News Flash

Image

গুণোৎসবে করিমগঞ্জ জেলায় প্রথম স্থান দখল রামকৃষ্ণনগর শিক্ষা খণ্ডের

রামকৃষ্ণনগর (অসম), ২৯ এপ্রিল (হি.স.) : গুণোৎসবের ফলাফলে এবার করিমগঞ্জ জেলার মধ্যে প্রথম স্থান দখল করেছে রামকৃষ্ণনগর শিক্ষা খণ্ড। আজ শনিবার রামকৃষ্ণনগর ব্লক শিক্ষা অধিকারিকের কার্যালয়ে এক সাংবাদিক সম্মেলন ডেকে বিস্তারিত তুলে ধরেন খণ্ড শিক্ষা আধিকারিক মাধব সাহা।

শিক্ষা আধিকারিক মাধব সাহা বলেন, জেলার মধ্যে প্রথম স্থান দখল করা রামকৃষ্ণনগরের জন্য বিশেষ পাওনা। করিমগঞ্জ জেলার মধ্যে রামকৃষ্ণনগর শিক্ষা খণ্ডে এ বছর সর্বাধিক এ প্লাস এসেছে।

মাধব সাহা বলেন, জেলার ১,৮৬০টি স্কুলের মধ্যে ৪৯৭টি স্কুল এ প্লাস পেয়েছে। তার মধ্যে রামকৃষ্ণনগরের ১৩৩টি স্কুল। সংখ্যায় এ প্লাস পেয়েছে রামকৃষ্ণনগর শিক্ষা খণ্ড থেকে।

অন্যদিকে করিমগঞ্জের ৪৯৭টি স্কুল এ প্লাস দখল করায় সমগ্র অসমের মধ্যে সম্মানজনক স্থানে রয়েছে সীমান্ত জেলা। তিনি বলেন, রামকৃষ্ণনগর শিক্ষা খণ্ডের অন্তর্গত এলপি স্কুল ৪৭৪টি ও এমই স্কুল রয়েছে ৫৮টি। এবারের গুণোৎসবে জেলার ২৬.৭২ শতাংশ স্কুল এ প্লাস পেলেও রামকৃষ্ণনগর শিক্ষাখণ্ড একাই দখল করেছে ৭.১৫ শতাংশ।

এদিন সাংবাদিক সম্মেলনে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সিআরসিসি সুপ্রিয় নাথ, জয়ন্ত দেব, অশোক দত্ত ও প্রধান শিক্ষক আসাব উদ্দিন।

Releated Posts

মিজোরামে ১৭.৮৯ কোটি টাকার মাদক ও নিষিদ্ধ সামগ্রী উদ্ধার

আইজল, ২৭ সেপ্টেম্বর (আইএএনএস): মিজোরামের চাম্পাই জেলায় প্রায় ১৭.৮৯ কোটি টাকা মূল্যের মাদক ও নিষিদ্ধ সামগ্রী উদ্ধার করেছে…

ByByNews Desk Sep 27, 2026

ভেজাল মদ খেয়ে নাগাল্যান্ডে ১৯ জনের মৃত্যু, গ্রেফতার ১৯

কোহিমা, ২৬ সেপ্টেম্বর (আইএএনএস): সন্দেহজনক ভেজাল মদ পান করে গত দু’দিনে নাগাল্যান্ডের মোককচুং ও তুয়েনসাং জেলায় অন্তত ১৯…

ByByNews Desk Sep 26, 2026

নাগা ঐতিহ্য সংরক্ষণে বস্তুগত নিদর্শনের পাশাপাশি ঐতিহ্যবাহী জ্ঞানও রক্ষা জরুরি: নাগাল্যান্ডের রাজ্যপাল

কোহিমা, ২৬ সেপ্টেম্বর (আইএএনএস): নাগা ঐতিহ্য সংরক্ষণ শুধুমাত্র বস্তুগত নিদর্শন রক্ষার মধ্যে সীমাবদ্ধ রাখা উচিত নয়। এর সঙ্গে…

ByByNews Desk Sep 26, 2026

দুর্গাপুজোর উপহার, অক্টোবরে অরুণোদয় প্রকল্পের ভাতা বাড়িয়ে ১,৫০০ টাকা করল অসম সরকার

গুয়াহাটি, ২৫ সেপ্টেম্বর (আইএএনএস): দুর্গাপুজোর আগে অসমের মহিলাদের জন্য বিশেষ উপহার ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। রাজ্যের…

ByByTaniya Chakraborty Sep 25, 2026
Scroll to Top