News Flash

  • Home
  • দেশ
  • দক্ষিণ ২৪ পরগনায় পুকুরে স্নানে নেমে জলে ডুবে মৃত্যু দুই ভাইয়ের
Image

দক্ষিণ ২৪ পরগনায় পুকুরে স্নানে নেমে জলে ডুবে মৃত্যু দুই ভাইয়ের

ডায়মন্ড হারবার, ৩০ এপ্রিল (হি.স.) : দক্ষিণ ২৪ পরগনার কালীতলা-আশুতি থানার জগন্নাথপুরের গোষ্ঠতলায় পুকুরে স্নানে নেমে তলিয়ে গেল দুই কিশোর। সম্পর্কে তারা দু’জন মাসতুতো ও পিসতুতো ভাই। রবিবার সকাল সাড়ে দশটা নাগাদ মর্মান্তিক ঘটনাটি ঘটে । তাদের দু’জনেরই নিথর দেহ পুকুর থেকে উদ্ধার করা হয়।

মৃতদের নাম শীতল ধানুকা ওরফে বাবু (১৫) ও তার মামাতো ভাই শুভদীপ বড়ুয়া (১৬)। রবিবার সকাল সাড়ে দশটা নাগাদ দক্ষিণ ২৪ পরগনার কালিতলা-আশুতি থানার জগন্নাথপুরের গোষ্ঠতলায় ওই দুই কিশোর বাড়ি থেকে কিছুটা দূরে একটি পুকুরে স্নানে নামে। কিন্তু পুকুরটির গভীরতা জানা ছিল না তাদের। আচমকাই তলিয়ে যায় দুই ভাই। প্রথমে স্থানীয় এক মহিলা দুই কিশোরকে পুকুরে তলিয়ে যেতে দেখে চিৎকার শুরু করেন। স্থানীয় বাসিন্দারা তাদের উদ্ধার করতে জলে নামেন।

কিন্তু দু’জনকে জল থেকে উদ্ধার করতে বেশ কিছুটা সময় লেগে যায় তাঁদের। পুকুর থেকে যখন দুই কিশোরকে উদ্ধার করা হয় তখন তাদের দেহে প্রাণ ছিল না। তা সত্ত্বেও তড়িঘড়ি দু’জনকেই বেহালার বিদ্যাসাগর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক দু’জনকেই মৃত ঘোষণা করেন। এই ঘটনায় এলাকায় নেমেছে শোকের ছায়া। মৃত দুই কিশোরের পরিবার শোকে বাকরুদ্ধ। দেহ দু’টি ময়নাতদন্তে পাঠিয়েছে পুলিশ।

Releated Posts

বিশ্বের সংঘাত ও অর্থনৈতিক চ্যালেঞ্জের মধ্যে শক্তিশালী ব্রিকস বন্ধন আশার আলো দেখাতে পারে: মায়াবতী

লখনউ, ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): বিশ্বজুড়ে বাড়তে থাকা সংঘাত ও অর্থনৈতিক চ্যালেঞ্জের মধ্যে ব্রিকস দেশগুলির মধ্যে আরও শক্তিশালী সহযোগিতা…

ByByNews Desk Sep 13, 2026

বঙ্গের উপনির্বাচনের আগে তৃণমূলের নাম ও প্রতীক নিয়ে অনিশ্চয়তা কাটেনি

কলকাতা, ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): তৃণমূল কংগ্রেসের দুই বিরোধী গোষ্ঠীর সঙ্গে পৃথক বৈঠকে দলের নাম ও প্রতীকের দাবির বিষয়ে…

ByByNews Desk Sep 13, 2026

উপনির্বাচনের আগে তৃণমূলের দুই গোষ্ঠীর ‘আসল দল’ হওয়ার লড়াই, ফের বিধানসভায় ফিরবেন কি মমতা?

নয়াদিল্লি, ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): আসন্ন উপনির্বাচনের আগে তৃণমূল কংগ্রেসের দুই গোষ্ঠীর মধ্যে দলের আসল নাম ও প্রতীক নিয়ে…

ByByNews Desk Sep 13, 2026

নন্দীগ্রাম ও রেজিনগর উপনির্বাচনে প্রার্থী ঘোষণা বামফ্রন্টের

কলকাতা, ১২ সেপ্টেম্বর (আইএএনএস) : পশ্চিমবঙ্গের নন্দীগ্রাম ও রেজিনগর বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনের জন্য প্রার্থী ঘোষণা করল বামফ্রন্ট। শনিবার…

ByBySandeep Biswas Sep 12, 2026
Scroll to Top