান, সিরিয়া ও বাংলাদেশের সঙ্গে একই গ্রুপে ভারত
কুয়ালালামপুর, ২৮ মে (আইএএনএস): এএফসি অনূর্ধ্ব-২০ এশিয়ান কাপ চীন ২০২৭-এর বাছাই পর্বে ভারত অনূর্ধ্ব-২০ পুরুষ দলকে গ্রুপ ‘বি’-তে…
এশিয়ান গেমস ট্রায়ালে অংশ নেওয়ার অনুমতি পেলেন ভিনেশ ফোগাট, স্বস্তি দিল দিল্লি হাইকোর্ট
নয়াদিল্লি, ২৩ মে (আইএএনএস): ভারতীয় মহিলা কুস্তিগীর ভিনেশ ফোগাটকে এশিয়ান গেমস ২০২৬-এর নির্বাচনী ট্রায়ালে অংশ নেওয়ার অনুমতি দিল…
এশিয়ান গেমস ট্রায়ালসে তাৎক্ষণিক স্বস্তি পেলেন না ভিনেশ ফোগাট, অন্তর্বর্তী নির্দেশে অনীহা দিল্লি হাইকোর্টের
নয়াদিল্লি, ১৮ মে (আইএএনএস) : আসন্ন এশিয়ান গেমসের নির্বাচনী ট্রায়ালসে অংশগ্রহণের অনুমতি চেয়ে আবেদন করলেও তাৎক্ষণিক কোনও স্বস্তি…
প্রধানমন্ত্রীর সঙ্গে ফুটবল খেলায় ‘অভূতপূর্ব অভিজ্ঞতা’: সিকিমের তরুণ ফুটবলারদের উচ্ছ্বাস
নয়াদিল্লি, ২৯ এপ্রিল (আইএএনএস): সিকিমের ১৭ জন তরুণ ফুটবলার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী-এর সঙ্গে সাক্ষাৎ ও ফুটবল খেলার অভিজ্ঞতাকে…


















