News Flash

  • Home
  • দেশ
  • বিজেপি কর্মী খুনে উত্তপ্ত জামুড়িয়া, ‘খুনি’কে গ্রেফতারের দাবিতে পথ অবরোধ
Image

বিজেপি কর্মী খুনে উত্তপ্ত জামুড়িয়া, ‘খুনি’কে গ্রেফতারের দাবিতে পথ অবরোধ

আসানসোল, ৩০ এপ্রিল (হি.স.) : শনিবার জাতীয় সড়কে স্করপিও গাড়ির ভেতরেই গুলিতে খুন হন বিজেপি কর্মী রাজেন্দ্র সাউ। বিজেপি নেতার রাজেন্দ্র সাউয়ের খুনিকে ২৪ ঘণ্টার মধ্যে ধরতে হবে। এই দাবিতে রবিবার রানিগঞ্জের রানিসায়ের মোড়ে ২ নম্বর জাতীয় সড়ক অবরোধ করলেন বিজেপি কর্মীরা।

রাজেন্দ্র সাউ আসানসোল পুরনিগমের ৩৩ নম্বর ওয়ার্ডের বিজেপি কনভেনের। পাশাপাশি তিনি একজন রেশনডিলার এবং জমি ব্যবসায়ী ছিলেন। খবর পেয়ে ঘটনাস্থলে যান বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পালও। বিজেপি রাজ্য কমিটির সদস্য কৃষ্ণেন্দু মুখোপাধ্যায়, জেলা বিজেপি নেতৃত্ব। শনিবার বিকেলে তাঁরাও পথ অবরোধ করেছিলেন। রবিবার বিজেপি কর্মীরা প্রতিবাদে দু’নম্বর জাতীয় সড়ক অবরোধ করেন। অবিলম্বে খুনিকে গ্রেফতারির দাবিতে রানিগঞ্জের রানিসায়ের মোড়ে ২ নম্বর জাতীয় সড়ক অবরোধ করেন বিজেপি কর্মীরা। প্রায় ২০ মিনিট ধরে জাতীয় সড়ক অবরোধ করেন তাঁরা। তীব্র যানজট তৈরি হয়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় বিশাল পুলিশবাহিনী। তদন্তের আশ্বাস দিলে পথ অবরোধ উঠে যায়। যানচলাচল স্বাভাবিক হয়।

বিজেপির দাবি, এই খুনের পেছনে রাজনীতি রয়েছে। পুলিশের প্রাথমিক তদন্তে অনুমান ব্যবসায়িক সংক্রান্ত বা ব্যক্তিগত শত্রুতা থেকে খুন হতে পারে।

আসানসোল জেলা হাসপাতালে ময়নাতদন্তের জন্য নিয়ে যাওয়া হয় রাজেন্দ্র সাউয়ের দেহ। পুলিশ জানায় ময়নাতদন্তের পর মৃত্যুর আসল কারণ জানা যাবে।

তবে পেশায় জমি ব্যবসায়ী মৃত রাজেন্দ্র সাউয়ের বাবার দাবি, ছেলে সেদিন কোথায় যাওয়ার জন্য বাড়ি থেকে বেরিয়েছিল জানা নেই। তবে পকেটে ৫ লক্ষ টাকা নিয়ে বেরিয়েছিল। সেই টাকার খোঁজ নেই। সেই কারণেই খুন, অর্থাৎ ছিনতাই করতে বাধা দেওয়ার খুন, তা নিয়ে তদন্ত চলছে। পুলিশের অনুমান, গুলি করেই খুন করা হয়েছে রাজেন্দ্র কুমার সাউকে। সম্ভবত বুকে গুলি করে তাঁর। আসানসোল জেলা হাসপাতালেই রাজেন্দ্রকুমার সাউয়ের দেহ রাখা রয়েছে।

Releated Posts

বিয়ের ভোজে মটনের বদলে চিকেন! খাবার নিয়ে বচসা থেকে রণক্ষেত্র, সাহারসায় তদন্তে পুলিশ

পাটনা, ১০ জুলাই (আইএএনএস) : বিহারের সাহারসা জেলায় একটি বিবাহের অনুষ্ঠানের ভোজে খাবার নিয়ে বচসাকে কেন্দ্র করে দুই…

ByBySandeep Biswas Jul 10, 2026

পিসিএমসিতে স্কুল সামগ্রী কেনায় ৪০০ কোটি টাকার দুর্নীতির অভিযোগ সঞ্জয় রাউতের, মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপ দাবি

মুম্বই, ১০ জুলাই (আইএএনএস) : পিম্পরি-চিঞ্চওয়াড় মিউনিসিপ্যাল কর্পোরেশন (পিসিএমসি)-এ স্কুল শিক্ষার্থীদের জন্য সামগ্রী কেনাকাটায় প্রায় ৪০০ কোটি টাকার…

ByBySandeep Biswas Jul 10, 2026

তিন মাসের মধ্যে আমদাবাদ-ঢোলেরা এক্সপ্রেসওয়ে ভাভনগর পর্যন্ত সম্প্রসারণের কাজ শুরু হবে: নিতিন গড়করি

গান্ধীনগর, ১০ জুলাই (আইএএনএস): আগামী তিন মাসের মধ্যেই আমদাবাদ-ঢোলেরা এক্সপ্রেসওয়েকে ভাভনগর পর্যন্ত সম্প্রসারণের কাজ শুরু হবে বলে জানিয়েছেন…

ByByTaniya Chakraborty Jul 10, 2026

পাটনায় প্রাক্তন পঞ্চায়েত প্রধানের রহস্যমৃত্যু, হত্যার অভিযোগে বিক্ষোভ ও পথ অবরোধ

পাটনা, ১০ জুলাই (আইএএনএস): বিহারের পাটনা জেলার বিহটা থানার অন্তর্গত রঘোপুর গ্রামে একটি টিউবওয়েলের কাছে রহস্যজনক পরিস্থিতিতে প্রাক্তন…

ByByTaniya Chakraborty Jul 10, 2026
Scroll to Top