News Flash

Image

কাটিগড়ায় বরাক নদীত উদ্ধার নিখোঁজ যুবকের মৃতদেহ

বদরপুর (অসম), ৩০ এপ্রিল (হি.স.) : টানা চব্বিশ ঘণ্টা পর কাছাড়ের কাটাগড়ায় বরাক নদী থেকে উদ্ধার হয়েছে শিলচরের চেংকুড়ি রোডের বাসিন্দা জনৈক পরিমল দাসের ছেলে পিনাক দাসের মৃতদেহ। আজ রবিবার বিকাল চারটা নাগাদ তার লাশ উদ্ধার করেছে এসডিআরএফ।

গতকাল শনিবার দুপুরে কাছাড় জেলার কাটিগড়ায় বরাক নদীর তীরে অনুষ্ঠিত বারুণী মেলা ঘাটে স্নান করতে নেমে নদীর জলে তলিয়ে গিয়েছিল পিনাক। জানা গেছে, নিখোঁজ পিনাক গত কয়েকদিন ধরে বারুণী মেলায় তার এক নিকটাত্মীয়ের দোকানে কর্মরত ছিল। সেখানে অবস্থানকালে প্রতিদিনের মতো গতকাল শনিবার বিকালে নদীতে স্নান করতে গিয়ে অসাবধানতাবশত ঘটনাটি ঘটে।

খবর চাউর হলে লোকজন নদীর তীরে উপস্থিত হয়ে জলে থেকে একটি গামছা উদ্ধার করেন। কিন্তু পিনাকের কোনও হদিস পাওয়া যায়নি শনিবার। খবর দেওয়া হয় পুলিশ ও এসডিআরএফকে। এসডিআরএফ ছুটে এসে নদীতে তল্লাশি অভিযান চালানোর পর আজ বিকালে নিখোঁজ যুবকের লাশ উদ্ধার হয়।
বারুণী মেলার সমাপ্তির দিন সংঘটিত ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে এলাকাজুড়ে। লাশ উদ্ধার হওয়ার পর কান্নায় ভেঙে পড়েন বিনাকের আত্মীয়রা।

Releated Posts

ত্রিপুরা-অসমের মধ্যে শীঘ্রই চালু হতে পারে বৈদ্যুতিক ট্রেন পরিষেবা, তৎপর উত্তর-পূর্ব সীমান্ত রেল

আগরতলা/গুয়াহাটি, ১৬ জুন (আইএএনএস): ত্রিপুরা ও অসমের মধ্যে দ্রুত বৈদ্যুতিক ট্রেন পরিষেবা চালু করতে উদ্যোগ জোরদার করেছে উত্তর-পূর্ব…

ByByNews Desk Jun 16, 2026

২২ জুন থেকে শুরু অম্বুবাচী মেলা, ২৬ জুন খুলবে কামাখ্যা মন্দিরের দ্বার

গুয়াহাটি, ১৬ জুন (আইএএনএস): পূর্ব ভারতের অন্যতম বৃহৎ ও গুরুত্বপূর্ণ ধর্মীয় সমাবেশ অম্বুবাচী মেলা উপলক্ষে জোরকদমে প্রস্তুতি চলছে কামাখ্যা মন্দির-এ।…

ByByNews Desk Jun 16, 2026

উত্তর-পূর্বে তফসিলি জনজাতির আয়কর ছাড়ের বিরুদ্ধে মামলা শুনতে নারাজ সুপ্রিম কোর্ট

নয়াদিল্লি, ১৬ জুন (আইএএনএস): উত্তর-পূর্ব ভারতের তফসিলি জনজাতি (এসটি) সম্প্রদায়ের জন্য আয়কর ছাড়ের সাংবিধানিক বৈধতাকে চ্যালেঞ্জ করে দায়ের…

ByByNews Desk Jun 16, 2026

শিলংয়ে উত্তর-পূর্ব অবকাঠামো সম্মেলনের উদ্বোধন করলেন নীতিন গড়করি

শিলং, ১৫ জুন: কেন্দ্রীয় সড়ক পরিবহণ ও মহাসড়ক মন্ত্রী নিতিন গাডকারি সোমবার মেঘালয়ের শিলং-এ উত্তর-পূর্ব ভারত অবকাঠামো সম্মেলন…

ByByNews Desk Jun 15, 2026
Scroll to Top